Logo
Logo
×

Advertisement

খেলা

‘স্যান্ডপেপার গেট’ ইস্যুতে বিস্ফোরক দাবি এবি ডি ভিলিয়ার্সের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

‘স্যান্ডপেপার গেট’ ইস্যুতে বিস্ফোরক দাবি এবি ডি ভিলিয়ার্সের

ছবি: সংগৃহীত

Advertisement

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা ‘স্যান্ডপেপার গেট’। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির সেই ঘটনা আবারও আলোচনায় এসেছে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর।

এবার বিতর্কে নতুন করে ঘি ঢেলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স। তার দাবি, কেপটাউন নয়, সিরিজের প্রথম টেস্ট ডারবানেও বল বিকৃতি করা হয়েছিল।

সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে মুখ খুলেছেন খাজা। তার দাবি, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সব খেলোয়াড়ই জানতেন। অথচ শাস্তির মুখে পড়েছিলেন কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। খাজার মতে, পুরো ঘটনার দায় শুধু এই তিনজনের ওপর চাপানো উচিত হয়নি।

খাজার এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ডি ভিলিয়ার্স। ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ২০১৮ সালের সেই সিরিজে বল বিকৃতির ঘটনা শুধু কেপটাউনেই সীমাবদ্ধ ছিল না। পোর্ট এলিজাবেথের পাশাপাশি ডারবানেও এমন কিছু ঘটেছিল বলে তার দৃঢ় বিশ্বাস।

ডি ভিলিয়ার্সের ভাষায়, ‘আমি দেখছি, অনেকেই এখন স্বীকার করছেন পোর্ট এলিজাবেথেও এমন ঘটনা ঘটেছিল। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, ডারবানেও এর ব্যতিক্রম হয়নি। সেই ম্যাচের ভিডিও ফুটেজ দেখলেই বিষয়টি বোঝা যাবে। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

ডারবান টেস্টে বলের অস্বাভাবিক আচরণও তার সন্দেহের অন্যতম কারণ। ডি ভিলিয়ার্স বলেন, কিংসমিডে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা হেরেছিল। সেই ম্যাচে অস্বাভাবিক সময়ে বল রিভার্স সুইং করছিল। তার মতে, কিংসমিডের মতো মাঠে এত দ্রুত বলের রিভার্স সুইং করার কথা নয়। সেখানে দীর্ঘদিন ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকেই এমনটা মনে হয়েছে তার।

স্যান্ডপেপার-কাণ্ডে কে এই পরিকল্পনা সম্পর্কে জানতেন, আর কে জানতেন না—সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে সেই প্রশ্ন। তবে ডি ভিলিয়ার্স মনে করেন, আলোচনাটি ভুল দিকে যাচ্ছে। তার মতে, বল বিকৃতির জন্য স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল কি না, সেটি মূল বিষয় নয়; বরং আগে থেকেই অবৈধ কিছু করার পরিকল্পনা করাটাই সবচেয়ে গুরুতর অপরাধ।

তিনি বলেন, ‘সবাই এখন স্যান্ডপেপার নিয়ে ব্যস্ত। কে এটি ব্যবহারের কথা জানত, আর কে জানত না, সেটিই যেন আলোচনার মূল বিষয়। অথচ সবাই জানত, তারা নিয়মের সীমা অতিক্রম করে অবৈধ কিছু করতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে।’

অস্ট্রেলিয়া দলের প্রত্যেক খেলোয়াড়ই পরিকল্পনাটি সম্পর্কে অবগত ছিলেন বলে বিশ্বাস করেন ডি ভিলিয়ার্স। তবে এ ঘটনায় নির্দিষ্ট কাউকে দোষারোপ করতে চান না তিনি। তার ভাষায়, কাউকে বিপদে ফেলা কিংবা কে সঠিক, কে ভুল—সেই বিচার করা তার উদ্দেশ্য নয়। কিছু বিষয়ে নিজের দৃঢ় অবস্থান থাকলেও তা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য নয়।

স্যান্ডপেপার-কাণ্ডে জড়িত ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি নিয়েও সহমর্মিতা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। তবে মাঠে সেদিনের অনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করেন না তিনি। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, ওই ঘটনার আগেও অন্য কোনো ম্যাচে এমন অনিয়ম হয়েছিল কি না, তা নিয়েও।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাজাকে ‘বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স

খাজাকে ‘বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স

বল টেম্পারিংয়ে অস্ট্রেলিয়ার পুরো দলই জড়িত ছিল, বিস্ফোরক দাবি ব্যানক্রফটের

বল টেম্পারিংয়ে অস্ট্রেলিয়ার পুরো দলই জড়িত ছিল, বিস্ফোরক দাবি ব্যানক্রফটের

ওয়ার্নার-খাজার অভিযোগে নতুন করে খুলছে অস্ট্রেলিয়ার ‘স্যান্ডপেপার’ ফাইল

ওয়ার্নার-খাজার অভিযোগে নতুন করে খুলছে অস্ট্রেলিয়ার ‘স্যান্ডপেপার’ ফাইল

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা

‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা

খাজার পক্ষ নিয়ে কামিন্সের সমালোচনায় ওয়ার্নার

খাজার পক্ষ নিয়ে কামিন্সের সমালোচনায় ওয়ার্নার

আরও পড়ুন

‘স্যান্ডপেপার গেট’ ইস্যুতে বিস্ফোরক দাবি এবি ডি ভিলিয়ার্সের

‘স্যান্ডপেপার গেট’ ইস্যুতে বিস্ফোরক দাবি এবি ডি ভিলিয়ার্সের

সেঞ্চুরিয়ন টেস্টে বৃষ্টির কারণে টস বিলম্বিত

সেঞ্চুরিয়ন টেস্টে বৃষ্টির কারণে টস বিলম্বিত

২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য

২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য

লা লিগায় নতুন ইতিহাস গড়লেন সিমিওনে

লা লিগায় নতুন ইতিহাস গড়লেন সিমিওনে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম