ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টেনিসের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন কার্লোস আলকারাজ। পুরুষ টেনিসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জয়ের কীর্তি গড়েছেন স্পেনের এই তারকা। এর মধ্য দিয়ে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।
রোববার (২২ নভেম্বর) ইতালির তুরিনে অনুষ্ঠিত এটিপি ফাইনালসের শিরোপা নির্ধারণী ম্যাচে জার্মানির আলেকজান্ডার জভেরেভকে হারান আলকারাজ। ২৩ বছর বয়সি এই স্প্যানিশ তারকা সরাসরি সেটে ৬-২, ৭-৬ (৯-৭) ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টটির শিরোপা জেতেন।
এই জয়ের মাধ্যমে পুরুষ টেনিসে চতুর্থ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম পূর্ণ করলেন আলকারাজ। অর্থাৎ চারটি গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি এটিপি ফাইনালসের শিরোপাও জয়ের স্বাদ পেলেন তিনি। সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়ার রেকর্ডটিও এখন তার দখলে।
২২ বছর ২৭২ দিন বয়সে এমন অর্জন করেছেন আলকারাজ। এর আগে সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি ডন বাজের। ১৯৩৮ সালে ২২ বছর ৩৬৩ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন তিনি।
শিরোপা জয়ের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আলকারাজ বলেন, দীর্ঘদিন ধরেই এই ট্রফি জয়ের অপেক্ষায় ছিলেন তিনি। নিজের পাশাপাশি দলের সঙ্গেও কঠিন সময় পার করতে হয়েছে। সব মিলিয়ে এমন সাফল্যের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করতে পারাটা তার কাছে বিশেষ কিছু।
সূত্র: বিবিসি স্পোর্ট

