Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক শুষ্ক? দায়ী যে ৫ অভ্যাস

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক শুষ্ক? দায়ী যে ৫ অভ্যাস

শীতকালে ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার নির্বাচন করা জরুরি।

Advertisement

শীত এলেই ত্বকে শুষ্কতা, টানটান ভাব, খসখসে ভাব ও চুলকানির সমস্যা বেড়ে যায়। ঠান্ডা আবহাওয়া, বাতাসে আর্দ্রতা কমে যাওয়া এবং দূষণের কারণে ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারাতে পারে। এ সময় অনেকেই সমস্যার সমাধানে বারবার ময়েশ্চারাইজার ব্যবহার করেন। কিন্তু ত্বকের যত্নে প্রতিদিনের কিছু অভ্যাস অজান্তেই পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরম পানিতে গোসল, ত্বকে জোরে স্ক্রাব করা কিংবা ত্বকের ধরন না বুঝে প্রসাধনী ব্যবহার শীতকালে ত্বকের ক্ষতি করতে পারে। 

শীতে ত্বকের যত্নে যেসব ভুল এড়িয়ে চলা প্রয়োজন, সেগুলো হলো:

১. অতিরিক্ত গরম পানিতে গোসল

শীতের সকালে গরম পানিতে গোসল আরামদায়ক হলেও অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল দূর করে দেয়। ফলে ত্বক আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা হারায় এবং শুষ্ক হয়ে পড়ে। এ সময় হালকা উষ্ণ পানি ব্যবহার করা ভালো। গোসলের সময়ও কমিয়ে আনা উচিত। গোসলের পর ত্বক পুরোপুরি শুকানোর আগেই ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়।

২. ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার না ব্যবহার করা

শীতকালে সবার জন্য ভারী ময়েশ্চারাইজার প্রয়োজন হয় না। তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকে অতিরিক্ত ভারী ক্রিম ব্যবহার করলে ব্রণ বেড়ে যেতে পারে। তাই ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার নির্বাচন করা জরুরি। সেরামাইড ও গ্লিসারিনযুক্ত ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়ক। কনুই ও গোড়ালির মতো বেশি শুষ্ক স্থানে তুলনামূলক ঘন ক্রিম ব্যবহার করা যেতে পারে।

৩. শুষ্ক ত্বকে জোরে স্ক্রাব করা

ত্বকে খোসা ওঠা মানেই ময়লা জমে থাকা নয়। তাই খসখসে ভাব দূর করতে অতিরিক্ত ঘষাঘষি করা উচিত নয়। বেশি স্ক্রাব, কড়া ফেসওয়াশ এবং একসঙ্গে অনেক ধরনের সক্রিয় উপাদানযুক্ত সিরাম ব্যবহার করলে ত্বকের সুরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো পণ্য ব্যবহারের পর ত্বকে জ্বালাপোড়া বা খোসা ওঠা শুরু হলে নতুন পণ্য যোগ না করে যত্নের রুটিন সহজ করা উচিত।

৪. শীতেও সানস্ক্রিন ব্যবহার না করা

আকাশ মেঘলা কিংবা কুয়াশাচ্ছন্ন থাকলেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে পৌঁছায়। তাই শীতকালেও সানস্ক্রিন ব্যবহার জরুরি। এ সময় ব্রড-স্পেকট্রাম এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

৫. ঠোঁট ও হাতের যত্নে অবহেলা

বারবার ঠোঁট জিহ্বা দিয়ে ভেজালে শুষ্কতা ও ফাটার সমস্যা আরও বাড়ে। একইভাবে হাত ধোয়ার পর ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বক ফেটে ব্যথা হতে পারে। তাই ঠোঁটের জন্য লিপ বাম এবং হাতের জন্য হ্যান্ড ক্রিম কাছে রাখা ভালো।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, শীতকালে একজিমা ও সোরিয়াসিসের সমস্যা বেড়ে যেতে পারে। ত্বকে দীর্ঘস্থায়ী চুলকানি, লালচে ভাব, ফাটল কিংবা ছড়িয়ে পড়া ফুসকুড়ি দেখা দিলে শুধু ক্রিম ব্যবহার না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

চিকিৎসকদের শীতে ত্বকের যত্নে অনেক প্রসাধনী বা সবচেয়ে ঘন ক্রিমের প্রয়োজন নেই। বরং ত্বকের ধরন অনুযায়ী সহজ ও নিয়মিত পরিচর্যাই ত্বককে সুস্থ ও স্বস্তিতে রাখতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীতে ত্বকের রোগ সারাবে পেট্রোলিয়াম জেলি

শীতে ত্বকের রোগ সারাবে পেট্রোলিয়াম জেলি

শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

পিঠে ব্যথার যে ৭ লক্ষণে হতে পারে স্থায়ী পঙ্গুত্ব

পিঠে ব্যথার যে ৭ লক্ষণে হতে পারে স্থায়ী পঙ্গুত্ব

নারীদের যে ভুলে বাড়ছে জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি

নারীদের যে ভুলে বাড়ছে জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি

শীতকালে কেন ক্ষুধা ও ঘুম বেড়ে যায়? নিয়ন্ত্রণের উপায় কী

শীতকালে কেন ক্ষুধা ও ঘুম বেড়ে যায়? নিয়ন্ত্রণের উপায় কী

শীতের পুরোনো পোশাক রোদে শুকিয়ে গায়ে জড়ানো কেন জরুরি জেনে নিন

শীতের পুরোনো পোশাক রোদে শুকিয়ে গায়ে জড়ানো কেন জরুরি জেনে নিন

আরও পড়ুন

৩০ পেরোলেই মা হওয়ার সম্ভাবনা কমে যায়, কতটা সত্যি?

৩০ পেরোলেই মা হওয়ার সম্ভাবনা কমে যায়, কতটা সত্যি?

শীতে ত্বকের রোগ সারাবে পেট্রোলিয়াম জেলি

শীতে ত্বকের রোগ সারাবে পেট্রোলিয়াম জেলি

ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক শুষ্ক? দায়ী যে ৫ অভ্যাস

ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক শুষ্ক? দায়ী যে ৫ অভ্যাস

শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম