শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শীতকালে আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসের পরিবর্তনের কারণে পানিশূন্যতা, ঘুমের অনিয়ম এবং অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ মাইগ্রেনের ব্যথাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। নিচে শীতকালের এমন কিছু সাধারণ অভ্যাস তুলে ধরা হলো, যা আপনার অজান্তেই মাইগ্রেন উসকে দিচ্ছে—
১. পর্যাপ্ত পানি পান
শীতকালে তৃষ্ণা কম পায় বলে অনেকেই পানি পানের পরিমাণ কমিয়ে দেন। এ ছাড়া শীতের শুষ্ক আবহাওয়া আপনার শরীর থেকে আর্দ্রতা শুষে নেয়। শরীরে সামান্য পানিশূন্যতা তৈরি হলেই মস্তিষ্কের রক্তনালিতে প্রভাব পড়ে এবং তীব্র মাইগ্রেন শুরু হতে পারে। সে জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।
২. ঘন ঘন চা কিংবা কফি পান
শীতের আমেজে শরীর গরম রাখতে বারবার চা কিংবা কফি পান করার অভ্যাস অনেকেরই আছে। অতিরিক্ত ক্যাফেইন মস্তিষ্কের স্নায়ুকে উত্তেজিত করে মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দেয়। আবার হঠাৎ করে ক্যাফেইন বন্ধ করে দিলেও 'উইথড্রয়াল' হিসেবে মাথাব্যথা হতে পারে।
৩. ঘুমের রুটিন পরিবর্তন
শীতকালে দিন ছোট এবং রাত বড় হওয়ায় অনেকেরই ঘুমের সময়ে হেরফের ঘটে থাকে। সকালে দীর্ঘক্ষণ লেপ-কম্বলের নিচে ঘুমানো বা রাতে দেরি করে ঘুমাতে যাওয়ার অভ্যাস আপনার শরীরের স্বাভাবিক ছন্দ নষ্ট করে ফেলে। কম ঘুম এবং অতিরিক্ত ঘুম— উভয়ই মাইগ্রেনের অন্যতম প্রধান কারণ।
৪. দীর্ঘ সময় রোদ না লাগানো
শীতকালে ভয়ে সারাদিন ঘরের ভেতর আবদ্ধ থাকলে আপনার শরীরে সূর্যের আলো পৌঁছায় না। সূর্যালোকের অভাবে আপনার শরীরে ভিটামিন ডি এবং সেরোটোনিন হরমোনের ঘাটতি দেখা দেয়, যা মস্তিষ্কের ব্যথা নিয়ন্ত্রণ ক্ষমতা কমিয়ে মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়।
৫. অনিয়মিত খাবার
শীতকালে সকালে দেরি করে ঘুম থেকে ওঠার কারণে অনেকেই সকালের নাশতা বাদ দেন কিংবা খাবার খেতে দেরি করেন। দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে রক্তে শর্করার মাত্রা কমে যায়, যা সরাসরি মাইগ্রেন অ্যাটাক ডেকে আনতে পারে।
৬. মাথা ও কান না ঢেকে ঠান্ডা বাতাসে বের হওয়া
হঠাৎ গরম ঘর থেকে বের হয়ে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এলে মাথার রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়। শীতের সকালে বা রাতে টুপি বা মাফলার ছাড়া বাইরে বের হলে ঠান্ডা বাতাস সরাসরি কপাল ও কানের স্নায়ুকে উত্তেজিত করে মাথাব্যথা শুরু করে।
৭. শারীরিক পরিশ্রম কমিয়ে দেওয়া
ঠান্ডার কারণে অনেকেই নিয়মিত হাঁটা বা ব্যায়াম বন্ধ করে দেন এবং দীর্ঘক্ষণ শুয়ে-বসে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে সময় কাটান। এতে ঘাড় ও কাঁধের পেশিতে টান পড়ে এবং চোখের ওপর চাপ সৃষ্টি হয়ে মাইগ্রেনের ব্যথা তীব্র হয়।
শীতের সময়ে এর প্রতিকার ও করণীয়
* তৃষ্ণা না পেলেও সারাদিন অল্প অল্প করে কুসুম গরম বা সাধারণ পানি পান করুন।
* প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন।
* দিনে অন্তত ১৫-২০ মিনিট সকালের মিষ্টি রোদে থাকার চেষ্টা করুন।
* বাইরে বের হলে অবশ্যই কান ও মাথা ঢেকে রাখুন।
* চিনিযুক্ত ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এবং চা-কফি সীমিত রাখুন।

