Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

নেল এক্সটেনশন খুলে ফেলার পর যে কাজ করা বিপজ্জনক

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম

নেল এক্সটেনশন খুলে ফেলার পর যে কাজ করা বিপজ্জনক

ফাইল ছবি।

Advertisement

বাড়িতে বিয়ে, পার্টি কিংবা বিশেষ অনুষ্ঠান থাকলে অনেকেই নেল এক্সটেনশন করিয়ে থাকেন। এতে হাত খুব বেশ সুন্দর দেখায়, নখও লম্বা এবং আকর্ষণীয় লাগে। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন নেল এক্সটেনশন খুলে ফেলা হয়, তখন অনেক সময় নিজের নখ দুর্বল, পাতলা বা শুষ্ক হয়ে যায়। তাই এই সময় সঠিক যত্ন নেওয়া ভীষণ জরুরি। কারণ নেল এক্সটেনশন খোলার পর নখের সঠিক যত্ন না নিলে নখের বারোটা বেজে যায়। নখ পাতলা ও ভঙ্গুর হয় এবং রুক্ষ হয়ে যায়। 

বিয়ে কিংবা অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন নেল এক্সটেনশন খুলে ফেলা হয়, তখন অনেক সময় নখের স্বাস্থ্য বজায় থাকে না। তাই এ সময় সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে নখের স্বাস্থ্য বজায় রাখা সম্ভব—

নখের বিশ্রাম

প্রথমেই মনে রাখতে হবে, নেল এক্সটেনশন খুলে ফেলার পর নখকে কিছু দিন বিশ্রাম দেওয়া প্রয়োজন। বারবার নেইল পলিশ কিংবা আবার নতুন এক্সটেনশন করলে নখ আরও দুর্বল হয়ে যেতে পারে। অন্তত দুই থেকে তিন সপ্তাহ নখকে স্বাভাবিক অবস্থায় থাকতে দিন।

যত্নে তেল

নখের যত্নের জন্য নিয়মিত নারিকেল তেল, অলিভ অয়েল কিংবা বাদাম তেল দিয়ে নখ ও কিউটিকলে ম্যাসাজ করা খুব উপকারী। এতে নখের আর্দ্রতা ফিরে আসে এবং নখ ভেঙে যাওয়ার প্রবণতা কমে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে তেল লাগালে ভালো ফল পাওয়া যায়। 

ভিটামিন 'ই'

নেল এক্সটেনশন খুলে ফেলার পর অনেকের নখ খসখসে বা স্তর উঠে যাওয়ার মতো হয়ে যায়। এ সমস্যা কমাতে সপ্তাহে এক-দুইবার নখে ভিটামিন 'ই' অয়েল লাগাতে পারেন। চাইলে বাজারে পাওয়া নেল স্ট্রেন্থেনারও ব্যবহার করা যেতে পারে, যা আপনার নখকে শক্ত করতে সাহায্য করে।

ডায়েট গুরুত্বপূর্ণ

আপনার নখের স্বাস্থ্য ঠিক রাখতে ডায়েট ভীষণ গুরুত্বপূর্ণ। সে জন্য খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। নখ সুস্থ রাখতে প্রোটিন, বায়োটিন, ক্যালশিয়াম ও আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। ডিম, বাদাম, দুধ, শাকসবজি ও ফল নখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম