Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

Advertisement

পরিবেশ এবং খাদ্য গ্রহণের মাধ্যমে প্রতিদিন বিষাক্ত কিছু উপাদান আমাদের শরীরের সংস্পর্শে আসে। শরীরে জমে থাকা এই ক্ষতিকর উপাদান দূর করতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

লেবু পানি

দিনের শুরুটা এক গ্লাস লেবু পানি দিয়ে করা ভালো। লেবু না থাকলে এক গ্লাস পানিতে কয়েক টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে পান করতে পারেন। এটি জীবাণু ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার একটি শক্তিশালী নিরাময়কারী উপাদান হিসেবে গণ্য।

সঠিক খাবার নির্বাচন করুন

বেরি জাতীয় ফল, বিভিন্ন মসলা, ক্রুসিফেরাস গোত্রীয় সবজি (যেমন—ব্রকলি, ফুলকপি) এবং রসুন—এই ধরনের প্রাকৃতিক ও অপ্রক্রিয়াজাত খাবার শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে। এসব খাবারের সাথে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন যুক্ত করলে তা শরীরকে বিষমুক্ত করার পাশাপাশি ওজন কমাতেও সহায়তা করে। 

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড গ্রহণ করুন

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে যখন বিষাক্ত উপাদানের মাত্রা বেড়ে যায়, তখন প্রদাহ বা ইনফ্লামেশনের ঝুঁকি তৈরি হয়। উদ্ভিদজাত খাবার এবং প্রাকৃতিকভাবে ধরা সামুদ্রিক মাছ খাওয়ার মাধ্যমে শরীরের এই প্রদাহ কমানো সম্ভব। শর্করা কম এমন সবজি, বিভিন্ন মসলা, চিয়া সিড এবং তিসির বীজে এই স্বাস্থ্যকর চর্বি থাকে, যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি শরীরকে বিষমুক্ত করতেও সাহায্য করে।

ক্ষতিকর তেল বর্জন 

রান্নায় ব্যবহৃত অনেকে ধরনের তেলে প্রচুর পরিমাণে ক্ষতিকর চর্বি থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর। রান্নার জন্য এক্সট্রা-ভার্জিন অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, ফ্ল্যাক্সসিড অয়েল বেছে নিন। এগুলো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎসও হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

আয়োডিনের ঘাটতিতেই কি থাইরয়েডের সমস্যা? কম লবণ খেলে আরও যেসব রোগ হতে পারে

আয়োডিনের ঘাটতিতেই কি থাইরয়েডের সমস্যা? কম লবণ খেলে আরও যেসব রোগ হতে পারে

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এলো ৬ বিষয়

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

হার্ট ভালো রাখতে গিয়ে যে ৫ ভুল করছেন অজান্তেই

জিমের পর পিঠে ব্যথা হলে যে ৫ লক্ষণে হবেন সতর্ক

জিমের পর পিঠে ব্যথা হলে যে ৫ লক্ষণে হবেন সতর্ক

মূত্রথলির ক্যানসার, যেসব লক্ষণে হবেন সতর্ক

মূত্রথলির ক্যানসার, যেসব লক্ষণে হবেন সতর্ক

আরও পড়ুন

সর্দি কাশি নাক বন্ধ, যা করবেন

সর্দি কাশি নাক বন্ধ, যা করবেন

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার উপায়

ক্যানসার হলেও তা ছড়াবে না এক অঙ্গ থেকে অন্য অঙ্গে, আসছে নতুন টিকা

ক্যানসার হলেও তা ছড়াবে না এক অঙ্গ থেকে অন্য অঙ্গে, আসছে নতুন টিকা

নিয়ম মেনে খাওয়াদাওয়া, ব্যায়াম—তারপরও হতে পারে হৃদরোগ, নেপথ্যে এই ৫ কারণ

নিয়ম মেনে খাওয়াদাওয়া, ব্যায়াম—তারপরও হতে পারে হৃদরোগ, নেপথ্যে এই ৫ কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম