Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ক্লান্তি কাটাতে শুধু ঘুম নয়, নজর দিন খাদ্যাভ্যাসেও

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম

ক্লান্তি কাটাতে শুধু ঘুম নয়, নজর দিন খাদ্যাভ্যাসেও

ক্লান্তি কাটাতে শুধু ঘুম নয়, নজর দিন খাদ্যাভ্যাসেও। ছবি: সংগৃহীত

Advertisement

সারা দিন ছোটাছুটি, কাজের চাপ, ঘরে ফিরে সংসারের দায়িত্ব—এই ব্যস্ত জীবনে ক্লান্তি যেন নিত্যসঙ্গী। অনেক সময় দেখা যায়, রাতে পর্যাপ্ত ঘুমের পরও শরীর ঝরঝরে লাগে না। কাজের প্রতি আগ্রহ কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে ওঠে, আর মন ভরে থাকে দুশ্চিন্তায়।

বিশেষজ্ঞদের মতে, এই দীর্ঘস্থায়ী ক্লান্তির পেছনে শুধু ঘুমের ঘাটতি নয়, পুষ্টির অভাবও বড় একটি কারণ। তাই ক্লান্তি দূর করতে হলে শুধু বিশ্রাম নয়, খাদ্যাভ্যাসেও আনতে হবে পরিবর্তন।

চলুন জেনে নেওয়া যাক, যা খেলে চনমনে হবে শরীর ও মন—

ভিটামিন সি: শক্তি ফেরানোর সহায়ক

লেবু, আমলকী, পেয়ারা ও কমলালেবুর মতো ফল ভিটামিন ‘সি’-এর ভালো উৎস। এই ভিটামিন শরীরে আয়রন শোষণে সাহায্য করে এবং ক্লান্তি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়রনসমৃদ্ধ খাবার: রক্তস্বল্পতা রোধে জরুরি

আপনার শরীরে আয়রনের অভাব হলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হয়, যার প্রধান লক্ষণ হলো— ক্লান্তি। আর আয়রনের ঘাটতি পূরণে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন ডাল, ছোলা, বিন, ডিম কিংবা চিকেন। আর পালংশাক আয়রনের ভালো উৎস, যা কোষের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে।

চিয়া বীজ: শক্তির প্রাকৃতিক উৎস

এ ছাড়া শরীরে পানির ঘাটতি পূরণ করতে চিয়া বীজ সিদ্ধহস্ত। এই বীজের মধ্যে থাকা খনিজ, ইলেক্ট্রোলাইটের সমতা বজায় রাখতেও সাহায্য করে। পুষ্টিবিদরা বলছেন, চিয়া বীজের মধ্যে রয়েছে ওমেগা৩ ফ্যাটি অ্যাসিড এবং উচ্চমানের ফাইবার, যা বিপাকহার বাড়িয়ে তুলতেও সাহায্য করে থাকে। চিয়া বীজ নিয়মিত খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায়। অসুখবিসুখ দূরে থাকে।

জটিল কার্বোহাইড্রেট: দীর্ঘস্থায়ী শক্তির যোগান

আবার ক্লান্তি কাটাতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন কার্বোহাইড্রেট ও দানাশস্য। সাদা ভাত বা ময়দার বদলে লাল চাল, ওটস বা ডালিয়া বেছে নিন। এগুলো ধীরে ধীরে হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে। ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকবে এবং শক্তিরও জোগান পাওয়া যাবে।

স্বাস্থ্যকর চর্বি বেছে নিন

যাদের রুটি কিংবা পাউরুটিতে মাখনজাতীয় জিনিস দিয়ে খাওয়ার অভ্যাস আছে, তাদের এসব ত্যাগ করাই ভালো। মাখন বা অন্য স্প্রেড ক্লান্তি বাড়িয়ে দেয়। বনস্পতিও তাই। এর বদলে অলিভ অয়েল খেতে পারেন।

ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাবার: ক্লান্তি দূর করার ‘ম্যাজিক’

এ ছাড়া ক্লান্তি কাটাতে আপনাকে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেতেই হবে। কাঠবাদাম, কাজুবাদাম, কুমড়ার বীজ কিংবা তিল ক্লান্তি তাড়াতে ম্যাজিকের মতো কাজ করে থাকে। এসবে থাকা ম্যাগনেশিয়াম শর্করাকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে।

অতএব, ক্লান্তি দূর করতে বাজারচলতি হেলথ ড্রিংক বা সাপ্লিমেন্টের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। বরং প্রতিদিনের খাদ্যতালিকায় সামান্য পরিবর্তন আনলেই শরীর ও মন দুটোই থাকবে সতেজ ও কর্মক্ষম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ত্বকে চুলকানি ও লাল দাগ, যে ৫ লক্ষণে হবেন সতর্ক

ত্বকে চুলকানি ও লাল দাগ, যে ৫ লক্ষণে হবেন সতর্ক

‘বস দিবসে’ বসকে যে কথা বলবেন

‘বস দিবসে’ বসকে যে কথা বলবেন

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি কি বেশি? যা বলছে গবেষণা

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি কি বেশি? যা বলছে গবেষণা

সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়?

সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়?

মেরুদণ্ডের সুস্থতায় ঘুমানোর সঠিক ভঙ্গি কোনটি?

মেরুদণ্ডের সুস্থতায় ঘুমানোর সঠিক ভঙ্গি কোনটি?

আরও পড়ুন

অকারণে ওজন কমছে, থাইরয়েড কিনা— লক্ষণগুলো খেয়াল করুন

অকারণে ওজন কমছে, থাইরয়েড কিনা— লক্ষণগুলো খেয়াল করুন

ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ত্বকে চুলকানি ও লাল দাগ, যে ৫ লক্ষণে হবেন সতর্ক

ত্বকে চুলকানি ও লাল দাগ, যে ৫ লক্ষণে হবেন সতর্ক

বয়স বাড়লেও ব্রণ পিছু ছাড়ছে না? জানুন কারণ ও প্রতিকার

বয়স বাড়লেও ব্রণ পিছু ছাড়ছে না? জানুন কারণ ও প্রতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম