Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

রান্নায় অতিরিক্ত তেল, আপনার জীবন ঝুঁকিতে ফেলছে না তো?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম

রান্নায় অতিরিক্ত তেল, আপনার জীবন ঝুঁকিতে ফেলছে না তো?

রান্নায় অতিরিক্ত তেল, আপনার জীবন ঝুঁকিতে ফেলছে না তো? ছবি: সংগৃহীত

Advertisement

শুধু মুখের স্বাদ বাড়াতে তেল গুরুত্বপূর্ণ হলেও বেশি তেল নিয়মিত খেলে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। তেলে ক্যালোরি অনেক বেশি। আর তেলযুক্ত খাবার নিয়মিত বেশি খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে, যা ওজন বাড়ায় এবং শেষ পর্যন্ত স্থূলতা তৈরি করতে পারে। অতিরিক্ত তেল খেলে শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে যায়, এতে দীর্ঘমেয়াদি টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ায়। সে কারণে রান্নায় অতিরিক্ত তেল আমাদের স্বাস্থ্যঝুঁকি চরম হুমকির মধ্যে পড়ে যায়। 

চলুন জেনে নেওয়া যাক, রান্নায় অতিরিক্ত তেল খাওয়ায় আপনার জীবন কতটা ঝুঁকির মধ্যে ফেলে—

১. লিভার সমস্যা

রান্নায় বেশি তেল খেলে আপনার লিভারে চর্বি জমতে পারে, যা ফ্যাটি লিভারের কারণ হতে পারে।

২. শরীরে ক্লান্তি

রান্নায় তেলযুক্ত ভারি খাবার খেলে আপনার শরীর ভারি লাগে, কাজের প্রতি মনোযোগ কমে যায় এবং অলসতা বেড়ে যায়।

৩. ওজন বৃদ্ধি

রান্নায় অতিরিক্ত তেলে ক্যালোরি অনেক বেশি। প্রতিদিন তেলযুক্ত খাবার বেশি খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমে যায়, যা আপনার শরীরে ওজন বেড়ে যায় এবং শেষ পর্যন্ত স্থূলতা তৈরি করতে পারে।

৪. হৃদরোগ

রান্নায় অতিরিক্ত তেল খেলে, বিশেষ করে ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট, যা আপনার শরীরে খারাপ কোলেস্টেরল (এলডিএল) বাড়িয়ে দেয়। ফলে ধীরে ধীরে বাড়ে হৃদরোগের ঝুঁকি।

৫. ডায়াবেটিস

অতিরিক্ত তেল খেলে শরীরে ইনস্যুলিনের কার্যকারিতা কমে যেতে পারে, যা দীর্ঘমেয়াদি টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৬. হজম সমস্যা

রান্নায় অতিরিক্ত তেলযুক্ত খাবার হজম হতে বেশি সময় নেয়। এতে গ্যাস, অ্যাসিডিটি ও অস্বস্তি দেখা দিতে পারে।

যা করা উচিত

প্রথমত আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি করে শাকসবজি ও ফল রাখুন। এরপর  ভাজাপোড়া এড়িয়ে চলুন। একেবারেই ভাজাপোড়া খাবেন না। আর  রান্নায় অতিরিক্ত তেল ব্যবহার করা পরিহার করুন। রান্নায় তেলের পরিমাণ বেশি হলে এতে আপনার স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। এবং শেষে স্বাস্থ্যকর তেল, যেমন— অলিভ অয়েল, সরিষার তেল বেছে নিন।

Advertisement

রান্না ভোজ্যতেল লাইফস্টাইল

Advertisement

আরও পড়ুন

চাল-ডালে পোকা হলে যা করবেন

চাল-ডালে পোকা হলে যা করবেন

বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

যেসব কারণে আপনার চাকরিতে পদোন্নতি আটকে যেতে পারে

যেসব কারণে আপনার চাকরিতে পদোন্নতি আটকে যেতে পারে

উপসর্গ দমন নাকি স্থায়ী মুক্তি: রোগারোগ্যে কী বলছে হোমিওপ্যাথি

উপসর্গ দমন নাকি স্থায়ী মুক্তি: রোগারোগ্যে কী বলছে হোমিওপ্যাথি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম