Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

Advertisement

শীতকাল এলেই মাথার চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়ে এবং মাথায় প্রচুর খুসকি, চুলকানি কিংবা চুল পড়ার মতো সমস্যা দেখা যায়। এছাড়া বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে শীতকালে অনেকেই গরম পানি চুল ধুয়ে থাকেন এর ফলে মাথার ত্বক আরও শুষ্ক হয়ে যায়, এর ফলে মাথায় খুসকি, চুলকানি এবং চুল পড়ার মতো সমস্যা বেড়ে যায়। 

শীতকালে বাজারে অনেক শ্যাম্পু পাওয়া যায় যেগুলো চুলের প্রাকৃতিক আর্দ্রতা আরও কমিয়ে দেয়। তবে বাড়িতেই যদি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করে নেওয়া যায় তাহলে তা যেমন খরচ কমাবে তেমনি এটি শীতকালে মাথার খুসকি দূর করার পাশাপাশি মাথার ত্বক থেকে সব ময়লা পরিষ্কার করতে এবং চুলকে আরও উজ্জ্বল তুলতে সাহায্য করবে। এই কারণেই রিঠা ও আমলকি দিয়ে তৈরি এই প্রাকৃতিক শ্যাম্পুর প্রচলন রয়েছে বহু যুগ ধরে।

উপকরণ 

শুকনো আমলকি, শুকনো রিঠা (বীজ যুক্ত), প্রয়োজন মতো পানি এবং মেথি দানা। 

তৈরি করার পদ্ধতি

পরিষ্কার পানি রিঠা আর আমলকি সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন রিঠা ও আমলকি পানি কম আঁচে ১০-১৫ মিনিটের জন্য ফুটিয়ে নিন। ঠান্ডা হলে রিঠাটি হাত দিয়ে ভালোভাবে পিষে নিন। যাতে এর নির্যাস এবং ফেনা পানিতে মিশে যায়। 

এবার মিশ্রণটি ছেঁকে নিয়ে একটি পরিষ্কার, বায়ুরোধী কাচের বোতলে ভরে নিন। এটি ফ্রিজে রেখে কয়েক দিন ব্যবহার করা যেতে পারে। 

ব্যবহার করার পদ্ধতি 

হালকা গরম পানি অথবা সাধারণ ঠান্ডা পানি মাথার চুল ধুয়ে, মাথার ত্বকে এটি লাগিয়ে হালকা হাতে মালিশ করা যেতে পারে। তারপর কয়েক মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই প্রাকৃতিক শ্যাম্পুটি সম্পূর্ণ রাসায়নিক মুক্ত।

তাই বাজার থেকে কেনা দামি শ্যাম্পুর মতো ফেনা হয় না এতে। শীতকাল এলেই অনেকে গরম পানি দিয়ে মাথার চুল ধুয়ে থাকেন। কিন্তু এতে চুলের স্বাস্থ্যের ক্ষতি হয়। এছাড়া যদি মাথার ত্বকে কোনও অ্যালার্জি বা অন্য কোনও সমস্যা থাকে তাহলে এই শ্যাম্পু ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করা অথবা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাল-ডালে পোকা হলে যা করবেন

চাল-ডালে পোকা হলে যা করবেন

কেন ভিটামিন ডি দরকার শরীরে, ঘাটতির ৭ লক্ষণ

কেন ভিটামিন ডি দরকার শরীরে, ঘাটতির ৭ লক্ষণ

যেভাবে বুঝবেন আপনার সন্তানের শরীরে ক্যালসিয়াম ঘাটতি

যেভাবে বুঝবেন আপনার সন্তানের শরীরে ক্যালসিয়াম ঘাটতি

বিয়ে নিয়ে কিছু পুরুষের মনে এত ভয় কেন, জানুন ৭ কারণ

বিয়ে নিয়ে কিছু পুরুষের মনে এত ভয় কেন, জানুন ৭ কারণ

যে ৭ লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন 'এ' ঘাটতি

যে ৭ লক্ষণে বুঝবেন শরীরে ভিটামিন 'এ' ঘাটতি

ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও

ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও

আরও পড়ুন

চাল-ডালে পোকা হলে যা করবেন

চাল-ডালে পোকা হলে যা করবেন

বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

যেসব কারণে আপনার চাকরিতে পদোন্নতি আটকে যেতে পারে

যেসব কারণে আপনার চাকরিতে পদোন্নতি আটকে যেতে পারে

উপসর্গ দমন নাকি স্থায়ী মুক্তি: রোগারোগ্যে কী বলছে হোমিওপ্যাথি

উপসর্গ দমন নাকি স্থায়ী মুক্তি: রোগারোগ্যে কী বলছে হোমিওপ্যাথি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম