Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ঘ্রাণশক্তি কমে যাওয়া যে মারাত্মক রোগের ইঙ্গিত দেয়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পিএম

ঘ্রাণশক্তি কমে যাওয়া যে মারাত্মক রোগের ইঙ্গিত দেয়

ঘ্রাণশক্তি কমে যাওয়া যে মারাত্মক রোগের ইঙ্গিত দেয়। ছবি: সংগৃহীত

Advertisement

স্মৃতিশক্তি সম্পূর্ণ হারানোর আগে থেকেই শরীরে দেখা দিতে পারে আলঝেইমার রোগের ইঙ্গিত—এমনই তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়। গবেষকরা বলছেন, হঠাৎ করে ঘ্রাণশক্তি কমে যাওয়া বা হারিয়ে ফেলা রোগটির প্রাথমিক লক্ষণ হতে পারে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে  ন্যাচার কমিউনিকেশন্স জার্নালে। এতে বলা হয়েছে, মস্তিষ্কে যে পরিবর্তনগুলো আলঝেইমারের সূচনা করে, তা অনেক সময় স্মৃতির ওপর প্রভাব পড়ার আগেই ঘ্রাণশক্তিকে প্রভাবিত করে।

জার্মানির ডিজেডএনই রিচার্স ইন্সটিটিউট এবং লুডিগ ইউনিভার্সিটি–এর বিজ্ঞানীরা এ গবেষণা পরিচালনা করেন। তারা দেখেছেন, মস্তিষ্কের রোগপ্রতিরোধ ব্যবস্থাই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষণায় উঠে এসেছে, মস্তিষ্কের ‘মাইক্রোগ্লিয়া’ নামের ইমিউন কোষগুলো কখনও ভুলভাবে এমন স্নায়ুতন্তুকে আক্রমণ করে, যা ঘ্রাণশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে ঘ্রাণ সংক্রান্ত সিগন্যাল আদান-প্রদানে ব্যাঘাত ঘটে।

বিশেষ করে দুইটি গুরুত্বপূর্ণ অংশের মধ্যে যোগাযোগে সমস্যা তৈরি হয়—একটি হলো অলফ্যাক্টরি বাল্ব, যা নাক থেকে আসা গন্ধের সংকেত প্রক্রিয়াজাত করে। অন্যটি লোকাস সেরুলিয়াস, যা স্নায়ুর মাধ্যমে এ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে সাহায্য করে।

গবেষকরা জানান, এ দুই অংশের মধ্যে সংযোগ বিঘ্নিত হলে ধীরে ধীরে ঘ্রাণশক্তি কমে যেতে পারে, যা আলঝেইমারের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা দিতে পারে।

এ গবেষণায় ইঁদুর ও মানুষের মস্তিষ্কের টিস্যু বিশ্লেষণ এবং পিইটি স্ক্যান ব্যবহার করে বিষয়টি আরও গভীরভাবে বোঝার চেষ্টা করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যদি কারও হঠাৎ ঘ্রাণশক্তি কমে যায়, তবে বিষয়টি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ এটি ভবিষ্যতের বড় কোনো স্নায়বিক রোগের আগাম ইঙ্গিতও হতে পারে।

সূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘামে নষ্ট হচ্ছে জামার সৌন্দর্য, পরিষ্কারের কৌশল জানুন

ঘামে নষ্ট হচ্ছে জামার সৌন্দর্য, পরিষ্কারের কৌশল জানুন

মাত্র ১ মাসে পাঁচ কেজি ওজন কমানোর সহজ পদ্ধতি

মাত্র ১ মাসে পাঁচ কেজি ওজন কমানোর সহজ পদ্ধতি

ক্লান্তি দূর করে দিনভর চাঙা থাকতে খাবেন যেসব খাবার

ক্লান্তি দূর করে দিনভর চাঙা থাকতে খাবেন যেসব খাবার

ডায়াবেটিসজনিত চোখের রোগে নতুন ওষুধের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

ডায়াবেটিসজনিত চোখের রোগে নতুন ওষুধের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

গর্ভধারণের চেষ্টা করলে কি কফি বাদ দেওয়া জরুরি?

গর্ভধারণের চেষ্টা করলে কি কফি বাদ দেওয়া জরুরি?

ক্রিয়েটিনিনের সঙ্গে কিডনি বিকল হওয়ার কী সম্পর্ক? মাত্রা কমাবেন যেভাবে

ক্রিয়েটিনিনের সঙ্গে কিডনি বিকল হওয়ার কী সম্পর্ক? মাত্রা কমাবেন যেভাবে

আরও পড়ুন

ঘামে নষ্ট হচ্ছে জামার সৌন্দর্য, পরিষ্কারের কৌশল জানুন

ঘামে নষ্ট হচ্ছে জামার সৌন্দর্য, পরিষ্কারের কৌশল জানুন

পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?

পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?

ঘুমের মধ্যে কেন দাঁত কিড়মিড় করে মানুষ? জেনে নিন কারণ

ঘুমের মধ্যে কেন দাঁত কিড়মিড় করে মানুষ? জেনে নিন কারণ

আসল জামদানি চিনবেন কীভাবে? জেনে নিন শাড়ি চেনার সহজ উপায়

আসল জামদানি চিনবেন কীভাবে? জেনে নিন শাড়ি চেনার সহজ উপায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম