Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বসা থেকে উঠলেই মাথা ঘোরে? পেছনে থাকতে পারে এই ৩ কারণ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

বসা থেকে উঠলেই মাথা ঘোরে? পেছনে থাকতে পারে এই ৩ কারণ

Advertisement

বসে থাকা বা শোয়া অবস্থা থেকে হঠাৎ উঠে দাঁড়ালেই মাথা ঘোরে, চোখে অন্ধকার দেখেন? কখনো মনে হয় পড়ে যাবেন? এমন উপসর্গ দেখা দিলে অনেকেই ধরে নেন, রক্তচাপ কমে গেছে। কেউ কেউ পানিশূন্যতাকে কারণ মনে করে নুন-চিনির পানি পান করেন। তবে চিকিৎসকদের মতে, হঠাৎ মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার পেছনে শুধু পানিশূন্যতা নয়, আরও কিছু কারণ থাকতে পারে।

চিকিৎসক অন্বিত ভট্টাচার্য জানিয়েছেন, এমন সমস্যার পেছনে তিনটি কারণ বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন।

১. হঠাৎ উঠে দাঁড়ানো

বসে থাকা বা শোয়া অবস্থা থেকে দ্রুত উঠে দাঁড়ালে সাময়িকভাবে রক্তচাপ কমে যেতে পারে। এ সময় রক্তের একটি অংশ পায়ের দিকে চলে যায় এবং কয়েক সেকেন্ডের জন্য মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যায়। ফলে মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা কিংবা পড়ে যাওয়ার মতো অনুভূতি হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলা হয়।

এ ধরনের সমস্যা এড়াতে শোয়া অবস্থা থেকে সরাসরি উঠে দাঁড়ানো উচিত নয়। প্রথমে ধীরে উঠে বসতে হবে। এরপর পায়ের পেশি কিছুক্ষণ সংকুচিত করে ধীরে দাঁড়ালে অনেক ক্ষেত্রে মাথা ঘোরার প্রবণতা কমতে পারে।

২. দীর্ঘদিন একই ওষুধ সেবন

রক্তচাপ নিয়ন্ত্রণ, বিষণ্নতা কিংবা প্রস্টেটের সমস্যায় ব্যবহৃত কিছু ওষুধের প্রভাবে রক্তচাপ কমে যেতে পারে। বিশেষ করে দীর্ঘদিন একই মাত্রায় ওষুধ সেবন করলে কারও কারও ক্ষেত্রে এমন সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসক অন্বিত ভট্টাচার্য বলেন, ‘অনেকেই বছরের পর বছর একই ওষুধ খেয়ে যান, ডাক্তারের সঙ্গে পরামর্শ করেন না। এতেই বাড়ে সমস্যা! প্রেশার কমে গিয়ে শারীরিক অস্বস্তি শুরু হয়।’

তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বন্ধ করা বা মাত্রা পরিবর্তন করা বিপজ্জনক হতে পারে। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ওষুধের মাত্রা পরিবর্তন বা ওষুধ বদলানো জরুরি।

৩. পসচারাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোম

দাঁড়ানোর পর বারবার মাথা ঘোরা, দুর্বল লাগা কিংবা বুক ধড়ফড় করার মতো উপসর্গ দেখা দিলে তা সব সময় সাধারণ নিম্ন রক্তচাপের কারণে নাও হতে পারে। এর পেছনে থাকতে পারে পসচারাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোম (পিওটিএস)। এ সমস্যায় দাঁড়ানোর পর হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। তরুণীদের মধ্যে এ সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়।

চিকিৎসক অন্বিত ভট্টাচার্য বলেন, ‘সব মেয়েদের এমনটা হয় না, কিন্তু বারবার হলে এটাকে একদম উপেক্ষা করবেন না। ডাক্তার দেখিয়ে পুরো পরীক্ষা করানো জরুরি সে ক্ষেত্রে।’

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন

বারবার রক্তচাপ কমে যাওয়া, মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া কিংবা মাথা ঘোরার সঙ্গে বুক ধড়ফড় ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দেরি করা উচিত নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমস্যার প্রকৃত কারণ শনাক্ত করে চিকিৎসা শুরু করা জরুরি।

সূত্র: আনন্দবাজার

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রক্তচাপ স্বাভাবিক হলেও থাকতে পারে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি

রক্তচাপ স্বাভাবিক হলেও থাকতে পারে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের যেসব খাবার হতে পারে উপকারী

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনের যেসব খাবার হতে পারে উপকারী

রক্তচাপ কতটা কমলে সতর্ক হবেন

রক্তচাপ কতটা কমলে সতর্ক হবেন

রক্তচাপ নিয়ন্ত্রণ ও পরিপাকতন্ত্রের সুরক্ষায় জামের যত উপকারিতা

রক্তচাপ নিয়ন্ত্রণ ও পরিপাকতন্ত্রের সুরক্ষায় জামের যত উপকারিতা

৩৫ পেরোলেই শরীরে হানা দেয় জটিল রোগ, জেনে নিন মুক্তির উপায়

৩৫ পেরোলেই শরীরে হানা দেয় জটিল রোগ, জেনে নিন মুক্তির উপায়

আরও পড়ুন

বসা থেকে উঠলেই মাথা ঘোরে? পেছনে থাকতে পারে এই ৩ কারণ

বসা থেকে উঠলেই মাথা ঘোরে? পেছনে থাকতে পারে এই ৩ কারণ

শীতে গোসল না করলে যে উপকার

শীতে গোসল না করলে যে উপকার

শীতে রুক্ষ ও নিষ্প্রাণ কোঁকড়ানো চুলে ঘরোয়া টিপসই ফিরবে জেল্লা

শীতে রুক্ষ ও নিষ্প্রাণ কোঁকড়ানো চুলে ঘরোয়া টিপসই ফিরবে জেল্লা

ফ্ল্যাট কেনার আগে ৭ বিষয়ে সতর্ক থাকুন

ফ্ল্যাট কেনার আগে ৭ বিষয়ে সতর্ক থাকুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম