শীতে রুক্ষ ও নিষ্প্রাণ কোঁকড়ানো চুলে ঘরোয়া টিপসই ফিরবে জেল্লা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শীতে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় কোঁকড়ানো চুলের স্বাভাবিক আদ্রতা হারিয়ে চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে যায়। সে জন্য কার্যকর ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করা উচিত। কোঁকড়ানো চুলের গঠন এমন হয় যে মাথার ত্বকের প্রাকৃতিক তেল সহজে চুলের ডগা পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই এমন চুল সহজেই রুক্ষ হয়ে পড়ে। চুলে জটও বেশি পড়ে।
শীতে বাতাসের আর্দ্রতা কমে গেলে কোঁকড়ানো চুল দ্রুত শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে পড়ে এবং চুল পড়তে শুরু করে। তাই কোঁকড়ানো চুলের যত্ন বিশেষ উপায়ে নিতে হবে। কোঁকড়ানো চুল নিয়ে ঝক্কি অনেক বেশি। এমন চুলে জট পড়ে বেশি। শীতের দিনে চুল আরও বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে যায়।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে চুলের যত্ন নেবেন—
১. ডিম ও অলিভ অয়েলের প্যাক
কোঁকড়া চুলের যত্নে ডিম ও অলিভ অয়েল ব্যবহার করতে পারতে পারেন। অলিভ অয়েল, সামান্য অ্যাভোকাডো অয়েল, নারিকেল তেল এবং ডিমের সাদা অংশ একসঙ্গে ফেটিয়ে প্যাক বানিয়ে ফেলুন। কোঁকড়া চুল মসৃণ রাখতে এই প্যাকের ওপর ভরসা রাখতে পারেন।
২. কলা-মধুর প্যাক
চুলকে ঘন করতে কলা এবং চুলের আর্দ্রতা ধরে রাখার জন্য মধু বেশ কার্যকরী। তাই একটি পাকা কলা পিষে তাতে এক চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। চাইলে অল্প নারিকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। মিহি মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মাখিয়ে নিন। ২০ মিনিট রেখে সামান্য গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুল আগের থেকে অনেক বেশি নরম হবে।
৩. নারিকেলের দুধ ও লেবুর রস
চুলের জট ছাড়াবে এবং ঘনত্বও বৃদ্ধি করবে নারিকেলের দুধ ও লেবুর রস। দূর হবে খুশকির সমস্যাও। আধা কাপ ঘন নারিকেলের দুধ ও ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি তৈরি করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন। একটু ঘন হয়ে এলে চুলে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৪. জবা ও আমলকীর তেল
রাতে আমলকী তেল ও জবা ফুল একসঙ্গে ফুটিয়ে সেই তেল দিয়ে সারা মাথায় মালিশ করুন। পর দিন সকালবেলা ১০০ গ্রাম মেথি গুঁড়ো, ২০ গ্রাম আমলা গুঁড়ো, ২০ গ্রাম শিকাকাই গুঁড়ো ও মেহন্দি পাতা গুঁড়ো এবং পরিমাণমতো টকদই মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। প্যাকটি আধা ঘণ্টা রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক সপ্তাহে দুবার লাগাতে পারলেই ফিরবে চুলের জেল্লা।
