Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম

বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’

Advertisement

একই ঘরে বা আড্ডায় পাশাপাশি বসে আছেন, অথচ মশার কামড়ে আপনি অতিষ্ঠ। অথচ পাশের মানুষটি দিব্যি সুস্থ আছে মশা তাকে কামড়াচ্ছে না। যে কারণে অনেকে মজা করে বলেন, তোর রক্ত খুব মিষ্টি, তাই মশা তোকে বেশি ভালোবাসে!

সত্যিই কি রক্ত মিষ্টি হওয়ার কারণে মশা কাউকে বেশি কামড়ায়? বিজ্ঞান বলছে, বিষয়টি মোটেও তা নয়। বরং মশা কার দিকে আকৃষ্ট হবে, তা নির্ভর করে মানুষের শরীরের কিছু বিশেষ জৈবিক ও রাসায়নিক সংকেতের ওপর।

সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, মশা মোটেও নির্বিচারে কামড়ায় না। শিকার বেছে নেওয়ার আগে তারা রীতিমতো হিসাব করে নেয়। আর এই পছন্দের তালিকায় প্রথমেই থাকে মানুষের রক্তের গ্রুপ। 

‘জার্নাল অফ মেডিক্যাল এনটোমোলজি’তে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, এডিস অ্যালবোপিকটাস বা টাইগার মশা ‘এ’ (A) গ্রুপের তুলনায় ‘ও’ (O) গ্রুপের রক্তের মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়। ‘বি’ (B) গ্রুপের ক্ষেত্রে এই আকর্ষণের মাত্রা থাকে মাঝামাঝি। তবে শুধু রক্তের গ্রুপই সব নয়, মানুষের শরীর থেকে নিঃসৃত রাসায়নিক সংকেতও এখানে বড় ভূমিকা নেয়।

গবেষকদের মতে, পৃথিবীর প্রায় ৮০ শতাংশ মানুষের ঘাম, লালা এবং শরীরের অন্যান্য তরলের মাধ্যমে রক্তের গ্রুপের সঙ্গে সম্পর্কিত এক ধরনের বিশেষ অ্যান্টিজেন নিঃসৃত হয়। বিজ্ঞানের ভাষায় এদের বলা হয় ‘সিক্রেটর’। মশা দূর থেকেই বাতাসে ভেসে থাকা এই রাসায়নিক সংকেত শনাক্ত করতে পারে।

ফলে কোনো ‘সিক্রেটর’ ব্যক্তির রক্তের গ্রুপ যদি ‘ও’ হয়, তবে মশার কাছে তিনি হয়ে ওঠেন সবচেয়ে আকর্ষণীয় শিকার। অন্যদিকে, যাদের শরীর থেকে এই সংকেত বের হয় না বা যাঁরা ‘নন-সিক্রেটর’, তারা মশার হাত থেকে অনেকটাই রেহাই পান।

রক্তের গ্রুপ ছাড়াও মশার আকর্ষণের আরেকটি বড় কারণ হল মানুষের ত্বকের ব্যাকটেরিয়া বা ‘স্কিন মাইক্রোবায়োম’। আমাদের ত্বকের ওপর অসংখ্য অদৃশ্য ব্যাকটেরিয়া বসবাস করে, যা থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক গন্ধ তৈরি হয়। নেদারল্যান্ডসের এক গবেষণায় উঠে এসেছে, যাদের ত্বকে ব্যাকটেরিয়ার বৈচিত্র্য যত বেশি, মশা তাদের তত কম কামড়ায়। আবার ত্বকে নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার আধিক্য থাকলে মশা সেই গন্ধে দ্রুত ছুটে আসে। অনেক সময় দেখা যায়, একই পরিবারের সদস্যদের মশা বেশি কামড়াচ্ছে—এর পেছনে জিনগত বৈশিষ্ট্যের পাশাপাশি ত্বকের ব্যাকটেরিয়ার গঠনের মিলও দায়ী থাকে।

এছাড়া আমাদের দৈনন্দিন অভ্যাস, শারীরিক অবস্থা এবং পোশাকের রংও মশাকে ডেকে আনতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, মাত্র এক বোতল বিয়ার খেলেও  মশার কামড় খাওয়ার ঝুঁকি বেড়ে যায়। এর কারণ, অ্যালকোহল খাবার পর শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় এবং ঘামের সঙ্গে ইথানল নির্গত হয়, যা মশাকে প্রবলভাবে টানে। একইভাবে, সাধারণ মহিলাদের তুলনায় অন্তঃসত্ত্বা নারীদের প্রতি মশা প্রায় দ্বিগুণ বেশি আকৃষ্ট হয়। গর্ভাবস্থায় শরীরের তাপমাত্রা সামান্য বেশি থাকা এবং নিঃশ্বাসের সঙ্গে তুলনামূলক বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গত হওয়াই এর মূল কারণ।

অবাক করার মতো বিষয় হল, আপনি কী রঙের পোশাক পরে আছেন, মশা তাও খেয়াল করে! কাছাকাছি চলে আসার পর মশা দৃষ্টিশক্তি ব্যবহার করে শিকার চিহ্নিত করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মশার উপদ্রব কমাতে ঘরে রাখতে পারেন যেসব গাছ

মশার উপদ্রব কমাতে ঘরে রাখতে পারেন যেসব গাছ

পিঠ-কোমরের ব্যথা কি মেরুদণ্ডের অকাল বার্ধক্যের সংকেত? চিনে নিন ৪ লক্ষণ

পিঠ-কোমরের ব্যথা কি মেরুদণ্ডের অকাল বার্ধক্যের সংকেত? চিনে নিন ৪ লক্ষণ

যুক্তরাষ্ট্রে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে ৪৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে ৪৫ জনের মৃত্যু

কুলেখাড়ার রস খেলে কি সত্যিই হিমোগ্লোবিন বাড়ে, সত্যিটা জেনে নিন

কুলেখাড়ার রস খেলে কি সত্যিই হিমোগ্লোবিন বাড়ে, সত্যিটা জেনে নিন

ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক শুষ্ক? দায়ী যে ৫ অভ্যাস

ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক শুষ্ক? দায়ী যে ৫ অভ্যাস

শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

আরও পড়ুন

শাকসবজি ও ফল কীটনাশকমুক্ত করবেন যেভাবে

শাকসবজি ও ফল কীটনাশকমুক্ত করবেন যেভাবে

বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’

বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’

শীতে গিজার কেনার আগে কোনটি আপনার উপযোগী দেখে নিন

শীতে গিজার কেনার আগে কোনটি আপনার উপযোগী দেখে নিন

কিডনি ভালো রাখতে সকালের নাশতায় যেসব খাবার খাওয়া কমাবেন

কিডনি ভালো রাখতে সকালের নাশতায় যেসব খাবার খাওয়া কমাবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম