Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কুলেখাড়ার রস খেলে কি সত্যিই হিমোগ্লোবিন বাড়ে, সত্যিটা জেনে নিন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

কুলেখাড়ার রস খেলে কি সত্যিই হিমোগ্লোবিন বাড়ে, সত্যিটা জেনে নিন

Advertisement

বাঙালি বাড়িতে কারও রক্তস্বল্পতা দেখা দিয়েছে শোনা গেলে একটা টোটকাই শোনা যায় সবার মুখে মুখে— 'কুলেখাড়া পাতার রস খাও, রক্ত বেড়ে যাবে।' সেই দাদা-দাদি, নানা-নানির আমল থেকেই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য কুলেখাড়ার ওপর ভরসা রেখে এসেছে বাঙালি। কখনো বাজার থেকে কুলেখাড়া শাক এনে বেটে রস করে খাওয়া, আবার কখনো সেই শাক ভেজে খাওয়া— এটা রক্তস্বল্পতা দূর করার সবচেয়ে সহজ ঘরোয়া উপায়; কিন্তু এ ঘরোয়া টোটকা সবার জন্য কি নিরাপদ? বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে, তাদের জন্য? এ বিষয়ে সতর্ক করলেন নেফ্রোলজিস্ট বিবেক গোয়েল।

প্রথমে জানা উচিত কুলেখাড়া পাতায় আসলে কী আছে? এ বিষয়ে ডা. গোয়েল বলেন, ‘১০০ গ্রাম কুলেখাড়া পাতায় থাকে প্রায় ১২ মিলিগ্রাম আয়রন। অর্থাৎ আয়রনের দিক থেকে পাতাটা সত্যিই সমৃদ্ধ। আর আয়রনই হিমোগ্লোবিন তৈরির মূল উপাদান। তাই লোকের মুখে মুখে এ ধারণাটা তৈরি হয়েছে যে, কুলেখাড়া খেলেই রক্ত বাড়বে। তবে এ ঘরোয়া সমাধান সবার ক্ষেত্রে উপকারী নয়, কিডনির রোগীদের জন্য এ টোটকা একেবারেই নিরাপদ নয়।’

চিকিৎসকের ভাষায়, যে রোগী ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডিতে ভুগছেন, তারা যদি রক্তে হিমোগ্লোবিন বাড়াতে কুলেখাড়ার রস খেতে শুরু করেন, তাদের জন্য কিন্তু প্রাণঘাতী হতে পারে। তারা বলেন, কুলেখাড়া পাতায় শুধু আয়রনই থাকে না। তার সঙ্গে থাকে অনেকটা পরিমাণে পটাশিয়াম, ফসফরাস আর অক্সালেট। একজন সুস্থ মানুষের জন্য এটা হয়তো খুব বড় সমস্যা নয়।

কিন্তু যাদের অ্যাডভান্সড কিডনি রোগ আছে, যাদের রক্তে পটাশিয়াম এমনিতেই বেশি থাকে বা যাদের বারবার কিডনিতে পাথর হয়, তাদের জন্য এই তিনটি উপাদানই বিপদ ডেকে আনতে পারে। পটাশিয়াম বেড়ে গেলে হার্টের সমস্যা হতে পারে। ফসফরাস বেড়ে গেলে হাড়ের ক্ষতি হয়। আর অক্সালেট থেকে পাথর হওয়ার ঝুঁকি আরও বাড়ে। তাই সিকেডির রোগীদের কুলেখাড়া পাতার রস খাওয়া একেবারেই নিরাপদ নয়।

চিকিৎসকরা বলেন, কুলেখাড়া কখনোই প্রেসক্রাইব করা আয়রন ট্যাবলেট বা ইপিও থেরাপির বিকল্প হতে পারে না। হিমোগ্লোবিন কম থাকলে প্রথমে কারণটা জানা জরুরি। আয়রনের অভাব থেকে কমেছে না কি কিডনির সমস্যা থেকে, না কি অন্য কোনো কারণে— সেটি চিকিৎসকই বলতে পারবেন। 

লোকের কথায়, ইউটিউব-ফেসবুকের রিল দেখে নিজে নিজে টোটকা শুরু করলে হিতে বিপরীত হতে পারে। বিশেষ করে কেউ যদি সিকেডি রোগী হন, ডায়ালাইসিসে থাকেন বা পটাশিয়াম-ফসফরাস নিয়ে সমস্যায় ভোগেন, তাহলে কুলেখাড়া খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক শুষ্ক? দায়ী যে ৫ অভ্যাস

ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক শুষ্ক? দায়ী যে ৫ অভ্যাস

শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

পিঠে ব্যথার যে ৭ লক্ষণে হতে পারে স্থায়ী পঙ্গুত্ব

পিঠে ব্যথার যে ৭ লক্ষণে হতে পারে স্থায়ী পঙ্গুত্ব

নারীদের যে ভুলে বাড়ছে জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি

নারীদের যে ভুলে বাড়ছে জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি

সর্দি-কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? এক ভুলেই হতে পারে বিপদ

সর্দি-কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? এক ভুলেই হতে পারে বিপদ

প্রাক্তনের উপহার রেখে দেওয়া কি উচিত, নতুন সঙ্গী বিষয়টি কিভাবে দেখেন?

প্রাক্তনের উপহার রেখে দেওয়া কি উচিত, নতুন সঙ্গী বিষয়টি কিভাবে দেখেন?

আরও পড়ুন

কুলেখাড়ার রস খেলে কি সত্যিই হিমোগ্লোবিন বাড়ে, সত্যিটা জেনে নিন

কুলেখাড়ার রস খেলে কি সত্যিই হিমোগ্লোবিন বাড়ে, সত্যিটা জেনে নিন

এক কেজি ওজন কমাতে কত কদম হাঁটতে হবে জানুন

এক কেজি ওজন কমাতে কত কদম হাঁটতে হবে জানুন

টিনএজার ছেলের মন বুঝতে চান? ভুলেও যে কথাগুলো বলবেন না

টিনএজার ছেলের মন বুঝতে চান? ভুলেও যে কথাগুলো বলবেন না

পেট ফাঁপা সমস্যায় খান তিন মশলার জাদুকরী পানীয়

পেট ফাঁপা সমস্যায় খান তিন মশলার জাদুকরী পানীয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম