Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

এক কেজি ওজন কমাতে কত কদম হাঁটতে হবে জানুন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

এক কেজি ওজন কমাতে কত কদম হাঁটতে হবে জানুন

ছবি: সংগৃহীত

Advertisement

ওজন কমানোর সহজ ও কার্যকর উপায়গুলোর মধ্যে হাঁটা অন্যতম। নিয়মিত হাঁটার মাধ্যমে শরীর সক্রিয় রাখার পাশাপাশি অতিরিক্ত ক্যালোরিও পোড়ানো যায়। এ জন্য অনেকেই জিমে যাওয়া বা কঠিন ব্যায়ামের পরিবর্তে হাঁটাকেই বেছে নেন।

তবে প্রশ্ন হচ্ছে, শরীর থেকে এক কেজি মেদ কমাতে কতটা হাঁটতে হবে? প্রতিদিন আধা ঘণ্টা হাঁটলেই কি মিলবে কাঙ্ক্ষিত ফল, নাকি প্রয়োজন আরও বেশি সময়?

এক কেজি মেদ কমাতে কত ক্যালোরি পোড়াতে হবে?

সাধারণ হিসাব অনুযায়ী, শরীরের প্রায় এক কেজি মেদ কমাতে ৭ হাজার ৭০০ ক্যালোরির ঘাটতি তৈরি করতে হয়। যেমন, ৭০ কেজি ওজনের একজন ব্যক্তি দ্রুতগতিতে এক ঘণ্টা হাঁটলে আনুমানিক ২০০ থেকে ২৫০ ক্যালোরি খরচ করতে পারেন। সেই হিসাবে, খাবার ও অন্যান্য শারীরিক কার্যক্রম অপরিবর্তিত থাকলে এক কেজি মেদের সমপরিমাণ ক্যালোরি খরচ করতে প্রায় ৩০ থেকে ৩৮ ঘণ্টা দ্রুত হাঁটতে হবে।

হাঁটলেই কি কমবে এক কেজি ওজন?

শুধু হাঁটাহাঁটি করলেই যে ওজন কমবে, বিষয়টি এমন নয়। শরীর যত ক্যালোরি খরচ করছে, খাবারের মাধ্যমে তার চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করলে ওজন কমানো কঠিন হয়ে পড়ে। তাই হাঁটার পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা জরুরি।

এ ক্ষেত্রে অতিরিক্ত ভাজাপোড়া, মিষ্টি পানীয় ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা ভালো। খাবারের পরিমাণ নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিদিনের খাদ্যতালিকায় ফলমূল, শাকসবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবার রাখতে হবে। আরও ভালো ফল পেতে হাঁটার সঙ্গে স্ট্রেংথ ট্রেনিং বা পেশিশক্তি বাড়ানোর ব্যায়ামও করা যেতে পারে।

কোন গতিতে হাঁটলে বেশি ক্যালোরি খরচ হবে?

ধীরগতিতে হাঁটার চেয়ে দ্রুত হাঁটলে সাধারণত বেশি ক্যালোরি খরচ হয়। এমন গতিতে হাঁটার চেষ্টা করুন, যাতে কথা বলা সম্ভব হলেও অনায়াসে গান গাওয়া বা দীর্ঘক্ষণ একটানা কথা বলা কঠিন হয়। এই গতিকে মাঝারি থেকে দ্রুত হাঁটার উপযুক্ত মাত্রা হিসেবে ধরা হয়।

সমতল রাস্তার পাশাপাশি হালকা ঢালু পথে হাঁটলেও শরীরের পেশি বেশি সক্রিয় হয় এবং ক্যালোরি খরচ বাড়তে পারে। তবে যারা নতুন করে হাঁটা শুরু করছেন, তাদের শুরুতেই অতিরিক্ত চাপ না নিয়ে ধীরে ধীরে সময় ও গতি বাড়ানো উচিত।

প্রতিদিন কতক্ষণ হাঁটা উচিত?

শুরুতেই দীর্ঘ সময় হাঁটার প্রয়োজন নেই। প্রথম দিকে প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলুন। পরে শারীরিক সক্ষমতা অনুযায়ী সময় বাড়িয়ে ৩০ থেকে ৪৫ মিনিট, এমনকি ৪০ থেকে ৬০ মিনিট পর্যন্ত হাঁটতে পারেন।

এছাড়া প্রতিদিন ৭ থেকে ১০ হাজার পা হাঁটার লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে। দুপুরের খাবার কিংবা রাতের খাবারের পর ১০ থেকে ১৫ মিনিট হাঁটলেও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে।

তবে দ্রুত ওজন কমানোর আশায় শরীরের ওপর অতিরিক্ত চাপ দেওয়া ঠিক নয়। নিয়মিত হাঁটা, সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুম—এই তিনটির সমন্বয়ই স্বাস্থ্যকরভাবে ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, ওজন কমানোর জন্য নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ হাঁটার চেয়ে ধারাবাহিকভাবে সক্রিয় থাকাই বেশি জরুরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিকেলের নাশতায় যেসব খাবার বাড়াতে পারে ওজন

বিকেলের নাশতায় যেসব খাবার বাড়াতে পারে ওজন

ওজন কমাতে কতটা সাহায্য করে রং চা?

ওজন কমাতে কতটা সাহায্য করে রং চা?

ওজন কমাতে চান? যে ৫ ধরনের ব্যায়াম এড়িয়ে চলা উচিত

ওজন কমাতে চান? যে ৫ ধরনের ব্যায়াম এড়িয়ে চলা উচিত

ডায়েট করে ওজন কমানোর পর যেসব কারণে আবার তা বেড়ে যায়

ডায়েট করে ওজন কমানোর পর যেসব কারণে আবার তা বেড়ে যায়

ওজন কমানোর ওষুধে নখ খুলে যাওয়ার ঝুঁকি, গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য

ওজন কমানোর ওষুধে নখ খুলে যাওয়ার ঝুঁকি, গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য

বিয়ের পর কেন বাড়ে ওজন, জানুন ৭ কারণ

বিয়ের পর কেন বাড়ে ওজন, জানুন ৭ কারণ

আরও পড়ুন

কুলেখাড়ার রস খেলে কি সত্যিই হিমোগ্লোবিন বাড়ে, সত্যিটা জেনে নিন

কুলেখাড়ার রস খেলে কি সত্যিই হিমোগ্লোবিন বাড়ে, সত্যিটা জেনে নিন

এক কেজি ওজন কমাতে কত কদম হাঁটতে হবে জানুন

এক কেজি ওজন কমাতে কত কদম হাঁটতে হবে জানুন

টিনএজার ছেলের মন বুঝতে চান? ভুলেও যে কথাগুলো বলবেন না

টিনএজার ছেলের মন বুঝতে চান? ভুলেও যে কথাগুলো বলবেন না

পেট ফাঁপা সমস্যায় খান তিন মশলার জাদুকরী পানীয়

পেট ফাঁপা সমস্যায় খান তিন মশলার জাদুকরী পানীয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম