শীতে গিজার কেনার আগে কোনটি আপনার উপযোগী দেখে নিন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
আবার অন্যদিকে স্টোরেজ গিজার হচ্ছে— একটি বড় ট্যাংকে পানি জমা থাকে ও গরম হয়। একসঙ্গে অনেক পানির প্রয়োজন হলে বা একাধিক বাথরুমে সংযোগ দিতে চাইলে এটি উপযুক্ত।
শীতের আমেজ শুরু হলেই বাড়িতে গরম পানির চাহিদা বাড়তে থাকে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে গোসলের সময় ঠান্ডা পানিতে হাত দেওয়া যায় না। তাই এ সময়ে আপনি নতুন গিজার কেনার পরিকল্পনা করছেন। তাই বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের একাধিক ধরনের গিজার পাওয়া যায়। কোথাও কম দাম, কোথাও আবার আধুনিক প্রযুক্তি ও বিদ্যুৎ সাশ্রয়ের প্রতিশ্রুতি।
তাই শীতে গিজার কেনার আগে ধারণক্ষমতা বা লিটারের মাপকাঠি দেখে নেওয়া উচিত। কারণ গিজারের ধরন আলাদা— ইনস্ট্যান্ট বনাম স্টোরেজ। ইনস্ট্যান্ট গিজার হচ্ছে—আকারে ছোট এবং সুইচ অন করার সঙ্গে সঙ্গেই পানি গরম করে। রান্নাঘর বা ছোট পরিবারের জন্য এটি বেশ সাশ্রয়ী ও সুবিধাজনক।
শুধু দাম, ব্র্যান্ড কিংবা ট্যাংকের ধারণক্ষমতা দেখলেই হবে না। ভুল মডেল বেছে নিলে পরে বিদ্যুতের বিল বাড়তে পারে, প্রয়োজনের সময়ে পর্যাপ্ত গরম পানি নাও পাওয়া যেতে পারে। এমনকি নিরাপত্তার সমস্যাও তৈরি হতে পারে। তাই নতুন গিজার কেনার আগে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করে নেওয়া জরুরি।
চলুন জেনে নেওয়া যাক, বিদ্যুৎ সাশ্রয়, নিরাপত্তা, গরম পানি পাওয়ার সময় এবং ওয়ারেন্টি গিজার কেনার আগে যাচাই করি—
১. পরিবারের সদস্য অনুযায়ী গিজারের ধারণক্ষমতা
আপনি গিজার কেনার আগে প্রথমেই হিসাব করুন— বাড়িতে কতজন নিয়মিত গরম পানি ব্যবহার করে থাকেন। কারণ পরিবারের সদস্য সংখ্যা এবং দৈনিক পানির চাহিদার সঙ্গে গিজারের ট্যাংকের ধারণক্ষমতা সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। আর সাধারণভাবে এক বা দুজনের পরিবারের জন্য ১০-১৫ লিটারের স্টোরেজ গিজার প্রয়োজন মেটাতে পারে।
তিন-চারজনের পরিবারের ক্ষেত্রে ১৫-২৫ লিটারের মডেল বিবেচনা করা যায়। বড় পরিবারের জন্য আরও বেশি ধারণক্ষমতার গিজার প্রয়োজন হতে পারে। তাই এগুলো সাধারণ ধারণা। পরিবারের সদস্যরা একসঙ্গে স্নান করেন কিনা, বালতিতে পানি ব্যবহার করেন নাকি শাওয়ারে— এসব বিষয়ও বিবেচনা করতে হবে।
আবার প্রয়োজনের তুলনায় বড় গিজার কিনলে অপ্রয়োজনীয়ভাবে বেশি পানি গরম করতে হতে পারে। আবার খুব ছোট ট্যাংক হলে একাধিক ব্যক্তির ব্যবহারের জন্য বারবার পানি গরম করার অপেক্ষায় থাকতে হবে।
২. কেনার আগে ওয়ারেন্টি জেনে নিন
অনেকেই গিজার কেনার সময় শুধু দাম ও ব্র্যান্ডের দিকে নজর দিয়ে থাকে। কিন্তু পরে কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিলে ওয়ারেন্টি কাজে আসে। তাই কেনার আগে ওয়ারেন্টির শর্ত ভালোভাবে পড়ে নিন। বিশেষ করে ট্যাংক, হিটিং এলিমেন্ট এবং সম্পূর্ণ গিজারের জন্য কত বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে, তা আলাদা করে জেনে নিন।
৩. দ্রুত পানি গরম, যাচাই করুন
শীতের সকালে গরম পানির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে কারও ভালো লাগে না। তাই গিজার কেনার আগে সেটির হিটিং ক্ষমতা এবং পানি গরম হতে আনুমানিক কত সময় লাগে, তা জেনে নিন। পানি গরম হওয়ার সময় নির্ভর করে ট্যাংকের ধারণক্ষমতা, হিটিং এলিমেন্টের ওয়াট এবং সরবরাহ করা পানির প্রাথমিক তাপমাত্রার ওপর। আর ছোট ট্যাংকের পানি তুলনামূলক কম সময়ে গরম হয়। অন্যদিকে বেশি ধারণক্ষমতার ট্যাংকে সময় কিছুটা বেশি লাগে।
সে কারণে দ্রুত পানি গরম হওয়ার জন্য প্রয়োজনের তুলনায় ছোট গিজার কেনা ঠিক নয়। এতে একবার পানি ব্যবহারের পর আবার গরম পানির জন্য অপেক্ষা করতে হয়। তাই পরিবারের চাহিদা অনুযায়ী ধারণক্ষমতা ও হিটিং পাওয়ারের মধ্যে ভারসাম্য রাখুন।
৪. নিরাপত্তার ফিচার আছে কিনা
আপনি গিজার কেনার আগে দেখে নিন নিরাপত্তার বিষয়টি। কারণ এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি হচ্ছে— নিরাপত্তা। কারণ এটি একই সঙ্গে বিদ্যুৎ ও পানি ব্যবহার করে। তাই গিজার কেনার আগে কয়েকটি সুরক্ষাব্যবস্থা রয়েছে কিনা, তা যাচাই করুন। এ ছাড়া গিজার বসানোর সময় সঠিক আর্থিং, উপযুক্ত সার্কিট ব্রেকার এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর শুধু নিরাপত্তার ফিচার থাকলেই হবে না, সঠিকভাবে ইনস্টল করাও জরুরি।
৫. বিল কমাতে স্টার রেটিং ও ইনসুলেশন দেখুন
আপনি গিজার নিয়মিত ব্যবহার করলে বিদ্যুতের বিলেও তার প্রভাব পড়ে। তাই কেনার আগে বিইইর এনার্জি এফিশিয়েন্সি স্টার রেটিং দেখে কিনুন। সাধারণভাবে বেশি স্টার রেটিংয়ের গিজার তুলনামূলক কম বিদ্যুৎ খরচে কাজ করে। আর শুধু ৫-স্টার রেটিং দেখেই বিদ্যুতের বিল নির্দিষ্ট পরিমাণ কমবে— এমনটি ভাবা ঠিক নয়। গিজারের ব্যবহার কতক্ষণ হচ্ছে, কতটা পানি গরম করা হচ্ছে এবং কোন তাপমাত্রায় রাখা হচ্ছে— এসবের ওপরও বিদ্যুৎ খরচ নির্ভর করে।
