Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, বেড়েছে শীতের প্রকোপ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, বেড়েছে শীতের প্রকোপ

ছবি: সংগৃহীত

Advertisement

পঞ্চগড়ে ভোরে হালকা কুয়াশা আর রাতভর বয়ে চলা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লেও ঠান্ডা বাতাসের কারণে শীতের আমেজ কাটছে না। 

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। তবে ঠান্ডা বাতাস উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীদের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রিতে। অর্থাৎ টানা চার দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে তেমন শীত অনুভূত হয় না। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকে ঠান্ডা বাড়তে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত লাগে। সকালে কুয়াশা কম থাকলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকার আকাশ পরিষ্কার, যে বার্তা দিল আবহাওয়া অফিস

ঢাকার আকাশ পরিষ্কার, যে বার্তা দিল আবহাওয়া অফিস

শীতের শুরুতে কেন খাবেন সজনেডাঁটার স্যুপ? জেনে নিন ৫ কারণ

শীতের শুরুতে কেন খাবেন সজনেডাঁটার স্যুপ? জেনে নিন ৫ কারণ

শীতে ত্বকের রোগ সারাবে পেট্রোলিয়াম জেলি

শীতে ত্বকের রোগ সারাবে পেট্রোলিয়াম জেলি

ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক শুষ্ক? দায়ী যে ৫ অভ্যাস

ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক শুষ্ক? দায়ী যে ৫ অভ্যাস

শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

শীতকালে কেন ক্ষুধা ও ঘুম বেড়ে যায়? নিয়ন্ত্রণের উপায় কী

শীতকালে কেন ক্ষুধা ও ঘুম বেড়ে যায়? নিয়ন্ত্রণের উপায় কী

আরও পড়ুন

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, বেড়েছে শীতের প্রকোপ

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, বেড়েছে শীতের প্রকোপ

আশুলিয়ায় শক্তিশালী ৫ ককটেল উদ্ধার

আশুলিয়ায় শক্তিশালী ৫ ককটেল উদ্ধার

নারী শিক্ষার্থীদের শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে: মোহাম্মদ আক্তারুজ্জামান

নারী শিক্ষার্থীদের শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্য কাজ করতে হবে: মোহাম্মদ আক্তারুজ্জামান

হতাশ কৃষক আর্থিক চাপে উত্তরের হাটে নতুন ধান উঠছে না আবাদ খরচ

উত্তরের হাটে নতুন ধান উঠছে না আবাদ খরচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম