শীতের দিনে শাক দিয়ে তৈরি করুন মজাদার খাবার
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শীতের বাজারে এখন টাটকা পালংশাকসহ নানা ধরনের সবুজ শাকের সমারোহ। পুষ্টিগুণে ভরপুর এসব শাক দিয়ে সাধারণ ভাজি কিংবা ঘণ্টের বাইরে তৈরি করা যায় নানা স্বাদের খাবার। সকালের নাশতা, বিকালের আড্ডা কিংবা রাতের হালকা
খাবারে রাখতে পারেন শাকের তৈরি ভিন্নধর্মী কিছু পদ। আমাদের দেশীয় সহজলভ্য শাক যেমন— পালংশাক বা পুঁইশাক ও কড়াইশুটির স্যুপ, পালং-চিজ স্টাফড ব্রেড ও পালং-মটরের ক্রিমি স্যুপ দিয়ে ঘরেই খুব সহজে তৈরি করা যায় মজাদার খাবার। এটি তৈরি করা যেমন সহজ, ঠিক তেমনি খেতেও সুস্বাদু। টোস্ট করা পাউরুটি বা গার্লিক ব্রেডের সঙ্গে এটি দারুণ জমে।
চলুন জেনে নেওয়া যাক, শাক দিয়ে কীভাবে মজাদার খাবার তৈরি করা যায়—
১. পালংশাক ও কড়াইশুটির স্যুপ
শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপ খেতে বেশ ভালো লাগে। পালংশাক ও কড়াইশুটির মিশ্রণে তৈরি ক্রিমি স্যুপ স্বাদে যেমন চমৎকার, ঠিক তেমনি পুষ্টিগুণেও ভরপুর। খুব সহজেই তৈরি করতে পারেন পালংশাক ও কড়াইশুটির স্যুপ।
উপকরণ
দুই কাপ পালংশাক। আধা কাপ কড়াইশুটি। এক টেবিল চামচ রসুন কুচি। আধা কাপ পেঁয়াজ কুচি। এক টেবিল চামচ মাখন। আধা কাপ দুধ। আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। স্বাদমতো লবণ। এক থেকে দুই কাপ পানি এবং দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম।
প্রণালি
প্রথমে পালংশাক ও কড়াইশুটি সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিন। এরপর ঠান্ডা হলে ব্লেন্ডার দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এবার একটি সসপ্যানে মাখন গরম করে পেঁয়াজ ও রসুন কুচি হালকা সোনালি করে ভেজে নিন। এরপর পালং-মটরের পেস্ট দিয়ে ভালোভাবে চুড়ায় নেড়ে নিন। এবার দুধ ও প্রয়োজনমতো পানি মিশিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। এবার স্বাদমতো লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করুন। স্যুপ ঘন হয়ে এলে ফ্রেশ ক্রিম মিশিয়ে চুলা বন্ধ করে দিন। এবার বাটিতে ঢেলে ওপর থেকে সামান্য ক্রিম ও গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
২. পালং-সুজির প্যানকেক
স্বাদে নতুনত্ব আনতে ঘরেই তৈরি করে নিতে পারেন পালং-সুজির প্যানকেক । আর পালংশাক ও চিজের মজাদার পুরে তৈরি এ খাবারটি নাশতার জন্য বেশ উপযোগী।
উপকারণ
এক কাপ পালংশাক কুচি। ছয় পিস পাউরুটি। আধা কাপ গ্রেট করা চিজ। একটি কাঁচামরিচ কুচি। এক চা চামচ রসুন কুচি। এক টেবিল চামচ মাখন। সামান্য পরিমাণমতো লবণ। গোলমরিচের গুঁড়া।
প্রণালি
প্রথমে একটি প্যানে মাখন গরম করে রসুন ও কাঁচামরিচ হালকা ভেজে নিন। এরপর পালংশাক দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। এবার শাকের পানি শুকিয়ে এলে লবণ ও গোলমরিচ মিশিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এরপর গ্রেট করা চিজ মিশিয়ে পুর তৈরি করুন। পাউরুটির চারপাশের শক্ত অংশ কেটে বেলুন। এবার মাঝখানে পালং-চিজের পুর দিয়ে রোলের মতো মুড়ে দুই পাশ ভালোভাবে বন্ধ করে দিন। এরপর প্যানে সামান্য মাখন দিয়ে রোলগুলো চারপাশে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত সেঁকে নিন। এবার গরম গরম টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।
৩. পালং-সুজির প্যানকেক
সকালের নাশতা কিংবা বিকালের হালকা খাবার হিসেবে তৈরি করতে পারেন পালং-সুজির প্যানকেক। বাইরে মুচমুচে আর ভেতরে নরম এ খাবারটি তৈরি করুন খুব সহজেই।
উপকারণ
এক কাপ সুজি। এক কাপ পালংশাক কুচি। আধা কাপ টকদই। এক চা চামচ আদা কুচি। একটি কাঁচামরিচ কুচি। দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি। স্বাদমতো লবণ ও প্রয়োজনমতো পানি এবং তেল দিন।
প্রণালি
প্রথমে একটি পাত্রে সুজি, টকদই ও সামান্য পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন। এতে সুজি ভালোভাবে ফুলে উঠবে। এরপর ব্যাটারে পালংশাক, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ মিশিয়ে নিন। এবার প্রয়োজন হলে অল্প পানি দিয়ে ব্যাটারের ঘনত্ব ঠিক করুন। এরপর নন-স্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করে এক হাতা ব্যাটার গোল করে ছড়িয়ে দিন। মাঝারি আঁচে এক পাশ সোনালি ও মুচমুচে হলে উল্টে অন্য পাশও ভালোভাবে ভেজে নিন। এবার তৈরি হয়ে গেলে পছন্দের চাটনি, টমেটো সস কিংবা টকদইয়ের সঙ্গে পরিবেশন করুন।
