Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ধূমপান না করেও ঠোঁটের চারপাশে বলিরেখা, দূর করার উপায় কী?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

ধূমপান না করেও ঠোঁটের চারপাশে বলিরেখা, দূর করার উপায় কী?

ছবি: সংগৃহীত

Advertisement

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের ত্বকে নানা পরিবর্তন দেখা দেয়। এর মধ্যে ঠোঁটের চারপাশে বিশেষ করে ওপরের ঠোঁটের অংশে ছোট ছোট উল্লম্ব রেখা বা বলিরেখা তৈরি হওয়া অন্যতম। এসব রেখা লিপ লাইন, লিপস্টিক লাইন কিংবা স্মোকার্স লাইন নামেও পরিচিত। সাধারণত বয়স বৃদ্ধি ও ধূমপানের কারণে এসব বলিরেখা দেখা দিলেও এর পেছনে আরও কিছু কারণ রয়েছে।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের তথ্য অনুযায়ী, ২০ বছর বয়সের পর থেকে মানুষের শরীরে প্রতি বছর প্রায় ১ শতাংশ হারে কোলাজেন উৎপাদন কমতে থাকে। ত্বকের স্থিতিস্থাপকতা ও টানটান ভাব ধরে রাখতে কোলাজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে বয়সের সঙ্গে কোলাজেন কমে যাওয়ায় ঠোঁটের চারপাশে সূক্ষ্ম রেখা ও বলিরেখা তৈরি হতে পারে।

এ ছাড়া সূর্যের অতিবেগুনি (ইউভি) রশ্মির সংস্পর্শে আসা ত্বকের অকাল বার্ধক্যের অন্যতম কারণ। চিকিৎসাবিজ্ঞানে এই প্রক্রিয়াকে ফটোএজিং বলা হয়। অন্যদিকে, ধূমপানও ওপরের ঠোঁটের চারপাশে বলিরেখা তৈরির একটি সাধারণ কারণ।

বলিরেখা কমানোর চিকিৎসা

ঠোঁটের চারপাশের বলিরেখা কমাতে বর্তমানে বেশ কয়েক ধরনের চিকিৎসাপদ্ধতি রয়েছে। এর মধ্যে ইনজেকশনের মাধ্যমে ঠোঁটে ফিলার প্রয়োগ অন্যতম। লিপ অগমেন্টেশন পদ্ধতিতে ফিলার ব্যবহার করে ঠোঁটকে আরও পূর্ণ ও আকর্ষণীয় দেখানো হয়। এ ছাড়া হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত রেস্টিলেন, জুভেডার্ম ও ভলবেলার মতো ফিলার ঠোঁট এবং আশপাশের অংশে প্রয়োগ করে বলিরেখার দৃশ্যমানতা কমানো যায়।

কেমিক্যাল পিলের মাধ্যমে ত্বকের ওপরের স্তর সরিয়ে ফেলা হয়। এতে নতুন ও তুলনামূলক মসৃণ ত্বক তৈরি হওয়ার সুযোগ পায়। অন্যদিকে, লেজার রিসারফেসিং পদ্ধতিতেও ত্বকের বাইরের স্তর অপসারণ করা হয়। পাশাপাশি এটি ত্বককে কিছুটা টানটান করতেও সাহায্য করে।

ডার্মাব্রেশন পদ্ধতিতে ঘূর্ণায়মান ব্রাশের সাহায্যে ত্বকের ওপরের স্তর সরানো হয়। মাইক্রোডার্মাব্রেশন পদ্ধতিতে বিশেষ যন্ত্রের ক্রিস্টাল বা ডায়মন্ড টিপ ব্যবহার করে ত্বকের ওপরের অংশ মসৃণ করা হয়।

মাইক্রোনিডলিং আরেকটি পদ্ধতি। এতে অসংখ্য ক্ষুদ্র সূঁচযুক্ত রোলার দিয়ে ত্বকে ছোট ছোট ছিদ্র তৈরি করা হয়। এর ফলে কোলাজেন উৎপাদন উদ্দীপিত হয় এবং সূক্ষ্ম বলিরেখার দৃশ্যমানতা কমতে পারে।      

এ ছাড়া প্লাটিলেট রিচ প্লাজমা বা পিআরপি চিকিৎসায় রোগীর নিজের রক্তের একটি উপাদান ব্যবহার করে কোলাজেন উৎপাদনে উদ্দীপনা তৈরি করা হয়। বোটক্সও ঠোঁটের চারপাশের বলিরেখা কমানোর একটি প্রচলিত পদ্ধতি। এটি নির্দিষ্ট পেশির নড়াচড়া সীমিত বা বন্ধ করে বলিরেখার উপস্থিতি কমাতে সাহায্য করে।

যেভাবে প্রতিরোধ করবেন

ঠোঁটের চারপাশে বলিরেখা তৈরি হওয়ার ঝুঁকি কমাতে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলা অন্যতম কার্যকর উপায়। বিশেষ করে দীর্ঘ সময় রোদে থাকলে ত্বককে অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষিত রাখা জরুরি। পাশাপাশি ধূমপান এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ।

তবে এসব চিকিৎসার ফল পেতে অনেক ক্ষেত্রে একাধিক সেশন প্রয়োজন হয়। চিকিৎসার পর সাময়িকভাবে ত্বকে কালশিটে দাগ, ফোলাভাব ও জ্বালাপোড়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

তাই বলিরেখা দূর করার কোনো চিকিৎসা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসার পর সুস্থ হতে কত দিন সময় লাগতে পারে এবং কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, সে বিষয়েও আগে থেকে জেনে নেওয়া উচিত।

সূত্র: সামা টিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’

বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’

পিঠ-কোমরের ব্যথা কি মেরুদণ্ডের অকাল বার্ধক্যের সংকেত? চিনে নিন ৪ লক্ষণ

পিঠ-কোমরের ব্যথা কি মেরুদণ্ডের অকাল বার্ধক্যের সংকেত? চিনে নিন ৪ লক্ষণ

কুলেখাড়ার রস খেলে কি সত্যিই হিমোগ্লোবিন বাড়ে, সত্যিটা জেনে নিন

কুলেখাড়ার রস খেলে কি সত্যিই হিমোগ্লোবিন বাড়ে, সত্যিটা জেনে নিন

ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক শুষ্ক? দায়ী যে ৫ অভ্যাস

ময়েশ্চারাইজার ব্যবহারের পরও ত্বক শুষ্ক? দায়ী যে ৫ অভ্যাস

শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

শীতে এই ৭ অভ্যাস আপনার মাইগ্রেন বাড়িয়ে দিচ্ছে

পিঠে ব্যথার যে ৭ লক্ষণে হতে পারে স্থায়ী পঙ্গুত্ব

পিঠে ব্যথার যে ৭ লক্ষণে হতে পারে স্থায়ী পঙ্গুত্ব

আরও পড়ুন

ধূমপান না করেও ঠোঁটের চারপাশে বলিরেখা, দূর করার উপায় কী?

ধূমপান না করেও ঠোঁটের চারপাশে বলিরেখা, দূর করার উপায় কী?

শাকসবজি ও ফল কীটনাশকমুক্ত করবেন যেভাবে

শাকসবজি ও ফল কীটনাশকমুক্ত করবেন যেভাবে

বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’

বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’

শীতে গিজার কেনার আগে কোনটি আপনার উপযোগী দেখে নিন

শীতে গিজার কেনার আগে কোনটি আপনার উপযোগী দেখে নিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম