Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

যেভাবে তাজা রাখবেন গ্রীষ্মকালের সবজি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম

যেভাবে তাজা রাখবেন গ্রীষ্মকালের সবজি

Advertisement

ব্যস্ত জীবনে প্রতিদিন বাজার করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। বিশেষ করে সকালে চাপ থাকায় বেশিরভাগ মানুষই অফিস থেকে ফেরার পথে বা ছুটির দিনে একসঙ্গে পুরো সপ্তাহের সবজি, ফল, মাছ-মাংস কিনে এনে ফ্রিজে সংরক্ষণ করেন।

কিন্তু গরমকালের মূল সমস্যা—যতই যত্নে রাখা হোক, ফ্রিজেও সবজি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এ সমস্যা সমাধানের জন্য কী করা যেতে পারে? চলুন কিছু উপায় জেনে নেওয়া যাক-

সম্ভব হলে অল্প অল্প করে বাজার করাই ভালো। তবে যদি একসঙ্গে কিনতেই হয়, তাহলে কিছু কৌশল মানলে ৭–১০ দিন পর্যন্ত সবজি টাটকা রাখা যায়।

টমেটো, ক্যাপসিকাম বা শসার মতো সবজি খুব বেশি দিন ফ্রিজে না রেখে স্বাভাবিক তাপমাত্রায় রাখা ভালো, বিশেষ করে দ্রুত খাওয়ার পরিকল্পনা থাকলে। এগুলো আলাদা পাত্রে রাখা উচিত, ফ্রিজের ভেজিটেবল ট্রেতে না রাখাই ভালো।

লঙ্কা ফ্রিজে রাখলে দ্রুত শুকিয়ে যায়। তাই আগে এর ডাঁটা ফেলে দিয়ে ধুয়ে শুকিয়ে টিস্যুতে মুড়ে রাখতে পারেন—এতে বেশি দিন ভালো থাকবে।

ধনেপাতা ও পুদিনা গরমে দ্রুত নষ্ট হয়। তাই এগুলোর গোড়া কেটে সামান্য পানিভর্তি গ্লাসে রেখে ফ্রিজে রাখলে সতেজ থাকে।

সজনে ডাঁটা সহজেই শুকিয়ে যায়, তাই ভেজা কাপড় বা খবরের কাগজে মুড়ে ফ্রিজে রাখলে ভালো থাকে।

লাউ, কুমড়া, ঝিঙে ইত্যাদি তুলনামূলকভাবে কম নষ্ট হয়। এগুলো ফ্রিজে রাখা যায়, তবে লাউ কাগজে মুড়ে রাখলে বেশি দিন টিকে। কুমড়ো কাটার পর বীজ ফেলে দিয়ে জিপলক ব্যাগে রাখা ভালো। একই নিয়ম ঢেঁড়স, পটল ও বিনসের ক্ষেত্রেও প্রযোজ্য।

সবজি সংরক্ষণের আগে খেয়াল রাখতে হবে, যেন সেগুলোর গায়ে পানি না থাকে—না হলে দ্রুত পচে যাবে। আর আলাদা আলাদা পাত্র, কাগজ বা ব্যাগে সংরক্ষণ করলে সবজি বেশি দিন ভালো থাকে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম