Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

শরীরের ওজন কমার সঙ্গে সঙ্গে ঝুলে যায় ত্বক, জেনে নিন সমাধান

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:৫০ এএম

শরীরের ওজন কমার সঙ্গে সঙ্গে ঝুলে যায় ত্বক, জেনে নিন সমাধান

সংগৃহীত ছবি

Advertisement

চেষ্টা করে ওজন কমল। কিন্তু হারিয়ে গেল শরীরে আঁটসাঁট ভাব। যে নির্মেদ চেহারা পাওয়ার জন্য প্রচেষ্টা, ওজন কমার পর যদি চামড়াই আলগা হয়ে যায়, বাহুর মাংসপেশি থলথল করে, তা মোটেই ভালো দেখায় না। 

আপনার শরীরের ওজন কমে যাওয়ার পর ত্বক ঝুলে যাওয়া একটি অত্যন্ত সাধারণ সমস্যা। বিশেষ করে যখন দ্রুত ওজন কমে যায়। যে মেদ বা চর্বি ত্বককে টানটান রাখত, তা কমে গেলে ত্বকের নিচের স্থানটি খালি হয়ে যায়, যার ফলে চামড়া আলগা বা ঝুলে পড়ে। 

আবার খুব কম সময়ে বেশি ওজন কমালে ত্বক নতুন শরীরের আকারের সঙ্গে মানিয়ে নেওয়ার বা সংকুচিত হওয়ার সময় পায় না। আর ত্বকের স্থিতিস্থাপকতা বা টানটান ভাবের জন্য দায়ী হলো— কোলাজেন ও ইলাস্টিন নামক প্রোটিন। ত্বক তৈরি হয় কোলাজেন ও ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে। কারও যখন ওজন বাড়ে, চামড়ায় টান পড়ে। আবার কেউ খুব দ্রুত মেদ ঝরালে বেড়ে যাওয়া ত্বক আগের অবস্থানে আসার সুযোগ পায় না। ফলে ত্বক আলগা দেখায়। বয়স বাড়লে বা দ্রুত ওজন কমলে এই প্রোটিনগুলোর উৎপাদন কমে যায়।

আবার যদি অনেক বছর ধরে শরীরে বেশি চর্বি থাকে, তবে চামড়া অনেক বেশি প্রসারিত হয়। ফলে ওজন কমার পর তা আগের অবস্থায় ফিরতে পারে না। বয়স বাড়লে ত্বকের নিজস্ব ইলাস্টিসিটি কমে যায়, তাই তরুণদের তুলনায় বয়স্কদের ত্বক ঝুলে পড়ার সম্ভাবনা বেশি থাকে। মাংসপেশিও ঝুলে যায়। আবার শুধু চর্বি না কমে যদি পেশি ক্ষয় হতে থাকে, তাহলেও এমন সমস্যা দেখা দিতে পারে। তা ছাড়া কোনো কারণে যদি প্রোটিনের উৎপাদন কমে যায়, তাহলেও চামড়া ঝুলে যেতে পারে।

কারও ত্বক কতটা আলগা হবে বা ঝুলে যাবে, তা নির্ভর করে সেই ব্যক্তি কতদিনে ও কীভাবে ওজন কমিয়েছেন এবং তার আগের চেহারা কেমন ছিল, তার ওপরেও। কারও যদি খুব দ্রুত মেদ গলে, এ ধরনের সমস্যা হতে পারে। অত্যধিক ধূমপানের কারণেও ত্বকের স্থিতিস্থাপকতা নষ্ট হতে পারে। শুধু ওজন কমালেই চলবে না, তার সঙ্গে রেজিস্ট্যান্ট ট্রেনিংও জরুরি। এটি এমন একটি শারীরিক কসরত, যা পেশি সবল করতে সাহায্য করে। বিজ্ঞানসম্মতভাবে ওজন কমানো এবং সঠিক শরীরচর্চা একই সঙ্গে করা হলে ত্বক আবার টানটান হতে পারে।

অস্ত্রোপচার না করে হায়ালুরোনিক অ্যাসিড প্রয়োগ করেও ত্বকে কোলাজেন এবং ইলাস্টিনের মাত্রা বাড়ানো হয়। চামড়া টানটান রাখার জন্য এটি এক ধরনের চিকিৎসা। শুধু ওজন না কমিয়ে বিজ্ঞানসম্মতভাবে মেদ গলানো জরুরি। অতিরিক্ত তাড়াহুড়ো করে ওজন কমানোর চেষ্টা করলে এমন সমস্যা হতে পারে। শরীরচর্চা এবং ডায়েট ঠিক থাকলে— এমন সমস্যা এড়ানো যেতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম