Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

ইনহেলারের ব্যবহার আসক্তি তৈরি করে, কতটা সত্য

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১১:৫৪ এএম

ইনহেলারের ব্যবহার আসক্তি তৈরি করে, কতটা সত্য

Advertisement

অ্যাজমা কি আজীবনের রোগ? ইনহেলার ব্যবহার করলে কি আসক্তি তৈরি হয়? এমন নানা প্রশ্ন ও ভুল ধারণা এখনো অনেকের মধ্যেই রয়েছে। আর এই ভুল ধারণার কারণে অনেক রোগী সময়মতো চিকিৎসা নিতে পিছিয়ে যান।

বিশেষজ্ঞদের মতে, ভয় নয়—সঠিক জ্ঞান ও সচেতনতাই অ্যাজমা নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা বলছেন, অ্যাজমা নিয়ে অজ্ঞতা ও ভুল ধারণা রোগীদের চিকিৎসা গ্রহণে বড় বাধা তৈরি করে।

ভারতের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান ডা. সূর্য কান্ত এক সাক্ষাৎকারে এসব প্রচলিত ধারণার ব্যাখ্যা দিয়েছেন।

ইনহেলার কি আসক্তি তৈরি করে?

অনেকেই ইনহেলার ব্যবহার করতে ভয় পান, কারণ তাদের ধারণা এটি আসক্তি তৈরি করে। তবে চিকিৎসকদের মতে, এই ধারণা সম্পূর্ণ ভুল। ইনহেলার কোনো ধরনের আসক্তি সৃষ্টি করে না; এটি সরাসরি ফুসফুসে কাজ করে শ্বাসনালী খুলে দেয় এবং প্রদাহ কমায়। বরং বারবার ইনহেলার ব্যবহার হলে সেটি রোগ নিয়ন্ত্রণে না থাকার ইঙ্গিত।

অ্যাজমা কি মৌসুমি রোগ?

কেউ কেউ মনে করেন, অ্যাজমা শুধু শীত বা ধুলাবালির সময় হয়। কিন্তু বাস্তবে এটি একটি দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ। আবহাওয়া, ধুলো, দূষণ বা সংক্রমণ উপসর্গ বাড়াতে পারে, তবে রোগটি শরীরে সবসময়ই বিদ্যমান থাকে।

বয়স বাড়লে কি অ্যাজমা সেরে যায়?

অনেকে বিশ্বাস করেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাজমা নিজে থেকেই চলে যায়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, উপসর্গ কমলেও শ্বাসনালীর সংবেদনশীলতা থেকে যেতে পারে, ফলে যেকোনো সময় সমস্যা ফিরে আসতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, অ্যাজমা ভয় পাওয়ার রোগ নয়, তবে অবহেলা করারও সুযোগ নেই। নিয়মিত চিকিৎসা ও সচেতনতা বজায় রাখলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম