Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

মা দিবস

মা-বাবাকে নিয়ে ঘুরলেই মিলবে ১০ হাজার রুপিসহ ৩ দিনের ছুটি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:৫১ পিএম

মা-বাবাকে নিয়ে ঘুরলেই মিলবে ১০ হাজার রুপিসহ ৩ দিনের ছুটি

সংগৃহীত ছবি

Advertisement

মা দিবস উপলক্ষে অভিনব এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান। কর্মীরা যদি মা–বাবাকে নিয়ে ভ্রমণে যান, তাহলে তাদের জন্য থাকছে বেতনসহ তিন দিনের ছুটি এবং অতিরিক্ত ১০ হাজার রুপি ভাতা।

দিল্লিভিত্তিক একটি মার্কেটিং ও জনসংযোগ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজত গ্রোভার এই ঘোষণা দেন। 

শনিবার (৯ মে) ) এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ হওয়ার পর সামাজিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া এক ভিডিওতে রাজত গ্রোভার বলেন, ব্যস্ত জীবনের কারণে অনেক মানুষই বাবা–মায়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ হারিয়ে ফেলছেন। এমনকি অনেকেই তাদের ইচ্ছা, স্বপ্ন কিংবা শারীরিক অবস্থার খোঁজও নিয়মিত নেন না।

তিনি জানান, কর্মীদের উচিত বাবা–মায়ের পছন্দের জায়গা, খাবার কিংবা ইচ্ছার বিষয়ে জানা এবং তাদের নিয়ে অন্তত তিন দিনের একটি ভ্রমণের আয়োজন করা। এ উদ্যোগকে উৎসাহিত করতেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া হবে তিন দিনের বেতনসহ ছুটি ও ১০ হাজার রুপি ভাতা।

রাজত গ্রোভারের ভাষ্য, ছোট এই উদ্যোগ পরিবারে সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করবে। একই সঙ্গে ব্যস্ত জীবনে বাবা–মায়ের প্রতি দায়িত্ব ও ভালোবাসা প্রকাশের একটি সুযোগও তৈরি হবে।

ভিডিওটি প্রকাশের পর নেট দুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই উদ্যোগ। অনেকেই বলছেন, বর্তমান করপোরেট সংস্কৃতিতে এমন মানবিক চিন্তা খুব কমই দেখা যায়। আবার কেউ মনে করছেন, এ ধরনের উদ্যোগ কর্মক্ষেত্রকে আরও ইতিবাচক ও পারিবারিক করে তুলতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম