অতিরিক্ত ওজন হতে পারে বড় যেসব বিপদের কারণ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:২৮ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
অতিরিক্ত ওজন হতে পারে আপনার বড় বিপদের কারণ। অতিরিক্ত ওজন বা স্থূলতা শুধু বাহ্যিক সৌন্দর্যের সমস্যা নয়, এটি আপনার শরীরের জন্য একটি নীরব ঘাতক, যা অকাল মৃত্যুর ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দিতে পারে।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চিকিৎসকদের মতে, উচ্চতার তুলনায় শরীরের চর্বি এবং ওজন মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেলে তা শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে নানাবিধ প্রাণঘাতী রোগ ডেকে আনে। বাড়তি ওজন মানেই নানা রোগে আক্রান্ত হওয়ার ভয়।
শরীরে কোলেস্টেরল বৃদ্ধির কারণে ওজন বেড়ে যায়। এর ফলে তৈরি হয় নানা ধরনের সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের শরীরে কোলেস্টেরল বৃদ্ধির ফলে ফুসফুসে সমস্যা, হৃদরোগসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে যোগ হতে পারে ব্রেস্ট ক্যানসারের মতো মরণঘাতী অসুখও।
বিশেষ করে অতিরিক্ত ওজনের কারণে নারীর শরীরে বাসা বাঁধতে পারে ব্রেস্ট ক্যানসার। এর কারণ হলো— আপনার শরীরে বেশি ফ্যাট থাকলে শরীর থেকে বেশি এস্ট্রোজেন হরমোন তৈরি হয়। যে কারণে বৃদ্ধি হতে পারে ক্যানসার কোষের। তৈরি করতে পারে সমস্যা। ইনসুলিনের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলেও দেখা দিতে পারে ওবেসিটি।
সে কারণে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ওজন থাকলে তা অবশ্যই কমিয়ে ফেলা উচিত। কারণ আপনার শরীরে যত কম ফ্যাট থাকবে, আপনার শরীর তত বেশি ভালো থাকবে। ওজন যত বেশি নিয়ন্ত্রণে থাকবে, ব্রেস্ট ক্যানসারের ঝুঁকিও ততই কমবে।
শুধু ক্যানসার নয়; ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে বাসা বাঁধতে থাকে নানা ধরনের রোগব্যাধি। উচ্চ রক্তচাপ হতে পারে যে কারোই। তবে ওজন অতিরিক্ত হলে সে কারণে রক্তনালিতে অতিরিক্ত চর্বি জমার ভয় বেশি থাকে। উচ্চ রক্তচাপ হলে তা কিডনির সমস্যা, চোখের ক্ষতি, ডিমেনশিয়া এবং হার্ট অ্যাটাকের কারণও হতে পারে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি।
আর অতিরিক্ত ওজন হৃৎপিণ্ড ও রক্তনালির অসুখের অন্যতম প্রধান কারণ হতে পারে। যে কারণে বাড়ে হৃদরোগ এবং স্ট্রোকের আশঙ্কা। ওজন বৃদ্ধির কারণে দেখা দেয় ডায়াবেটিস। এই নীরব ঘাতক আমাদের কিডনি, চোখ, পা, কান এবং হৃদযন্ত্রকে ধ্বংসের কাছাকাছি পৌঁছে দেয়।

-6a2289cfe2536.jpg)