Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

এসব ছেলেরা মেয়েদের ‘ক্রাশ’

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম

এসব ছেলেরা মেয়েদের ‘ক্রাশ’

Advertisement

ভালোবাসা এক প্রকার জুয়ার মতো। পাবো না জেনেও এক বুক ভালোবাসা নিয়ে যে অপেক্ষা করে, সে জানে এর গভীরতা। আত্মসম্মান হারিয়ে ফেলেও শুধু ভালোবাসার জন্য বারবার মানুষ চাতক পাখি হয়।

পছন্দের মানুষটা আবেগহীন জেনেও নিজের অনুভূতি তাকে বোঝাতে কসরতে একবিন্দুও কার্পণ্য করে না। এই প্রবণতা বেশি দেখা যায় মেয়েদের মধ্যে।

বিশেষজ্ঞদের মতে, আবেগহীন যুবকরা আসলে চুম্বকের মতো আকর্ষণ করে মেয়েদের। এই ধরনের যুবকেরা আসলে বড্ড এলোমেলো। এদের কথা বলার ধরণ, রসবোধ আর পাঁচজনের থেকে আলাদা। এদের চিন্তাভাবনা করা, নেতৃত্ব দেওয়ার ধরণও আলাদা। জটিল পরিস্থিতি মোকাবিলায় এরা পারদর্শী। যা মেয়েদের মনে জায়গা দখলে ম্যাজিকের মতো কাজ করে।

তবে সব থেকে বড় বিষয় হচ্ছে, এরা আপনার সবটা জানলেও নিজেকে কখনই উজার করে দেয় না। আজ হয়তো দীর্ঘক্ষণ কথা বলল, আপনার মনে হল খোলা বইয়ের মতো সবটা পড়ে ফেলেছেন। কাল সকালেই দেখলেন তাঁর একটা অন্য রূপ। দুটো মানুষ যে এক, তা মানতেই আপনার অনেকটা সময় কেটে যাবে, যা তৈরি করবে কৌতুহলের। আর এই কৌতুহলই বাড়িয়ে দেয় আকর্ষণ। 

হয়তো দিনভর জুড়ে থাকলেও আপনি তার কাছে স্রেফ বন্ধু। কেউ কেউ প্রেমিকার তকমা দিলেও কমিটমেন্ট দেওয়ার ‘ভুল’ এরা করে না। কারণ এরা থেকে যাওয়ায় বিশ্বাসী নয়। আর এই ছেড়ে যাওয়ার প্রবণতার কারণেই সঙ্গীর মনে ঝড় ওঠে। এই ভালোবাসা আকর্ষণ ভুল জেনেও নিজেরে সরিয়ে আনতে পারে না অধিকাংশই।

আসলে যে থেকে যায়, একটা সময়ের পর সঙ্গী তাকে হারিয়ে ফেলার ভয়ও হারিয়ে ফেলে। মন যখনই বুঝে যায় এ তো থাকবেই, তখনই চলে আসে দায়সারা ভাব। আর যে থাকবে না, যাকে আটকে রাখা যাবে না মন জানে, সে যদি থেকে যায়? এই সম্ভাবনার মোহেই আটকে পড়ে মেয়েরা।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টাইফয়েডের ঝুঁকি কমাতে মেনে চলুন ৫ সতর্কতা

টাইফয়েডের ঝুঁকি কমাতে মেনে চলুন ৫ সতর্কতা

শারীরিক সম্পর্ক ছাড়াও যেভাবে ছড়াতে পারে এইচআইভি

শারীরিক সম্পর্ক ছাড়াও যেভাবে ছড়াতে পারে এইচআইভি

ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক

ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক

উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ

উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ

এক চাকরিতে দীর্ঘদিন, নাকি ঘন ঘন পরিবর্তন—কোন পথে ক্যারিয়ারে উন্নতি?

এক চাকরিতে দীর্ঘদিন, নাকি ঘন ঘন পরিবর্তন—কোন পথে ক্যারিয়ারে উন্নতি?

খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা

খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা

আরও পড়ুন

টাইফয়েডের ঝুঁকি কমাতে মেনে চলুন ৫ সতর্কতা

টাইফয়েডের ঝুঁকি কমাতে মেনে চলুন ৫ সতর্কতা

শারীরিক সম্পর্ক ছাড়াও যেভাবে ছড়াতে পারে এইচআইভি

শারীরিক সম্পর্ক ছাড়াও যেভাবে ছড়াতে পারে এইচআইভি

ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক

ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক

চাকরিতে বেতন বাড়াতে চান? যেভাবে বসকে বলতে পারেন

চাকরিতে বেতন বাড়াতে চান? যেভাবে বসকে বলতে পারেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম