Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

দীর্ঘক্ষণ এসিতে থাকার পর হঠাৎ গরমে বের হলে হতে পারে যেসব স্বাস্থ্য সমস্যা

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম

দীর্ঘক্ষণ এসিতে থাকার পর হঠাৎ গরমে বের হলে হতে পারে যেসব স্বাস্থ্য সমস্যা

Advertisement

তীব্র গরম থেকে স্বস্তি পেতে বাড়ি, অফিস কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘ সময় এসি রুমে থাকা এখন অনেকেরই দৈনন্দিন অভ্যাস। তবে দীর্ঘক্ষণ ঠাণ্ডা পরিবেশে থাকার পর হঠাৎ প্রচণ্ড গরম বা রোদে বের হলে শরীরকে দ্রুত তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হয়। এই আকস্মিক পরিবর্তনের কারণে নানা ধরনের শারীরিক অস্বস্তি তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এসি ঘর থেকে সরাসরি গরম পরিবেশে গেলে মাথাব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা, ক্লান্তি ও পানিশূন্যতার মতো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত গরমে দীর্ঘ সময় থাকলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে হিটস্ট্রোকের ঝুঁকিও তৈরি হতে পারে।

যাদের কাজের প্রয়োজনে দিনের মধ্যে বারবার এসি পরিবেশ থেকে বাইরে গরমে যেতে হয়, যেমন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের ক্ষেত্রে, তাদের এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। হাঁপানি, অ্যালার্জি বা আগে থেকেই শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে—এমন ব্যক্তিদের ক্ষেত্রেও তাপমাত্রার আকস্মিক পরিবর্তন বাড়তি সমস্যা তৈরি করতে পারে।

গলা ব্যথা ও শুকনো কাশির কারণ কী?

এসি থেকে বের হওয়ার পর গলা ব্যথা বা শুকনো কাশি হলে অনেকে সেটিকে সর্দি-জ্বর কিংবা ‘সামার কোল্ড’ মনে করেন। তবে সব ক্ষেত্রে এর কারণ সংক্রমণ নয়। এসি ঘরের ঠাণ্ডা বাতাসের পাশাপাশি পরিবেশের আর্দ্রতাও কমিয়ে দেয়। ফলে বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে গলা ও শ্বাসনালিতে অস্বস্তি তৈরি হতে পারে। এর ফল হিসেবে গলা ব্যথা, শুষ্কতা বা শুকনো কাশি দেখা দিতে পারে।

হঠাৎ তাপমাত্রা পরিবর্তন এড়ান

এসি রুম থেকে বের হয়েই সরাসরি প্রচণ্ড রোদে যাওয়ার বদলে কয়েক মিনিট অপেক্ষা করা ভালো। সম্ভব হলে স্বাভাবিক তাপমাত্রার কোনো জায়গায় কিছুক্ষণ থেকে শরীরকে বাইরের পরিবেশের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে।

পর্যাপ্ত পানি পান করুন

এসি পরিবেশে দীর্ঘ সময় থাকলে শরীর ও ত্বকে শুষ্কতা তৈরি হতে পারে। তাই নিয়মিত বিরতিতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। প্রয়োজন অনুযায়ী ডাবের পানি, লেবুর শরবত বা তাজা ফলের রসও পান করা যেতে পারে। এতে শরীরের পানিশূন্যতা কমানোর পাশাপাশি ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে।

গরমে বের হওয়ার সময় উপযুক্ত পোশাক পরুন

বাইরে যাওয়ার সময় হালকা ও ঢিলেঢালা সুতির পোশাক পরা আরামদায়ক। প্রচণ্ড রোদে ছাতা, টুপি বা স্কার্ফ ব্যবহার করলেও সরাসরি সূর্যের তাপ থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়।

বাইরে থেকে ফিরেই বরফঠাণ্ডা পানি নয়

তীব্র গরম বা রোদ থেকে ঘরে ফিরে সঙ্গে সঙ্গে বরফঠাণ্ডা পানি পান না করাই ভালো। এতে কারও কারও গলায় অস্বস্তি বা সংবেদনশীলতা আরও বেড়ে যেতে পারে। বরং কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় থেকে শরীর ঠাণ্ডা হওয়ার পর পানি পান করা ভালো।

তাই প্রচণ্ড গরমে এসি ব্যবহার করলেও ঘরের ঠাণ্ডা পরিবেশ ও বাইরের গরমের মধ্যে আকস্মিক পরিবর্তন যতটা সম্ভব কমানো উচিত। পর্যাপ্ত পানি পান, ধীরে পরিবেশ পরিবর্তন এবং রোদ থেকে সুরক্ষার ব্যবস্থা করলে এসব অস্বস্তির ঝুঁকি কমানো সম্ভব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বের উষ্ণতম বছর হতে যাচ্ছে ২০২৬

বিশ্বের উষ্ণতম বছর হতে যাচ্ছে ২০২৬

ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঢাকার গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যা করবেন, যা এড়িয়ে চলবেন

প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যা করবেন, যা এড়িয়ে চলবেন

দুই কারণে ভ্যাপসা গরম

দুই কারণে ভ্যাপসা গরম

বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ মাস আগস্ট

বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ মাস আগস্ট

শীতের মৌসুমেও তীব্র গরমে পুড়বে গোটা বিশ্ব, ডব্লিউএমওর হুঁশিয়ারি

শীতের মৌসুমেও তীব্র গরমে পুড়বে গোটা বিশ্ব, ডব্লিউএমওর হুঁশিয়ারি

আরও পড়ুন

কাজের চাপে নিজের চুল ছেঁড়ার অভ্যাস মানসিক সমস্যার লক্ষণ নয় তো?

কাজের চাপে নিজের চুল ছেঁড়ার অভ্যাস মানসিক সমস্যার লক্ষণ নয় তো?

হাড়ের সুস্থতায় জাদুকরী ৫ খাবার

হাড়ের সুস্থতায় জাদুকরী ৫ খাবার

বিয়ের সঙ্গে কি থাইরয়েডের সমস্যার কোনো সম্পর্ক আছে?

বিয়ের সঙ্গে কি থাইরয়েডের সমস্যার কোনো সম্পর্ক আছে?

থাইরয়েড কী, গর্ভাবস্থায় কেন এই পরীক্ষা জরুরি ?

থাইরয়েড কী, গর্ভাবস্থায় কেন এই পরীক্ষা জরুরি ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম