খাবারের স্বাদ বাড়াতে রান্নায় মেনে চলুন ৩ কৌশল
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রান্না অনেকটাই নির্ভর করে সঠিক উপকরণ, মসলার ব্যবহার এবং ধৈর্যের ওপর। কখনও রান্নায় লবণ বা ঝাল বেশি হয়ে যেতে পারে, আবার কখনও তাড়াহুড়ার কারণে খাবারের স্বাদ ঠিকমতো আসে না।
রান্নার সময় কয়েকটি সহজ কৌশল মেনে চললে সাধারণ খাবারও হয়ে উঠতে পারে আরও সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক।
ভালো মানের মসলা ব্যবহার করুন
রান্নায় প্রয়োজন অনুযায়ী মসলা ব্যবহার করা জরুরি। বেশি মসলা দিলেই যে খাবারের স্বাদ ভালো হবে, এমনটা নয়। বরং মসলার পরিমাণের পাশাপাশি এর মানের দিকেও নজর দিতে হবে। ভেজাল বা নিম্নমানের মসলা ব্যবহার করলে খাবারের স্বাদ নষ্ট হতে পারে।
ম্যারিনেশন ঠিকভাবে করুন
মাছ বা মাংস রান্নার আগে ম্যারিনেট করে রাখলে অল্প সময়েও রান্না ভালোভাবে করা যায়। তবে ম্যারিনেশনের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখা জরুরি—মিশ্রণে যেন অতিরিক্ত পানি না থাকে। বিশেষ করে দই ব্যবহার করলে আগে ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়া উচিত।
কষানোর জন্য যথেষ্ট সময় রাখুন
রান্নার স্বাদ বাড়াতে মসলা ভালোভাবে কষানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত সময় নিয়ে কষালে মসলা ও অন্যান্য উপকরণ ভালোভাবে মিশে খাবারের স্বাদ আরও বাড়ে। হাতে সময় কম থাকলে এমন পদ বেছে নেওয়াই ভালো, যেগুলো দ্রুত রান্না করা যায়।
