অন্যের ধোঁয়ায় বাড়ছে ঝুঁকি
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ধূমপান না করলেও তামাকের ক্ষতিকর প্রভাব থেকে নিরাপদ নন। আশপাশের কেউ ধূমপান করলে তার ধোঁয়া নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢুকে পড়ে। আর দীর্ঘদিনের এই পরোক্ষ ধূমপানই হয়ে উঠতে পারে গুরুতর অসুস্থতা।
শুধু ফুসফুস নয়, আক্রান্ত হতে পারে হৃদ্যন্ত্রও
অন্যের সিগারেট বা তামাকজাত দ্রব্যের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে ঢোকার ঘটনাকেই বলা হয় প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপান। নিজের হাতে সিগারেট না থাকলেও শরীর তার ক্ষতিকর প্রভাব থেকে রেহাই পায় না।
গবেষণায় পরোক্ষ ধূমপানের সঙ্গে হৃদ্রোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যানসার, সিওপিডি, স্তন ক্যানসার, টাইপ-২ ডায়াবেটিস, অ্যাজমা ও শ্বাসনালির সংক্রমণের মতো একাধিক রোগের যোগসূত্র পাওয়া গিয়েছে।
তবে সবচেয়ে বেশি ঝুঁকি ছোটদের। তাদের ফুসফুস ও রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বিকশিত হচ্ছে, তখন পরোক্ষ ধূমপানে তাদের ফুসফুস-সহ একাধিক স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।
ধোঁয়া থেকে দূরে রাখুন পরিবারকে
প্যাসিভ স্মোকিং কমাতে ধূমপানমুক্ত পরিবেশ তৈরি করা জরুরি। বাড়ি, কর্মক্ষেত্র ও জনসমাগমের জায়গায় ধূমপান বন্ধ করা যেমন প্রয়োজন, তেমনই পরিবারের সদস্যদের সামনে, বিশেষ করে শিশুদের আশপাশে ধূমপান না করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিগারেট হয়তো একজনের হাতে জ্বলে, কিন্তু তার ধোঁয়ার ক্ষতি ছড়িয়ে পড়ে বহু মানুষের শরীরে।
