Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফের জমকালো কফি উৎসব

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম

আন্তর্জাতিক কফি দিবসে নেসক্যাফের জমকালো কফি উৎসব

Advertisement

আন্তর্জাতিক কফি দিবস উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো কফি উৎসবের আয়োজন করেছে নেসক্যাফে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আইসিসিবির হল-১ এ আয়োজিত এ উৎসবে তরুণদের জন্য ছিল সংগীত, গেমিং, কফি টেস্টিংসহ নানা আয়োজন।

একই অনুষ্ঠানে নেসক্যাফের থ্রি ইন ওয়ান লিমিটেড এডিশনের ১০টি বিশেষ ভ্যারিয়েন্টের নতুন প্যাক উন্মোচন করা হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিকাল থেকে শুরু হওয়া উৎসবে অংশ নেন বিভিন্ন বয়সী কফিপ্রেমী ও তরুণরা। উৎসবে লাইভ পারফরম্যান্স করেন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান এবং ব্যান্ড লেভেল ফাইভ। পাশাপাশি অতিথিদের জন্য ছিল কফি টেস্টিংয়ের সুযোগ।

উৎসবে বিনোদনের অংশ হিসেবে পিএস-৫ গেমিং, ক্যানভাস ও ডুডলিং, ক্রিয়েটর চ্যালেঞ্জ এবং পোলারয়েড বুথসহ বিভিন্ন আয়োজন রাখা হয়। এসব কার্যক্রমে অংশ নিয়ে দর্শনার্থীরা নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পান। আয়োজনজুড়ে ছিল ছবি তোলার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগও।

এ ছাড়া উৎসবে অংশ নেন কনটেন্ট ক্রিয়েটর রাবা খান, রাকিন আবসার ও মাহিম মেকস।

তাদের উপস্থিতিতে দর্শনার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ক্রিয়েটরভিত্তিক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন নীল হুরেরজাহান।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক কফি দিবসকে কেন্দ্র করে কফিকে ঘিরে তরুণদের আগ্রহ ও অভিজ্ঞতাকে আরও বৈচিত্র্যময় করতেই এ আয়োজন। কেবল কফি পান নয়; সংগীত, গেমিং, সৃজনশীলতা ও কনটেন্ট ক্রিয়েশনের মতো বিভিন্ন আগ্রহকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।

নেসক্যাফে বাংলাদেশের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য ও উৎসবের প্রচারসংক্রান্ত উপকরণ অনুযায়ী, এবারের আয়োজনে ব্র্যান্ডটির ‘থ্রি ইন ওয়ান’ পণ্যের নতুন সীমিত সংস্করণের ভ্যারিয়েন্টও তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত। উৎসবস্থলে আগতদের জন্য বিভিন্ন ইন্টার‌্যাকটিভ কার্যক্রম রাখা হয়, যেখানে দর্শনার্থীরা নিজেদের পছন্দের কার্যক্রম বেছে নেওয়ার সুযোগ পান। বিশেষ করে তরুণ দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসবস্থলে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কফি নাকি এনার্জি ড্রিংক, হৃদযন্ত্রের জন্য কোনটি কতটা নিরাপদ

কফি নাকি এনার্জি ড্রিংক, হৃদযন্ত্রের জন্য কোনটি কতটা নিরাপদ

ক্যাফে থেকে গলির টং—দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে কফি

ক্যাফে থেকে গলির টং—দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে কফি

গর্ভধারণের চেষ্টা করলে কি কফি বাদ দেওয়া জরুরি?

গর্ভধারণের চেষ্টা করলে কি কফি বাদ দেওয়া জরুরি?

‘সফল’ মানুষেরা সকালে কী খান?

‘সফল’ মানুষেরা সকালে কী খান?

কফির কার্যকারিতা বেশি পেতে মেনে চলুন এই ৩ টিপস

কফির কার্যকারিতা বেশি পেতে মেনে চলুন এই ৩ টিপস

প্রতিদিন কতটা ক্যাফেইন গ্রহণ নিরাপদ?

প্রতিদিন কতটা ক্যাফেইন গ্রহণ নিরাপদ?

আরও পড়ুন

আপনার ক্রাশের মনেও কি আপনিই আছেন? বুঝবেন এই ৫ আচরণে

আপনার ক্রাশের মনেও কি আপনিই আছেন? বুঝবেন এই ৫ আচরণে

অ্যান্টিবায়োটিক চলাকালে চিনি খেলে যে বিপদ হতে পারে

অ্যান্টিবায়োটিক চলাকালে চিনি খেলে যে বিপদ হতে পারে

রাতে ঘুম আসে না, মুক্তি পেতে ৫ খাবার খান

রাতে ঘুম আসে না, মুক্তি পেতে ৫ খাবার খান

নারী-পুরুষের সর্বোচ্চ কতটুকু চিনি খাওয়া দরকার

নারী-পুরুষের সর্বোচ্চ কতটুকু চিনি খাওয়া দরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম