Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ডাবের পানি ক্ষতিকর হতে পারে যাদের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পিএম

ডাবের পানি ক্ষতিকর হতে পারে যাদের

ফাইল ছবি

Advertisement

গ্রীষ্মের খরতাপে প্রাণ জুড়াতে কিংবা দেহের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে জাদুকরি এক পানীয় হলো ডাবের পানি। পুষ্টিবিদদের মতে, প্রকৃতির এই অমূল্য দান শরীর চাঙ্গা রাখতে দারুণ কার্যকরী। 

এতে থাকা পটাশিয়াম এবং প্রয়োজনীয় সব খনিজ উপাদান দেহের ভেতরের তরল ও ইলেকট্রোলাইটের চমৎকার ভারসাম্য বজায় রাখে। তবে চমৎকার এই পানীয়টি কিন্তু সবার জন্য সমানভাবে উপকারী নয়। নির্দিষ্ট কিছু শারীরিক জটিলতা থাকলে ডাবের পানি খাওয়ার বেলায় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

কিডনির সমস্যা থাকলে: ডাবের পানি প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যাদের কিডনির সমস্যা রয়েছে। তারা ডাবের পানি খাবেন না।

ডায়াবেটিস থাকলে কতটা খাবেন: ডাবের পানি প্রাকৃতিক পানীয় হলেও এতে শর্করা থাকে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের এটি পান করার সময় পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। একসঙ্গে বেশি ডাবের পানি পান করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।

অ্যালার্জি থাকলে কী করবেন: ডাবে কারো কারো অ্যালার্জি থাকতে পারে। অ্যালার্জিজনিত সমস্যা থাকলে ডাবের পানি না খাওয়াই ভাল। কারো অ্যালার্জি থাকলে ডাবের পানি পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডাবের পানি ক্ষতিকর হতে পারে যাদের

ডাবের পানি ক্ষতিকর হতে পারে যাদের

তেল ছাড়া আলুর পরোটা যেভাবে বানাবেন

তেল ছাড়া আলুর পরোটা যেভাবে বানাবেন

যে উপায়ে দ্রুত চুল লম্বা করবেন, জেনে নিন

যে উপায়ে দ্রুত চুল লম্বা করবেন, জেনে নিন

উকিল নোটিশ পেলে কী করণীয়

উকিল নোটিশ পেলে কী করণীয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম