Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

উকিল নোটিশ পেলে কী করণীয়

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ এএম

উকিল নোটিশ পেলে কী করণীয়

ফাইল ছবি

Advertisement

পাঠকের প্রশ্ন: আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার নামে পরিচিত এক ব্যক্তি আমার ঠিকানায় উকিল নোটিশ দিয়েছেন। সে উকিল নোটিশ পাওয়ার পরই আমার পরিবারের লোকজন অনেকে ঘাবড়ে গেছেন। এখন উকিল নোটিশটি আসলে কী? আমি এখন কী করতে পারি?

আইনজীবী: উকিল নোটিশ মানেই মামলা নয়। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সাধারণত আইনজীবীর মাধ্যমে বাদী যে নোটিশটি পাঠায় তাকে বলে লিগ্যাল নোটিশ বা উকিল নোটিশ। তবে উকিল নোটিশ মামলা নয়, মামলা-মোকদ্দমা করার পূর্বপ্রস্তুতি বলা চলে।

একজন আইনজীবীর মাধ্যমে প্রতিপক্ষের কাছে অভিযোগ তুলে ধরা হয় উকিল নোটিশের মাধ্যমে।

পারিবারিক বিষয়, জমিজমা থেকে শুরু করে আর্থিক বিষয়ে যেকোনো আইনি বিরোধ থাকলেই উকিল নোটিশ পাঠানো যায়। নোটিশে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয় এবং অনুরোধ করা হয় এ সময়সীমার মধ্যে বিরোধের সমাধান করতে। না হলে বিবাদী বা আসামির বিরুদ্ধে কোন ধারায় বা কী ধরনের মামলা করবে তা সতর্ক করে দেওয়া হয়। 

নোটিশ পেলে করণীয়

কোনো ব্যাক্তি যদি উকিল নোটিশ পেয়ে থাকেন তাহলে অস্থির না হয়ে সমস্যার সমাধান করুন। নোটিশ প্রেরকের সঙ্গে যোগাযোগ করুন অন্যথায় আপনি একজন আইনজীবীর কাছে গিয়ে উকিল নোটিশটি দেখান এবং আপনার সঙ্গে নোটিশ প্রেরকের আসলে কোনো ধরনের বিরোধ রয়েছে কিনা- সেটা বুঝিয়ে বলুন। সে ক্ষেত্রে আইনজীবী আপনাকে আইনি পরামর্শ দেবেন। আর এতে  আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হওয়ার আগে ঝামেলা সমাধান করে ফেলতে পারবেন।

মিথ্যা ঘটনায় নোটিশ হলে

অনেক ক্ষেত্রে নোটিশ প্রেরকের মৌখিক কথা শুনে আইনজীবী উকিল নোটিশ পাঠিয়ে দেন। এসব ক্ষেত্রে আইনজীবীর জন্য যাচাই-বাছাই করা কঠিন হয়ে থাকে। যদি নোটশটি মিথ্যা বলে মনে হয় তাহলে আপনি আপনার আইনজীবীর মাধ্যমে ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন বলে উকিল নোটিশের জবাব দিতে পারেন।

লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

আইনজীবীদের পেশাগত মর্যাদা বাড়াতে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয় জরুরি

আইনমন্ত্রী আইনজীবীদের পেশাগত মর্যাদা বাড়াতে জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয় জরুরি

কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রেমের সিনেমা বন্ধ চাওয়া সেই আইনজীবী নিজেই দেখেন রোমান্টিক সিনেমা

প্রেমের সিনেমা বন্ধ চাওয়া সেই আইনজীবী নিজেই দেখেন রোমান্টিক সিনেমা

সহকর্মীর প্রেমে মজে চরম খেসারত দিলেন প্রভাবশালী আইনজীবী

সহকর্মীর প্রেমে মজে চরম খেসারত দিলেন প্রভাবশালী আইনজীবী

আরও পড়ুন

উকিল নোটিশ পেলে কী করণীয়

উকিল নোটিশ পেলে কী করণীয়

বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা

বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা

কলা দুধ একসঙ্গে খাওয়া কি ঠিক?

কলা দুধ একসঙ্গে খাওয়া কি ঠিক?

পোড়া রুটিতে ক্যানসারের ঝুঁকি নেই তো!

পোড়া রুটিতে ক্যানসারের ঝুঁকি নেই তো!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম