Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কলা দুধ একসঙ্গে খাওয়া কি ঠিক?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম

কলা দুধ একসঙ্গে খাওয়া কি ঠিক?

Advertisement

দুধ ও কলা, অত্যন্ত জনপ্রিয় পুষ্টিকর খাবার। অনেকে সকালে নাস্তার সময় দুধ কলা খেয়ে থাকেন। কেউ আবার কলা দিয়ে মিল্কশেক তৈরি করে পান করেন।

এই দুটি খাবারেই প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান, যেমন ক্যালসিয়াম, পটাসিয়াম এবং প্রোটিন রয়েছে। কিন্তু এই দুই খাবার একসঙ্গে খাওয়া কি আদৌ স্বাস্থ্যের পক্ষে উপকারী? নাকি এতে শরীরের ক্ষতি হতে পারে? এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।

কলা ও দুধ একসঙ্গে খেলে শরীরে একাধিক পুষ্টি উপাদান প্রবেশ করে। কলায় রয়েছে পটাশিয়াম, ভিটামিন বি৬, কার্বোহাইড্রেট ও ফাইবার। অন্যদিকে, দুধ থেকে পাওয়া যায় প্রোটিন, ক্যালশিয়াম এবং ভিটামিন বি১২। তাই পরিমিত পরিমাণে কলা ও দুধ একসঙ্গে খেলে শরীর শক্তি পেতে পারে। যাঁরা শরীরচর্চা করেন বা ওজন বাড়াতে চান, তাঁদের খাদ্যতালিকায় এই মিশ্রণ রাখা যেতে পারে।

তবে সবার শরীরের জন্য এই মিশ্রণ সমান উপযোগী নয়। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, তাদের দুধ খেলে পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আবার কলা ও দুধ একসঙ্গে ব্লেন্ড করে তাতে চিনি, মধু বা আইসক্রিম মেশালে ক্যালরির পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে এই বিষয়ে সতর্ক থাকা জরুরি।

কলা ও দুধ একসঙ্গে খেলে শরীরে বিষক্রিয়া হয় বা এই দুই খাবারের সংমিশ্রণ সবার জন্য ক্ষতিকর—এমন দাবির পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে কারও যদি এই মিশ্রণ খাওয়ার পরে অস্বস্তি হয়, তা হলে আলাদা করে খেয়ে দেখতে পারেন।

কলা ও দুধ একসঙ্গে খাওয়া সাধারণত নিরাপদ। তবে নিজের শারীরিক অবস্থা, হজমের ক্ষমতা এবং দৈনিক ক্যালরির চাহিদা অনুযায়ী খাবারের পরিমাণ ঠিক করাই সবচেয়ে ভালো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা

বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা

পোড়া রুটিতে ক্যানসারের ঝুঁকি নেই তো!

পোড়া রুটিতে ক্যানসারের ঝুঁকি নেই তো!

শিক্ষার্থীদের ঘাড় ব্যথার কারণ মোবাইল

শিক্ষার্থীদের ঘাড় ব্যথার কারণ মোবাইল

মায়ের কথায় ওঠেবসে স্বামী, যা করবেন

মায়ের কথায় ওঠেবসে স্বামী, যা করবেন

বয়স ৩০ পেরোলেই ক্লান্ত? যে ৫টি পরীক্ষা নারীদের জন্য জরুরি

বয়স ৩০ পেরোলেই ক্লান্ত? যে ৫টি পরীক্ষা নারীদের জন্য জরুরি

চোখে আঞ্জনি? ওষুধ নয়, ঘরোয়া যে যত্নে মিলতে পারে আরাম

চোখে আঞ্জনি? ওষুধ নয়, ঘরোয়া যে যত্নে মিলতে পারে আরাম

আরও পড়ুন

বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা

বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা

কলা দুধ একসঙ্গে খাওয়া কি ঠিক?

কলা দুধ একসঙ্গে খাওয়া কি ঠিক?

পোড়া রুটিতে ক্যানসারের ঝুঁকি নেই তো!

পোড়া রুটিতে ক্যানসারের ঝুঁকি নেই তো!

শিক্ষার্থীদের ঘাড় ব্যথার কারণ মোবাইল

শিক্ষার্থীদের ঘাড় ব্যথার কারণ মোবাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম