Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

পোড়া রুটিতে ক্যানসারের ঝুঁকি নেই তো!

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:২০ পিএম

পোড়া রুটিতে ক্যানসারের ঝুঁকি নেই তো!

Advertisement

অনেকেই একটু কড়কড়ে বা পোড়া পোড়া রুটি খেতে বেশি পছন্দ করেন। দ্রুত রান্নার জন্য গ্যাস ওভেনের আগুনে সরাসরি রুটি সেঁকে নেওয়ার অভ্যাসও রয়েছে অনেক বাড়িতে। কিন্তু এই সাধারণ একটি অভ্যাসের কারণে ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়ছে না তো? 

রুটি কেন কালো হয়ে যায়

অতিরিক্ত সেঁকার ফলে রুটি বা পাউরুটির গায়ে কালো কালো দাগ পড়ে যায়। এর পেছনের মূল কারণ হল কার্বোহাইড্রেট। রুটি বা পাউরুটি অতিরিক্ত সেঁকা হলে তা পুড়ে যায় এবং সেখান থেকে এক ধরনের রাসায়নিক নির্গত হয়। বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘অ্যাক্রিলামাইড’ বলা হয়। এই রাসায়নিকের কারণেই রুটি কালো হয়ে যায়।

ক্যানসারের ঝুঁকি কতটা?

পোড়া রুটিতে অ্যাক্রিলামাইড থাকে। যা থেকে ক্যানসারের ঝুঁকি বাড়ে। প্রচুর পরিমাণে এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। অল্প পরিমাণ অ্যাক্রিলামাইড থেকে ক্যানসারের ঝুঁকি ঠিক কতটা বাড়ে, তা নিয়ে নির্দিষ্ট কোনও গবেষণা হয়তো নেই। তবে প্রতিদিন পোড়া বা অতিরিক্ত সেঁকা রুটি খেলে শরীরে এই ক্ষতিকর রাসায়নিকের মাত্রা ক্রমাগত বাড়তে থাকে। যা ভবিষ্যতে ক্যানসারের একটি সম্ভাব্য কারণ হয়ে দাঁড়াতে পারে।

সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থা

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার-এর (IARC) পক্ষ থেকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে। তাদের মতে, ক্যানসার প্রতিরোধ করতে অতিরিক্ত ভাজা বা পোড়া খাবার এড়িয়ে চলা উচিত। মাংস বা রুটি অতিরিক্ত পুড়িয়ে খাওয়া একেবারেই ঠিক নয়। পাশাপাশি খুব বেশি কড়া করে ভাজা চিপস বা পাঁপড় খাওয়াও কমানো দরকার।

সুস্থ থাকতে কী করবেন?

রুটি সরাসরি গ্যাসে বা আগুনের না সেঁকে পরিষ্কার কাপড়ের সাহায্যে সেঁকে নেওয়া উচিত। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, সরাসরি গ্যাসে রুটি সেঁকলে এক ধরনের ক্ষতিকারক গ্যাস তৈরি হয়। এই গ্যাস শরীরের ভেতর গেলে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাই হালকা বাদামি রঙের নরম রুটি খাওয়াই স্বাস্থ্যের জন্য সবচেয়ে নিরাপদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা

বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা

কলা দুধ একসঙ্গে খাওয়া কি ঠিক?

কলা দুধ একসঙ্গে খাওয়া কি ঠিক?

শিক্ষার্থীদের ঘাড় ব্যথার কারণ মোবাইল

শিক্ষার্থীদের ঘাড় ব্যথার কারণ মোবাইল

মায়ের কথায় ওঠেবসে স্বামী, যা করবেন

মায়ের কথায় ওঠেবসে স্বামী, যা করবেন

বয়স ৩০ পেরোলেই ক্লান্ত? যে ৫টি পরীক্ষা নারীদের জন্য জরুরি

বয়স ৩০ পেরোলেই ক্লান্ত? যে ৫টি পরীক্ষা নারীদের জন্য জরুরি

চোখে আঞ্জনি? ওষুধ নয়, ঘরোয়া যে যত্নে মিলতে পারে আরাম

চোখে আঞ্জনি? ওষুধ নয়, ঘরোয়া যে যত্নে মিলতে পারে আরাম

আরও পড়ুন

বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা

বেগুনের খোসায় ফিরবে চুলের উজ্জ্বলতা

কলা দুধ একসঙ্গে খাওয়া কি ঠিক?

কলা দুধ একসঙ্গে খাওয়া কি ঠিক?

পোড়া রুটিতে ক্যানসারের ঝুঁকি নেই তো!

পোড়া রুটিতে ক্যানসারের ঝুঁকি নেই তো!

শিক্ষার্থীদের ঘাড় ব্যথার কারণ মোবাইল

শিক্ষার্থীদের ঘাড় ব্যথার কারণ মোবাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম