Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

মায়ের কথায় ওঠেবসে স্বামী, যা করবেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পিএম

মায়ের কথায় ওঠেবসে স্বামী, যা করবেন

Advertisement

আপনার স্বামী যদি দিনের বেশিরভাগ সময় মায়ের সঙ্গে কাটায়। মা যা বলে তাই শোনে। এমন সমস্যা হলে দাম্পত্যে ফাটল না ধরিয়ে শাশুড়িকে শান্ত রেখে সুখে সংসার করার টেকনিক জেনে নিন।

স্বামী কার সঙ্গে বেশি সময় কাটাচ্ছে তা নিয়ে দুশ্চিন্তা না করে পরিবারে শান্তি ফেরাতে চেষ্টা করুন। সম্পর্ক ভালো রাখার দায়িত্ব সবার। প্রয়োজনে পরিবারের সকলের সঙ্গে বসে কথা বলুন। তাতে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা কম।

শাশুড়ির কোনও আচরণে খারাপ লাগলে সরাসরি কথা বলুন। নিজে বলতে না পারলে স্বামীর সঙ্গে কথা বলুন। স্বামীর পক্ষে তার মাকে বোঝানো বেশি সুবিধাজনক। তার ফলে সম্পর্কে ভুল বোঝাবুঝির আশঙ্কা কমবে।

অনেক স্ত্রী সংসারে অশান্তির ভয়ে মুখ বুজে সব সহ্য করেন। তার ফলে মনে কষ্ট থেকে যায়। মুখ বুজে অন্যায় সহ্য করবেন না। নিজের কথা ভাবুন। মানসিক শান্তির দিকে নজর দিন।

শাশুড়ির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করুন। প্রয়োজনে কিছুটা সময় তাকে দিন। এক সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। তার পছন্দের কোনও উপহার দিতে পারেন। তাতে সম্পর্ক মিষ্টি মধুর হবে।

আপনি সন্তান ও মায়ের মধ্যে কোনও বিভেদ তৈরি করতে চাইবেন না, তা শাশুড়িকে বোঝানোর চেষ্টা করুন। ভরসা দিন। তাতেই সাংসারিক অশান্তি থেকে রেহাই পাওয়া সম্ভব।

একটি মেয়ে নিজের ছোটবেলা, চেনা জানা জায়গা ছেড়ে শ্বশুরবাড়িতে আসেন। আবার সেই বাড়িটিতেও কিছু নিজস্ব রীতি রেওয়াজ রয়েছে। তাই শুরুতেই যে সব মনমতো হবে, তা ভাববেন না। আবার কেউ কেউ তার শাশুড়িকে প্রথম থেকেই মনে মনে প্রতিদ্বন্দ্বী ভেবে ফেলেন। সেই ধারণাও রাখবেন না।

মনে রাখবেন, সংসার যে ঠিক কীভাবে সুখের হবে তার কোনও ধরা বাঁধা নিয়ম নেই। তাই পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নিন। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন, তাতেই সংসার সুখের হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষার্থীদের ঘাড় ব্যথার কারণ মোবাইল

শিক্ষার্থীদের ঘাড় ব্যথার কারণ মোবাইল

বয়স ৩০ পেরোলেই ক্লান্ত? যে ৫টি পরীক্ষা নারীদের জন্য জরুরি

বয়স ৩০ পেরোলেই ক্লান্ত? যে ৫টি পরীক্ষা নারীদের জন্য জরুরি

চোখে আঞ্জনি? ওষুধ নয়, ঘরোয়া যে যত্নে মিলতে পারে আরাম

চোখে আঞ্জনি? ওষুধ নয়, ঘরোয়া যে যত্নে মিলতে পারে আরাম

পোশাক কেনার আগে ভেতরের ট্যাগে যে ৪ তথ্য দেখে নেবেন

পোশাক কেনার আগে ভেতরের ট্যাগে যে ৪ তথ্য দেখে নেবেন

শীতে হতে পারে পানিশূন্যতা, যেসব লক্ষণে হবেন সতর্ক

শীতে হতে পারে পানিশূন্যতা, যেসব লক্ষণে হবেন সতর্ক

‘টু-ডু লিস্ট’ বানালেই মনে হয় কাজ শেষ, কেন এমন হয়?

‘টু-ডু লিস্ট’ বানালেই মনে হয় কাজ শেষ, কেন এমন হয়?

আরও পড়ুন

শিক্ষার্থীদের ঘাড় ব্যথার কারণ মোবাইল

শিক্ষার্থীদের ঘাড় ব্যথার কারণ মোবাইল

মায়ের কথায় ওঠেবসে স্বামী, যা করবেন

মায়ের কথায় ওঠেবসে স্বামী, যা করবেন

একাকীত্ব কাটিয়ে উঠতে জানুন ১০টি কার্যকর উপায়

একাকীত্ব কাটিয়ে উঠতে জানুন ১০টি কার্যকর উপায়

নীরব ঘাতক যে ৫ ব্যাধি

নীরব ঘাতক যে ৫ ব্যাধি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম