Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ঘরে বসেই যেভাবে পরিশোধ করবেন জমির খাজনা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম

ঘরে বসেই যেভাবে পরিশোধ করবেন জমির খাজনা

Advertisement

জমির মালিকানা বজায় রাখতে প্রতি বছর সরকারকে ভূমি উন্নয়ন কর বা খাজনা দেওয়া অত্যন্ত জরুরি একটি প্রক্রিয়া। একসময় এই কর পরিশোধের জন্য ইউনিয়ন বা উপজেলা ভূমি অফিসে লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ ভোগান্তির শিকার হতে হতো। তবে সময়ের সঙ্গে পালটেছে সেই চিত্র। এখন ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা সিস্টেমের সুবাদে ঘরে বসেই খুব সহজে এবং ঝামেলাহীনভাবে পরিশোধ করা যায় জমির বার্ষিক খাজনা। 

দৈনন্দিন সেবামূলক এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ কীভাবে ঘরে বসে এই সেবা নিতে পারবেন, তার একটি বিস্তারিত দিকনির্দেশনা নিচে তুলে ধরা হলো:

কেন দিতে হবে ভূমি উন্নয়ন কর?

জমির মালিকানা ও শ্রেণিভেদে সরকারকে এই বার্ষিক কর দিতে হয়। কর পরিশোধের পর মালিকরা একটি ‘দাখিলা’ বা রসিদ পান। পরবর্তীতে জমির নামজারি, কেনাবেচাসহ যেকোনো গুরুত্বপূর্ণ ভূমিসেবা গ্রহণের ক্ষেত্রে এই দাখিলা একটি অপরিহার্য দলিল হিসেবে কাজ করে। 

এ ছাড়া ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩ অনুযায়ী কৃষি ও অকৃষি জমির করের হার এবং শর্ত ভিন্ন হয়ে থাকে।

অনলাইনে খাজনা দিতে যা যা প্রয়োজন

ডিজিটাল সিস্টেমে জমির হোল্ডিং নিবন্ধনের জন্য আপনার হাতের কাছে রাখতে হবে নিচের তথ্যগুলো:

  • একটি সচল মোবাইল নম্বর। 
  • জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও এনআইডি অনুযায়ী জন্মতারিখ। 
  • জমির পুরোনো দাখিলা অথবা খারিজ/নামজারি খতিয়ানের তথ্য। 
  • সংশ্লিষ্ট মৌজা, খতিয়ান ও অন্যান্য প্রয়োজনীয় বিবরণ।

ঘরে বসেই যেভাবে পরিশোধ করবেন জমির খাজনা

অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য প্রথমে সরকারি ওয়েবসাইট ([https://ldtax.gov.bd](https://ldtax.gov.bd) অথবা [https://land.gov.bd](https://land.gov.bd)) ভিজিট করতে হবে। এরপর ৮টি সহজ ধাপ অনুসরণ করতে হবে:

১. নিবন্ধন করুন: ওয়েবসাইটের ‘লগইন’ অপশনে গিয়ে ‘রেজিস্ট্রেশন’ সিলেক্ট করুন। সচল মোবাইল নম্বর দিয়ে ওটিপি (OTP) যাচাই করে কমপক্ষে আট অক্ষরের পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন। 

২. প্রোফাইল তৈরি করুন: নিবন্ধিত তথ্য দিয়ে লগইন করে এনআইডি, জন্মতারিখ ও ঠিকানাসহ ব্যক্তিগত তথ্য দিয়ে প্রোফাইল আপডেট করুন। 

৩. সেবা নির্বাচন করুন: ড্যাশবোর্ড থেকে ‘ভূমি উন্নয়ন কর’ অপশনটি বেছে নিন। 

৪. খতিয়ানের তথ্য যুক্ত করুন: ‘খতিয়ান’ অপশনে গিয়ে ‘নতুন খতিয়ান তথ্য প্রদান’-এ ক্লিক করুন। বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, মৌজা ও খতিয়ান নম্বর দিন। নিজস্ব বা উত্তরাধিকার মালিকানার ধরন সঠিকভাবে নির্বাচন করে আবেদন সংরক্ষণ করুন। 

৫. অনুমোদন করান: খতিয়ান জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ভূমি অফিস তা যাচাই করে অনুমোদন করবে। হোল্ডিং সক্রিয় হওয়ার পর ড্যাশবোর্ডের ‘হোল্ডিং তালিকা’ থেকে স্ট্যাটাস দেখতে পারবেন। 

৬. বকেয়া ও কর যাচাই করুন: হোল্ডিং নির্বাচন করে দেখে নিন কত বছরের খাজনা বকেয়া রয়েছে এবং মোট কত টাকা পরিশোধ করতে হবে। প্রয়োজনে সাইটের ক্যালকুলেটর ব্যবহার করে সম্ভাব্য করের হিসাবও দেখে নেওয়া যায়। 

৭. অনলাইন পেমেন্ট সম্পন্ন করুন: ‘অনলাইন পেমেন্ট’ অপশনে গিয়ে বিকাশ, নগদ, রকেট বা ওটিসি চালানের মতো পছন্দের পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে লেনদেন সম্পন্ন করুন। 

৮. দাখিলা সংগ্রহ করুন: পেমেন্ট সফল হওয়ার পর সিস্টেমের ‘দাখিলা’ অপশন থেকে রসিদটি ডাউনলোড বা প্রিন্ট করে নিরাপদে সংরক্ষণ করুন। 

জরুরি কিছু সতর্কতা 

সঠিক তথ্য দিন: এনআইডি, মৌজা, খতিয়ান বা হোল্ডিং নম্বর দেওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। 

উত্তরাধিকার সূত্রে জমি: উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির ক্ষেত্রে মালিকানার ধরন এবং ওয়ারিশদের তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। 

সংরক্ষণ করুন: টাকা পরিশোধের পর দাখিলা তৈরি হয়েছে কিনা নিশ্চিত হয়ে তা অবশ্যই ডাউনলোড বা প্রিন্ট করে রাখুন। 

নিরাপত্তা: কোনো অবস্থাতেই অপরিচিত ব্যক্তি বা অননুমোদিত ওয়েবসাইটে নিজের জমির গোপনীয় তথ্য বা টাকা দেবেন না।

স্মার্টফোন, ইন্টারনেট বা অনলাইনে কাজ করার অভিজ্ঞতা না থাকলে আপনার নিকটস্থ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) সহায়তা নিতে পারেন। এ ছাড়া ভূমিসেবা সংক্রান্ত যেকেনো সমস্যায় ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নম্বরে যোগাযোগ করা সম্ভব।

নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, নিজের সম্পত্তির আইনি সুরক্ষা নিশ্চিত করুন এবং ডিজিটাল সেবার সুফল নিন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নামজারি আছে কিন্তু দলিল নেই, জেনে নিন আপনার করণীয়

নামজারি আছে কিন্তু দলিল নেই, জেনে নিন আপনার করণীয়

বাবা-দাদার নামে কোথায় কত জমি, সহজেই জানুন মোবাইলে

বাবা-দাদার নামে কোথায় কত জমি, সহজেই জানুন মোবাইলে

আরও পড়ুন

মুসলিম আইনে এক ছেলে ও এক মেয়ে থাকলে বাবার সম্পত্তি যেভাবে ভাগ হবে

মুসলিম আইনে এক ছেলে ও এক মেয়ে থাকলে বাবার সম্পত্তি যেভাবে ভাগ হবে

শুধু মেয়ে সন্তান থাকলে বাবার সম্পত্তি কীভাবে ভাগ হবে?

শুধু মেয়ে সন্তান থাকলে বাবার সম্পত্তি কীভাবে ভাগ হবে?

ঘরে বসেই যেভাবে পরিশোধ করবেন জমির খাজনা

ঘরে বসেই যেভাবে পরিশোধ করবেন জমির খাজনা

শীত এলেই বাড়ে সাইনাসের সমস্যা? জানুন মুক্তির উপায়

শীত এলেই বাড়ে সাইনাসের সমস্যা? জানুন মুক্তির উপায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম