Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

শুধু মেয়ে সন্তান থাকলে বাবার সম্পত্তি কীভাবে ভাগ হবে?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম

শুধু মেয়ে সন্তান থাকলে বাবার সম্পত্তি কীভাবে ভাগ হবে?

ছবি: সংগৃহীত

Advertisement

পরিবারে ছেলে সন্তান নেই, রয়েছে এক বা একাধিক মেয়ে। এমন পরিস্থিতিতে বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি কীভাবে বণ্টন হবে, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। বিশেষ করে মেয়েরা কতটুকু সম্পত্তি পাবেন এবং বাকি সম্পত্তির মালিক হবেন কারা, তা জানা জরুরি। মুসলিম উত্তরাধিকার আইনে এ বিষয়ে নির্দিষ্ট বিধান রয়েছে।

মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী, কোনো ব্যক্তির ছেলে না থাকলে একমাত্র মেয়ে তার সম্পত্তির অর্ধেক পাবেন। একাধিক মেয়ে থাকলে এবং কোনো ছেলে না থাকলে তারা সবাই মিলে মোট সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাবেন। এ অংশ মেয়েদের মধ্যে সমানভাবে বণ্টন হবে। অবশিষ্ট সম্পত্তি আইন অনুযায়ী অন্য উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হবে।

স্ত্রী জীবিত থাকলে সম্পত্তির হিসাব

বাবার মৃত্যুর সময় তার স্ত্রী জীবিত থাকলে তিনি সম্পত্তির এক-অষ্টমাংশ পাবেন। অন্যদিকে, একমাত্র মেয়ে পাবেন অর্ধেক সম্পত্তি। একাধিক মেয়ে থাকলে তারা সম্মিলিতভাবে পাবেন দুই-তৃতীয়াংশ। নির্ধারিত অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি অন্যান্য বৈধ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে।

মৃত ব্যক্তির বাবা-মা জীবিত থাকলেও সম্পত্তির বণ্টনে তাঁদের অধিকার রয়েছে। এ ছাড়া ভাই-বোন এবং অন্যান্য নির্ধারিত উত্তরাধিকারীরাও আইন অনুযায়ী সম্পত্তির অংশ পেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে মৃত ব্যক্তির ভাই বা বোন না থাকলে তাঁদের সন্তানরাও উত্তরাধিকারী হতে পারেন। তবে কে কতটুকু পাবেন, তা নির্ভর করবে জীবিত ওয়ারিশদের সম্পর্ক এবং উত্তরাধিকার আইনের বিধানের ওপর।

মনে রাখতে হবে, শুধু মেয়ে সন্তান থাকলেই তারা স্বয়ংক্রিয়ভাবে বাবার সব সম্পত্তির মালিক হবেন না। অন্য কোনো বৈধ উত্তরাধিকারী না থাকলে মেয়েরা অবশিষ্ট অংশসহ পুরো সম্পত্তি পেতে পারেন।

জীবিত অবস্থায় মেয়েকে সম্পত্তি দান করা যাবে

বাবা চাইলে জীবিত অবস্থায় তার এক বা একাধিক মেয়েকে সম্পত্তি হেবা বা দান করতে পারেন। তবে এ ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করতে হবে। দানের বিষয়টি স্পষ্টভাবে ঘোষণা করতে হবে, গ্রহীতার কাছে সম্পত্তির দখল হস্তান্তর করতে হবে এবং আইন অনুযায়ী দানপত্র নিবন্ধন করতে হবে।

অপ্রাপ্তবয়স্ক মেয়েকেও সম্পত্তি দান করা সম্ভব। তবে তার পক্ষে আইনগত অভিভাবকের মাধ্যমে দান গ্রহণ এবং দখল হস্তান্তরের বিষয়টি সম্পন্ন করতে হবে। সম্পত্তি মেয়ের নামে দান করা হলেও বাবা-মায়ের বসবাসের অধিকার বজায় রাখার ব্যবস্থা করা সম্ভব।

উইল করে কতটুকু সম্পত্তি দেওয়া যাবে?

মুসলিম উত্তরাধিকার আইনে কোনো ব্যক্তি সাধারণভাবে তার মোট সম্পত্তির এক-তৃতীয়াংশ পর্যন্ত উইল করতে পারেন। এর বেশি সম্পত্তি উইল করতে হলে অন্যান্য উত্তরাধিকারীদের সম্মতি প্রয়োজন হয়। উইল কার্যকর হয় সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পর।

অনেকে মেয়েকে সম্পত্তি দান করার পাশাপাশি তা দেখাশোনা বা বিক্রির ক্ষমতা নিজেদের কাছে রাখতে চান। সে ক্ষেত্রে আইন অনুযায়ী নিবন্ধিত পাওয়ার অব অ্যাটর্নির ব্যবস্থা করা যেতে পারে। তবে এ ধরনের দলিলের ক্ষেত্রে মেয়ের সম্মতি এবং প্রযোজ্য আইনি শর্ত পূরণ করা জরুরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুসলিম আইনে এক ছেলে ও এক মেয়ে থাকলে বাবার সম্পত্তি যেভাবে ভাগ হবে

মুসলিম আইনে এক ছেলে ও এক মেয়ে থাকলে বাবার সম্পত্তি যেভাবে ভাগ হবে

সন্তানদের বঞ্চিত করে নাতি-নাতনিকে সব সম্পত্তি দেওয়া যাবে?

সন্তানদের বঞ্চিত করে নাতি-নাতনিকে সব সম্পত্তি দেওয়া যাবে?

ছেলে না থাকলে সম্পত্তি নিয়ে নতুন আইনি সুযোগ

ছেলে না থাকলে সম্পত্তি নিয়ে নতুন আইনি সুযোগ

জমির দলিল নম্বরেই মিলবে মালিকের তথ্য, জানতে হবে যেভাবে

জমির দলিল নম্বরেই মিলবে মালিকের তথ্য, জানতে হবে যেভাবে

দলিলে জমির পরিমাণে গরমিল, সমাধান পাবেন যেভাবে

দলিলে জমির পরিমাণে গরমিল, সমাধান পাবেন যেভাবে

সন্তানকে ত্যাজ্য করা ও হেবা করা সম্পত্তি ফেরত নেওয়া যাবে কী?

সন্তানকে ত্যাজ্য করা ও হেবা করা সম্পত্তি ফেরত নেওয়া যাবে কী?

আরও পড়ুন

মুসলিম আইনে এক ছেলে ও এক মেয়ে থাকলে বাবার সম্পত্তি যেভাবে ভাগ হবে

মুসলিম আইনে এক ছেলে ও এক মেয়ে থাকলে বাবার সম্পত্তি যেভাবে ভাগ হবে

শুধু মেয়ে সন্তান থাকলে বাবার সম্পত্তি কীভাবে ভাগ হবে?

শুধু মেয়ে সন্তান থাকলে বাবার সম্পত্তি কীভাবে ভাগ হবে?

ঘরে বসেই যেভাবে পরিশোধ করবেন জমির খাজনা

ঘরে বসেই যেভাবে পরিশোধ করবেন জমির খাজনা

শীত এলেই বাড়ে সাইনাসের সমস্যা? জানুন মুক্তির উপায়

শীত এলেই বাড়ে সাইনাসের সমস্যা? জানুন মুক্তির উপায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম