Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে পারেন যেসব খাবারে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম

খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে পারেন যেসব খাবারে

ছবি: সংগৃহীত

Advertisement

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় ফাইবার বা আঁশজাতীয় খাবার রাখা জরুরি। হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখা, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পুষ্টি উপাদান।

ফাইবারের ভালো উৎস হিসেবে খেজুর বেশ পরিচিত। প্রতি ১০০ গ্রাম খেজুরে প্রায় ৭ থেকে ৮ গ্রাম ফাইবার পাওয়া যায়। তবে খেজুর ছাড়াও এমন কিছু খাবার রয়েছে, যেগুলোতে এর চেয়ে বেশি পরিমাণে ফাইবার মেলে।

প্রাকৃতিক মিষ্টি স্বাদের কারণে অনেকের কাছে খেজুর পছন্দের খাবার নয়। আবার ডায়াবেটিসসহ বিভিন্ন কারণে কেউ কেউ খেজুর খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকেন। তাদের জন্য ফাইবারের চাহিদা পূরণে যেসব খাবার বিকল্প হতে পারে চলুন সেগুলো জেনে নেওয়া যাক-

মসুর ডাল

ফাইবারের চমৎকার উৎস মসুর ডাল। এক কাপ রান্না করা মসুর ডালে প্রায় ১৫ গ্রাম ফাইবার থাকে, যা একটি খেজুরের তুলনায় অনেক বেশি। শুধু ফাইবারই নয়, এতে রয়েছে প্রোটিন, ফোলেট, আয়রন ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান। প্রতিদিনের খাবারে মসুর ডাল রাখতে পারেন স্যুপ, স্ট্যু কিংবা সালাদের মাধ্যমে। চাইলে বিভিন্ন নিরামিষ পদেও এটি ব্যবহার করা যায়।

অ্যাভোকাডো

স্বাস্থ্যকর চর্বি ও ফাইবারের সমন্বয়ে পুষ্টিকর একটি ফল অ্যাভোকাডো। একটি মাঝারি আকারের আস্ত অ্যাভোকাডোতে প্রায় ১৪ গ্রাম ফাইবার পাওয়া যায়। এতে দ্রবণীয় ও অদ্রবণীয়—দুই ধরনের ফাইবারই রয়েছে। এগুলো অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করতে এবং দীর্ঘক্ষণ ক্ষুধা কম অনুভব করতে সাহায্য করে। পাশাপাশি অ্যাভোকাডোতে রয়েছে পটাশিয়াম, ফোলেট ও স্বাস্থ্যকর মনোআনস্যাচুরেটেড ফ্যাট, যা হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী।

চিয়া সিড

আকারে ছোট হলেও পুষ্টিগুণে বেশ সমৃদ্ধ চিয়া সিড। এতে থাকা দ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করতে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে। পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও কার্যকর। মাত্র দুই টেবিল চামচ চিয়া সিড থেকেই দৈনিক ফাইবারের চাহিদার উল্লেখযোগ্য অংশ পাওয়া সম্ভব। এতে আরও রয়েছে স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্ট।

খাদ্যতালিকায় চিয়া সিড যুক্ত করা বেশ সহজ। দই, ওটমিল কিংবা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। সারারাত দুধে ভিজিয়ে তৈরি করতে পারেন চিয়া পুডিং। এছাড়া প্যানকেকের মিশ্রণ বা মাফিন তৈরির সময়ও চিয়া সিড ব্যবহার করা যায়।

নাশপাতি

ফাইবারের চাহিদা পূরণে নাশপাতিও হতে পারে ভালো একটি বিকল্প। তবে এ ফল খাওয়ার সময় খোসা ফেলে না দেওয়াই ভালো। কারণ নাশপাতির খোসায় উল্লেখযোগ্য পরিমাণ ফাইবার থাকে। বিশেষ করে এতে থাকা পেকটিন নামের দ্রবণীয় ফাইবার হজমের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

সুস্থ থাকতে প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ফাইবার রাখা প্রয়োজন। খেজুরের পাশাপাশি এসব খাবারও খাদ্যতালিকায় যুক্ত করলে সহজেই ফাইবারের উৎস বাড়ানো সম্ভব। তবে একবারে বেশি ফাইবার না খেয়ে ধীরে ধীরে পরিমাণ বাড়ানো এবং পর্যাপ্ত পানি পান করাও জরুরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী

রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী

প্রতিদিন ২টি খেজুর খেলে শরীরে যেসব পরিবর্তন আসে

প্রতিদিন ২টি খেজুর খেলে শরীরে যেসব পরিবর্তন আসে

খেজুর খাওয়ার স্বাস্থ্যকর উপায় জানুন

খেজুর খাওয়ার স্বাস্থ্যকর উপায় জানুন

আরও পড়ুন

খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে পারেন যেসব খাবারে

খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে পারেন যেসব খাবারে

সর্দি-জ্বর নাকি নিউমোনিয়া, বুঝবেন যেসব লক্ষণে

সর্দি-জ্বর নাকি নিউমোনিয়া, বুঝবেন যেসব লক্ষণে

পাইলস থেকে দূরে থাকতে বদলে ফেলুন ৫ অভ্যাস

পাইলস থেকে দূরে থাকতে বদলে ফেলুন ৫ অভ্যাস

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমার হবে উধাও, নতুন ওষুধে বড় আশার আলো

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমার হবে উধাও, নতুন ওষুধে বড় আশার আলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম