Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

গরমের স্বস্তি ভ্যানিলা আইসক্রিম

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ১১:৫৭ এএম

গরমের স্বস্তি ভ্যানিলা আইসক্রিম

ভ্যানিলা আইসক্রিম। ছবি সংগৃহীত

Advertisement

চলছে ফাগুন মাস।  গরমও পড়তে শুরু করেছে এখন। বিভিন্ন ধরণের মুখরোচক খাবারের মাঝে মিষ্টান্ন হিসেবে ঘরে তৈরি করতে পারেন ভ্যানিলা আইসক্রিম। তৈরি করে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। যদিও বেশিরভাগ সময় আইসক্রিম আমরা কিনেই খেয়ে থাকি। ভ্যানিলা আইসক্রিম তৈরি করা খুবই সহজ।  আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন ভ্যানিলা আইসক্রিম। 

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন ভ্যানিলা আইসক্রিম।

উপকরণ

২ কাপ হুইপিং ক্রিম, ১ ক্যান কন্ডেন্সড মিল্ক, ২ টেবিল চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট।

যেভাবে তৈরি করবেন

একটি বড় মিক্সিং বাটিতে হুইপিং ক্রিম নিয়ে হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালোভাবে হুইস্ক করতে হবে। যতক্ষণ না পর্যন্ত হুইপিং ক্রিম ঘন হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত হুইস্ক করতে হবে। এবার এতে কন্ডেন্সড মিল্ক ও ভ্যানিলা এক্সট্র্যাক্ট মিশিয়ে পুনরায় হুইস্ক করতে হবে। তবে খুব বেশি সময় হুইস্ক করা যাবে না।

মিশ্রণটি পারফেক্ট ঘনত্বে চলে আসলে কাঁচের বাটিতে ঢেলে মুখ ভালোভাবে বন্ধ করে ডিপ ফ্রিজে অন্তত ৬-৮ ঘণ্টার জন্য রেখে দিতে হবে। সময় হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে পছন্দমতো বিস্কুট, ওয়েফার, চকলেট চিপস কিংবা বাদামের কুঁচি দিয়ে পরিবেশন করতে হবে মজাদার ভ্যানিলা আইসক্রিম।

Advertisement

ভ্যানিলা আইসক্রিম

Advertisement

আরও পড়ুন

সাত-আট ঘণ্টা ঘুমালেই হবে না, সুস্থ থাকতে মানতে হবে ৪টি নিয়ম

সাত-আট ঘণ্টা ঘুমালেই হবে না, সুস্থ থাকতে মানতে হবে ৪টি নিয়ম

ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

সন্তানের এইচএসসির ফল খারাপ হয়েছে? অভিভাবকের যা করণীয়

সন্তানের এইচএসসির ফল খারাপ হয়েছে? অভিভাবকের যা করণীয়

পরীক্ষার ফলই কি জীবনের শেষ কথা, নাকি নতুন শুরুর সুযোগ?

পরীক্ষার ফলই কি জীবনের শেষ কথা, নাকি নতুন শুরুর সুযোগ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম