Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

লম্বা দাড়ি পুরুষকে স্বাস্থ্যবান রাখে: গবেষণা

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ০৩:২৭ এএম

লম্বা দাড়ি পুরুষকে স্বাস্থ্যবান রাখে: গবেষণা

দাড়ি। ছবি: সংগৃহীত

Advertisement

দাড়ি পুরুষদের স্মার্ট করে তোলে। এছাড়া এক গবেষণায় দেখা গেছে, লম্বা দাড়ি পুরুষদের স্বাস্থ্যবান রাখতেও সাহায্য করে। খবর ইন্ডিপেনডেন্টের।

ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের প্রফেসরের করা গবেষণায় বলা হয়েছে, মুখের দাড়ি সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।

ওই গবেষণার প্রধান লেখক পারিসি বলেন, দাড়ি যদিও সানস্ক্রিনের মতো মুখের ত্বককে সুরক্ষা দেয় না কিন্ত এটি সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে বাঁচাতে সাহায্য করে।

এর মাধ্যমে যারা দাড়ি রাখে তাদের মুখমণ্ডল সুরক্ষিত থাকে। দাড়ি তাদের ত্বক সজীব থাকে এবং ত্বকের ভাঁজ হওয়া থেকেও রক্ষা করে।

এছাড়া দাড়িওয়ালা ব্যক্তিদের স্কিন ক্যান্সারের মত রোগ হওয়া থেকেও অনেকটা রক্ষা করে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ড. অ্যাডাম ফ্রেডম্যান ব্যাখ্যা করেছেন, মুখমণ্ডল ভারি দাড়িতে ঢাকা থাকলে তা বয়সের ছাপ থেকে ত্বককে রক্ষা করে। এর মাধ্যমে ত্বকে বয়সের ছাপ কম পড়ে।

এদিকে সুইজারল্যান্ডের হার্সল্যান্ডেন নামক একটি স্বাস্থ্যকেন্দ্রের গবেষণার বরাত দিয়ে বিবিসি জানায়, মানুষের দাড়িতে কুকুরের পশমের থেকে বেশি জীবাণু থাকে।

এরই প্রতিবাদে গত শুক্রবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে নকল দাড়িসহ একটি ক্লোজ শট সেলফি পোস্ট করেন।

Advertisement

দাড়ি ক্যান্সার

Advertisement

আরও পড়ুন

৫০ পেরোলেই অর্ধেক পুরুষের প্রস্টেট বড় হওয়ার ঝুঁকি, এই ৬ লক্ষণে সতর্ক হোন

৫০ পেরোলেই অর্ধেক পুরুষের প্রস্টেট বড় হওয়ার ঝুঁকি, এই ৬ লক্ষণে সতর্ক হোন

সামান্য ব্যথা হলেই পেইনকিলার খেয়ে শরীরের ক্ষতি করছেন না তো?

সামান্য ব্যথা হলেই পেইনকিলার খেয়ে শরীরের ক্ষতি করছেন না তো?

ডাবের পানি ক্ষতিকর হতে পারে যাদের

ডাবের পানি ক্ষতিকর হতে পারে যাদের

তেল ছাড়া আলুর পরোটা যেভাবে বানাবেন

তেল ছাড়া আলুর পরোটা যেভাবে বানাবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম