Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, খেয়ে দেখুন লবণপানি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০১:১৬ পিএম

কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, খেয়ে দেখুন লবণপানি

লবণপানি। ছবি সংগৃহীত

Advertisement

সকালে ঘুম থেকে উঠে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে থাকে অনেকের। তবে আপনি জানেন কী? এক গ্লাস লবণ পানি কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে।

হজম প্রনালী বা শরীরের সঙ্গে মানানসই নয়,আর  যারা দ্রুত খাবার খান তাদের এই সমস্যা হতে পারে। কোষ্ঠকাঠিন্যের কারণে মলত্যাগে অসুবিধা, অস্বস্তি, পেট ব্যথা, পেট ফোলার সমস্যা হয়ে থাকে। 

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্যমতে, এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে লবণপানি।
লবণ পানির ব্যবহার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এক গ্লাস লবণ পানি এই রোগের যন্ত্রণা থেকে মুক্তি দিতে বেশ উপকারী।

লবণ পানি কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত ব্যক্তির হজম প্রণালী পরিষ্কার করবে এবং তৈরি করবে কার্যকর বিক্রিয়া যা মল সমূলে উৎপাটন করতে সক্ষম। লবণ পানি শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়ার সুত্রপাত ঘটায়। লবণ প্রাকৃতিকভাবে শরীর থেকে দূষিত উপাদান অপসারণ করে এবং শরীরকে যোগান দেয়।

চিকিৎসকরা কোষ্ঠকাঠিন্যের রোগীদের প্রচুর পানি পান করার পরামর্শ দেন। কারণ পানি একাই কোষ্ঠকাঠিন্যের অস্বস্তি দূর করার জন্য যথেষ্ট সহায়ক।

লবণ পানি ব্যবহার

সকালে খালি পেটে লবণ পানি ব্যবহার করলে সবচাইতে বেশি উপকার পাওয়া যায়। দিনে অন্যান্য সময়ও তা ব্যবহার করা যায় তবে খেয়াল রাখতে হবে এর আগে এক থেকে দুই ঘণ্টা কিছু খাওয়া যাবে না।

যেভাবে তৈরি করবেন

এক লিটার কুসুম গরম পানিতে দুতিন টেবিল-চামচ লবণ গুলে নিলেই হয়ে গেল। বেশ ভালো করে নেড়ে লবণ ভালোভাবে পানিতে গুলে নিতে হবে।

লবণপানি তৈরি হয়ে গেলে তা দ্রুত পান করে ফেলতে হবে। চেষ্টা করতে হবে ১০ মিনিটের মধ্যে সবটুকু পানি পান করে ফেলা। 

Advertisement

লবণপানি

Advertisement

আরও পড়ুন

আবহাওয়া বদলালেই মাথাব্যথা? জেনে নিন কারণ ও করণীয়

আবহাওয়া বদলালেই মাথাব্যথা? জেনে নিন কারণ ও করণীয়

মুখ খোলা রেখে ঘুমানোর অভ্যাসে শরীরে যেসব সমস্যা হতে পারে

মুখ খোলা রেখে ঘুমানোর অভ্যাসে শরীরে যেসব সমস্যা হতে পারে

নারীদের প্রস্রাবে ইনফেকশন কেন হয়, যেসব লক্ষণে সতর্ক হবেন

নারীদের প্রস্রাবে ইনফেকশন কেন হয়, যেসব লক্ষণে সতর্ক হবেন

গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে মানতে হবে ৫ নিয়ম

গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে মানতে হবে ৫ নিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম