Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

তীব্র শীতে ভাপা পিঠা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯, ০৯:২১ পিএম

তীব্র শীতে ভাপা পিঠা

Advertisement

গ্রামের বাড়িতে তীব্র শীতের সন্ধ্যায় বা সকালে পরিবারের সবাই মিলে নতুন খেজুর গুড়ের তৈরি ভাপা পিঠা খাওয়ার কথা সবার জানা। শহরে পিঠার স্বাদ পেতে আমরা পিঠার দোকানের খোঁজ করি। রাস্তার পাশে বানানো পিঠা মজাদার হলেও সেই পিঠা স্বাস্থ্যকর কিনা সে উত্তর দেয়া কঠিন।

তাই বাসায় খুব সহজে তৈরি করুন নতুন গুড়ের মজার ভাপা পিঠা। 

যা যা লাগবে
চালের গুঁড়া ৪ কাপ, পানি পরিমাণমতো, নারিকেল কোরানো ২ কাপ, খেজুরের গুড় দেড় কাপ (ছোট ছোট টুকরো করে কাটা), লবণ সামান্য।

তৈরির পদ্ধতি
প্রথমে চালের গুঁড়া একটু লবণ ও হালকা গরম পানি দিয়ে মেখে চালুনি দিয়ে চেলে নিন। ছোট বাটিতে প্রথমে চালের গুঁড়া এরপর গুড় দিন। এরপর ওপরে নারিকেল দিয়ে আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন।

পাতলা সাদা কাপড় দিয়ে পিঠাটা মুড়ে ভাপা পিঠার পাত্রের পানি ফুটে উঠলে তার ওপরে বসিয়ে দিয়ে বাটিটি উঠিয়ে নিয়ে পিঠাটা কাপড় দিয়ে ভালোমতো ঢেকে রাখুন। ওপরে একটা ঢাকনা দিন। তিন মিনিট পর পিঠা নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Advertisement

পিঠা

Advertisement

আরও পড়ুন

গাজরের জুস হার্টের জন্য উপকারী, কতটুকু পান করবেন

গাজরের জুস হার্টের জন্য উপকারী, কতটুকু পান করবেন

দেশি না ব্রয়লার মুরগির ডিম ভালো

দেশি না ব্রয়লার মুরগির ডিম ভালো

অগ্ন্যাশয় ক্যানসার রোগীদের জন্য স্বস্তির খবর, আসছে নতুন ওষুধ

অগ্ন্যাশয় ক্যানসার রোগীদের জন্য স্বস্তির খবর, আসছে নতুন ওষুধ

ওসিডি কী, কীভাবে বুঝবেন আপনার সমস্যা হয়েছে?

ওসিডি কী, কীভাবে বুঝবেন আপনার সমস্যা হয়েছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম