Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

বমি ভাব কমানোর ঘরোয়া উপায়

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০১:৪১ পিএম

বমি ভাব কমানোর ঘরোয়া উপায়

এলাচ খেলে বমি ভাব কমে। ছবি সংগৃহীত

Advertisement

গাড়িতে উঠলে বমি ভাব হতে পারে। এ ছাড়া অনেক কারণে বমি বমি ভাব, খাদ্যে অরুচি আসতে পারে। সাধারণত গর্ভাবস্থায়, ভ্রমণে গেলে কিংবা অ্যাসিডিটির কারণে এ সমস্যা বেশি হয়। 

আসুন জেনে নিই বমি ভাব কমানোর ঘরোয়া উপায়-

১. আদা নানা ধরনের শারীরিক অসুস্থতা দূর করে। বমি ভাব কিংবা পাকস্থলীর যেকোনো সমস্যায় আদা খেতে পারেন। বমি ভাব দেখা দিলে এক টুকরো আদা নিয়ে চিবুতে থাকুন। 

২. লেবুর রসে থাকা অ্যাসিড বমি ভাব কমায়। এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস, এক চিমটি লবণ মিশিয়ে খেলে বমি ভাব দূর হবে। 

৩. গবেষণায় দেখা গেছে, পুদিনা পাতার তেল বমি ভাব কমায়। দুই হাতের তালুতে কয়েক ফোঁটা তেল নিয়ে গন্ধ শুকলে এ সমস্যা দূর হবে।

৪. কিছু মসলা বমি ভাব কমাতে ভালো কাজ। বিশেষ করে মৌরি গুঁড়া, দারুচিনি গুঁড়া এবং ভাজা জিরা বমি ভাব দূর করে। এসব মসলা দিয়ে চা তৈরি করে খেলেও উপকার পাওয়া যায়।

৫. বমি ভাব হলে ছোট্ট একটি এলাচ মুখে দিতে পারেন। আয়ুর্বেদিক চিকিৎসা অনুযায়ী, এটি বমি ভাব দূর করে।

 সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Advertisement

এলাচ

Advertisement

আরও পড়ুন

৫০ পেরোলেই অর্ধেক পুরুষের প্রস্টেট বড় হওয়ার ঝুঁকি, এই ৬ লক্ষণে সতর্ক হোন

৫০ পেরোলেই অর্ধেক পুরুষের প্রস্টেট বড় হওয়ার ঝুঁকি, এই ৬ লক্ষণে সতর্ক হোন

সামান্য ব্যথা হলেই পেইনকিলার খেয়ে শরীরের ক্ষতি করছেন না তো?

সামান্য ব্যথা হলেই পেইনকিলার খেয়ে শরীরের ক্ষতি করছেন না তো?

ডাবের পানি ক্ষতিকর হতে পারে যাদের

ডাবের পানি ক্ষতিকর হতে পারে যাদের

তেল ছাড়া আলুর পরোটা যেভাবে বানাবেন

তেল ছাড়া আলুর পরোটা যেভাবে বানাবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম