Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

ঘরে বসে কাজের সময় যা খাবেন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৩:৫৫ পিএম

ঘরে বসে কাজের সময় যা খাবেন

কাজুবাদাম, ছবি সংগৃহীত

Advertisement

করোনাভাইরাসের কারণে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে পুরো বিশ্ব। প্রতিনিয়ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। আর এই ভাইরাসের এখনও কোনো টিকা বা ওষুধ আবিষ্কৃত হয়নি।  

তাই সংক্রমণের প্রতিরোধের অন্যতম উপায় হচ্ছে¬– ঘরে বসে থাকা। আর ঘরে বসে কাজের সময় খেতে পারেন পুষ্টিকর কিছু খাবার।   
পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে কাজের ফাঁকে পুষ্টিকর খাবার খাওয়ার কয়েকটি সহজ পদ সম্পর্কে জানানো হয়েছে। 

আসুন জেনে নিই কী খাবেন?

১. কাজের ফাঁকে খেতে পারেন উচ্চ প্রোটিন, আঁশ, কয়েকটি ভিটামিন ও খনিজসমৃদ্ধ মটর ভাজা। আধা কাপ মটরে আছে ৫ গ্রাম আঁশ, ১০ গ্রাম প্রোটিন। 

২. খেতে পারেন শুকনা ফল ও বাদাম কিশমিশ ও দু'একটা কাজুবাদাম। বাদাম শরীরকে নানাভাবে সহায়তা করে এবং ওজন কমাতেও সাহায্য করে। কাঠবাদাম, কাজুবাদাম, কিশমিশ, আখরোট এবং ডুমুর ইত্যাদি নিয়মিত খাওয়া ভালো।

৩. খেতে পারেন ডার্ক চকোলেট। এটি চর্বিযুক্ত দুধ ও কোকোয়াসমৃদ্ধ। এই চকোলেট খাওয়া হলে তাৎক্ষণিকভাবে তা মন ভালো করে দেয়। 

৪. ওটস হচ্ছে সুষম খাবার। ঘরে বসে কাজ করার সময় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে ওটস উপকারী। মিহিদানার এই শস্য ওজন নিয়ন্ত্রণ করে এবং সুস্থ রাখে।  

Advertisement

করোনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম