Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

‘স্মার্ট টয়লেট’ জানাবে আপনি সুস্থ কিনা?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১১:৩৮ এএম

‘স্মার্ট টয়লেট’ জানাবে আপনি সুস্থ কিনা?

স্মার্ট টয়লেট, ছবি সংগৃহীত

Advertisement

আপনি সুস্থ আছেন কিনা তা জানার জন্য সব সময় চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই! আধুনিক প্রযুক্তির এই যুগে ব্লাডপ্রেসার কত, হৃদস্পন্দনের গতি স্বাভাবিক কিনা তা ঘরে বসেই স্মার্টফোন ও স্মার্টওয়াচ দিয়ে আপনি সহজে জানতে পারেন।

তবে কখনও শুনেছেন কী এমন কোনো শৌচালয়ের কথা, যেখানে পা দিয়েই বুঝে যাওয়া সম্ভব আপনি কতটা সুস্থ বা আপনার কোনো অসুখ আছে কিনা! শুধু তাই নয়, শনাক্ত করতে পারে ক্যান্সারও। 

এই স্মার্ট টয়লেট তৈরি করেছেন স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জীব গম্ভীর। অধ্যাপক গম্ভীর জানান, ১৫ বছর আগেই এই টয়লেট বানানোর বিষয়টি তার মাথায় এসেছিল। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর ‘স্মার্ট টয়লেট’ বাস্তবের চেহারা পেয়েছে।

অধ্যাপক গম্ভীর আরও জানান, এই ‘স্মার্ট টয়লেট’ শুধু ইউরিন ইনফেকশন বা কিডনির সমস্যাই নয়, কলোরেক্টাল বা ইউরোলজিক ক্যান্সার শনাক্ত করতেও সক্ষম। এ ছাড়া প্রোস্টেট ক্যান্সার বা কিডনিতে সমস্যার ক্ষেত্রেও এই ‘স্মার্ট টয়লেট’ আগভাগেই সতর্ক করে দিতে পারে।

তবে এই ‘স্মার্ট টয়লেট’কে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভন নয়। কারণ মলমূত্র থেকেই রোগ শনাক্ত করতে পারে এই টয়লেটে বসানো স্মার্ট ডিভাইস। তবে এটিকে আরও উন্নত করতে গবেষণা চালাচ্ছেন সঞ্জীব গম্ভীর ও তার গবেষক দল।

তথ্যসূত্র: জিনিউজ

 

Advertisement

‘স্মার্ট টয়লেট

Advertisement

আরও পড়ুন

চাল-ডালে পোকা হলে যা করবেন

চাল-ডালে পোকা হলে যা করবেন

বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

বাড়িতে তৈরি করুন খুসকি দূর করার শ্যাম্পু

যেসব কারণে আপনার চাকরিতে পদোন্নতি আটকে যেতে পারে

যেসব কারণে আপনার চাকরিতে পদোন্নতি আটকে যেতে পারে

উপসর্গ দমন নাকি স্থায়ী মুক্তি: রোগারোগ্যে কী বলছে হোমিওপ্যাথি

উপসর্গ দমন নাকি স্থায়ী মুক্তি: রোগারোগ্যে কী বলছে হোমিওপ্যাথি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম