Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

পাকা আমের রসমালাই রেসিপি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০৪:০১ পিএম

পাকা আমের রসমালাই রেসিপি

ছবি সংগৃহীত

Advertisement

বাজারে এখন পাওয়া যাচ্ছে পাকা আম। ঘরেই তৈরি করতে পারেন রসাল আমের রসমালাই। 

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন পাকা আমের রসমালাই

উপকরণ

পাকা আমের পিউরি ১/৩ কাপ, ছানা  ১ কাপ, ময়দা ১ চা চামচ, চিনি ১ চা চামচ, সিরা তৈরির উপকরণ, পানি ৩ কাপ, চিনি ১ কাপ, মালাই তৈরির উপকরণ, তরল দুধ ২ কাপ, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ১/৪ কাপ, এলাচের গুঁড়া ১/৪ চা চামচ।

প্রণালি

ছানার সঙ্গে চিনি ও ময়দা মিশিয়ে মথে নিন ৫-৬ মিনিট। এর পর প্রথমে বল তৈরি করে তার পর চ্যাপ্টা করে রসমালাইয়ের মিষ্টি বা                                 নিয়ে নিন। আকৃতি খুব বেশি বড় করার প্রয়োজন নেই। 


এবার সিরা তৈরির জন্য পানি ও চিনি একসঙ্গে জ্বাল করতে হবে। প্রথম বলক আসার পর মিষ্টিগুলো দিয়ে ঢেকে দিন। ১৮ থেকে ২০ মিনিট মিডিয়াম হিটে জ্বাল দিতে হবে। আর ঢাকনা খুলবেন না। ২০ মিনিট পর চুলা বন্ধ করে ১ ঘণ্টার জন্য রেখে দিন।
মালাই তৈরির সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে দিন। ঘন করে জ্বাল দিয়ে নামিয়ে ঠাণ্ডা করুন। 
পুরোপুরি ঠাণ্ডা হওয়ার পর আমের পিউরি মিশিয়ে নিন। সিরা থেকে মিষ্টিগুলো তুলে একটি ছড়ানো বাটিতে নিয়ে ওপরে ঢেলে দিন আমমিশ্রিত মালাই। এক ঘণ্টা পর পরিবেশন করুন।
 

Advertisement

আমের রসমালাই রেসিপি

Advertisement

আরও পড়ুন

উৎসবে অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত খাচ্ছেন? বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

উৎসবে অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত খাচ্ছেন? বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

দাঁড়িয়ে কাজ করায় হাঁটু-কোমরে ব্যথা

দাঁড়িয়ে কাজ করায় হাঁটু-কোমরে ব্যথা

রাতে ঘুম না এলে যা করবেন

রাতে ঘুম না এলে যা করবেন

চোখের মেকআপে যে ভুলগুলো ডেকে আনতে পারে বিপদ

চোখের মেকআপে যে ভুলগুলো ডেকে আনতে পারে বিপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম