Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

ঈদে শাহি তেহারি রেসিপি

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০১:০০ পিএম

ঈদে শাহি তেহারি রেসিপি

শাহি তেহারি, ছবি সংগৃহীত

Advertisement

কোরবানির ঈদে সবার ঘরেই মাংস থাকে। এ সময় প্রিয়জনদের জন্য তৈরি করতে পারেন মজাদার কিছু খাবার। 

ঈদে ঘরেই তৈরি করতে পারেন শাহি তেহারি। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন শাহি তেহারি-

উপকরণ

গরুর মাংস দেড় কেজি, চাল ৫০০ গ্রাম, বাদাম+পোস্তবাটা দুই চা চামচ, তেল ও ঘি দেড় কাপ, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ ১০টি, টকদই ও ঘন দুধ আধা কাপ করে, লবণ ও চিনি স্বাদমতো, টমেটো সস আধা কাপ, ধনিয়া ও জিরা গুঁড়া এক চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, গোলাপজল এক চা চামচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া দুই চা চামচ।


প্রণালি

গরুর মাংস ছোট করে কেটে সব মসলা দিয়ে মেখে পাত্রে তেল গরম করে পেঁয়াজ লাল করে ভেজে তাতে মাংস রান্না করতে হবে। অন্য পাত্রে তেলে চাল ভেজে পরিমাণমতো পানি দিয়ে ফুটে উঠলে রান্না করা মাংস দিয়ে রান্না করে দমে রাখতে হবে।
 

Advertisement

শাহি তেহারি রেসিপি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম