Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

আমড়ার জেলি রেসিপি

Advertisement

Icon

মনিরা মোস্তফা মিতা

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:২৭ এএম

আমড়ার জেলি রেসিপি

ছবি সংগৃহীত

Advertisement

গরমের এই সময়ে খেতে পারেন আমড়া। দেশি ফল আমড়ায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম ও আঁশ, যা হজমশক্তি বাড়ায়।

আমড়ায় প্রচুর ভিটামিন সি থাকায় ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধেও লড়তে পারে আমড়া। এ ছাড়া সর্দি-কাশি-জ্বরের উপশমেও আমড়া উপকারী।

আস্ত আমড়া কেটে চিবিয়ে বা জুস বানিয়ে খেতে পারেন। এ ছাড়া ঘরেই তৈরি করতে পারেন আমড়ার জেলি। 
আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন আমড়ার জেলি-

উপকরণ

আমড়া ১ কেজি, চিনি এক কাপ, সবুজ ফুড কালার ২ ফোঁটা (ঐচ্ছিক), লেবুর রস ২ চা চামচ, ভিনেগার ১ চা চামচ।

 

যেভাবে করবেন 

প্যানে ৩ কাপ পানি গরম করুন। আমড়ার খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে পানিতে দিয়ে ঢেকে দিন। মাঝে কয়েকবার নেড়ে দেবেন। আমড়া সিদ্ধ হয়ে গেলে পানিসহ নামিয়ে ছেঁকে নিন। পানি আলাদা করে মেপে রেখে দেবেন।

দেড় কাপ পানির জন্য পৌনে এক কাপ চিনির প্রয়োজন হবে। প্যান চুলায় বসিয়ে দিন। আমড়া ছেঁকে রাখা টক পানি ও চিনি দিন। ফুড কালার দিয়ে নেড়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে আসা পর্যন্ত জ্বাল দিন। অনবরত নাড়তে হবে।

লেবুর রস ও ভিনেগার দিয়ে আরও একটি বলক তুলে নিন। জেলির ঘনত্ব ঠিক আছে কিনা বোঝার জন্য একটি বাটিতে পানি নিন। এক ফোঁটা মিশ্রণ দিয়ে দিন পানিতে। যদি সেটি জমে থাকে। তবে বুঝবেন জেলি তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে কাচের বয়ামে ঢেলে নিন। মুখ বন্ধ করবেন না। ৫ থেকে ৬ ঘণ্টা রেখে দিন জমে যাওয়ার জন্য। জমে গেলে মুখ বন্ধ করে রেখে দিন।
 

Advertisement

আমড়া জেলি রেসিপি

Advertisement

আরও পড়ুন

১৮ মিনিট হাঁটলেই কমবে ওজন

১৮ মিনিট হাঁটলেই কমবে ওজন

সারাক্ষণ কানে হেডফোন রেখে অজান্তেই যেসব ক্ষতি হচ্ছে তরুণদের

সারাক্ষণ কানে হেডফোন রেখে অজান্তেই যেসব ক্ষতি হচ্ছে তরুণদের

৫০ পেরোলেই অর্ধেক পুরুষের প্রস্টেট বড় হওয়ার ঝুঁকি, এই ৬ লক্ষণে সতর্ক হোন

৫০ পেরোলেই অর্ধেক পুরুষের প্রস্টেট বড় হওয়ার ঝুঁকি, এই ৬ লক্ষণে সতর্ক হোন

সামান্য ব্যথা হলেই পেইনকিলার খেয়ে শরীরের ক্ষতি করছেন না তো?

সামান্য ব্যথা হলেই পেইনকিলার খেয়ে শরীরের ক্ষতি করছেন না তো?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম