Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কম্পিউটারে একটানা কাজ করলে হতে পারে সিবিএস রোগ, কী করবেন

Advertisement

Icon

ডা. নুজহাত চৌধুরী

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৩:৩৭ পিএম

কম্পিউটারে একটানা কাজ করলে হতে পারে সিবিএস রোগ, কী করবেন

ছবি সংগৃহীত

Advertisement

আমাদের আধুনিক জীবনযাত্রায় কম্পিউটার, ল্যাবটব, মোবাইল, ট্যাব, টিভি দেখাসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বেড়ে গেছে। অফিসের কাজ করতে দীর্ঘক্ষণ আমাদের কম্পিউটার ব্যবহার করতে হয়। কম্পিউটারের আলো চোখের জন্য মোটেও ভালো নয়। 

দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারের ফলে চোখে শুষ্কতা দেখা দেয়, ক্লান্তি লাগে ও মাথাব্যথা হয়ে থাকে। এসব সমস্যা যখন তীব্র হয়ে থাকে, তখন কম্পিউটার ভিশন সিনড্রোম (সিভিএস) হতে পারে। 

সিভিএস কী?

চোখ লাল হয়ে পানি পড়া, চোখে আর ঘাড়ে ব্যথা, চোখে চুলকানি ও চোখে করকর করছে কিছু একটা এমন ভাব হওয়া এ সমস্যার নাম ‘সিভিএস’ অর্থাৎ ‘কম্পিউটার ভিশন সিনড্রোম’।

দীর্ঘদিন এ সমস্যায় ভুগলে দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকি থাকে। তবে কিছু নিয়ম মেনে চললেই কম্পিউটার ভিশন সিনড্রোমের হাত এড়ানো যায়। 


সিবিএস রোধে কী করবেন-

১. কম্পিউটার ও মোবাইলের স্ক্রিন একটা টানা ব্যবহার না করে বিরতি নিন। ব্যবহারের সময় আলো কমিয়ে রাখুন।  

২. স্ক্রিন থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। কম্পিউটারের মনিটরের ওপরের দিক চোখের সোজাসুজি রাখলে ভালো। 

৩. কাজের মাঝে বিরতি দিন।  চোখে পানি দিন ও সবুজ দেখুন। 

৪.  কাজের ফাঁকে কিছুক্ষণ চোখ বন্ধ রেখে বিশ্রাম নিন। ২০ মিনিট পর পর চোখকে অন্তত ২০ সেকেন্ডের জন্য বিশ্রাম দিতে হবে।


৫. চোখের সমস্যা থাকলে চিকিৎসের পরামর্শ নিয়ে চশমা ও আই ড্রপ ব্যবহার করুন।  

 

লেখক: ডা. নুজহাত চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

 

Advertisement

সিবিএস রোগ কম্পিউটার

Advertisement

আরও পড়ুন

মাসের পর মাস ফ্রিজে ইলিশ, স্বাদ গন্ধ থাকবে অটুট—জেনে নিন কৌশল

মাসের পর মাস ফ্রিজে ইলিশ, স্বাদ গন্ধ থাকবে অটুট—জেনে নিন কৌশল

৪ ফুট ১০ ইঞ্চির নারী দমকলকর্মী করলেন রেকর্ড

৪ ফুট ১০ ইঞ্চির নারী দমকলকর্মী করলেন রেকর্ড

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

প্রিয় মানুষের সঙ্গে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে!

চোখের স্বাস্থ্য ঠিক আছে তো? কখন পরীক্ষা করানো জরুরি

চোখের স্বাস্থ্য ঠিক আছে তো? কখন পরীক্ষা করানো জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম