Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

জিরার যত উপকারিতা

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১১:০৯ এএম

জিরার যত উপকারিতা

Advertisement

গ্যাস, অ্যাসিডিটিতে ভুক্তভোগীর সংখ্যা দিন দিন বাড়তেছে। প্রায় প্রতি বাড়িতেই এমন একজনকে পেয়ে যাবেন, যিনি নিয়মিত পেটের সমস্যায় ভোগেন। তাই আজকাল বেশিরভাগ পরিবারে কিছু থাকুক আর না থাকুক, গ্যাসের ওষুধ ঠিক থাকে।

তবে তারা অ্যাসিডিটি থেকে মুক্তির উপায় খুঁজে পান না। তবে জেনে রাখা ভালো, এসব সমস্যাকে বশে রাখার কাজে একাই একশো হল জিরে। তাই আর সময় নষ্ট না করে আজ থেকেই জিরেকে ডায়েটে জায়গা করে দিন। তাহলেই কিছুদিনের মধ্যে সমস্যাকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

তবে, চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ খাওয়া কিন্তু উচিত নয়। এই ভুলটা করলে আদতে একাধিক রোগব্যাধি বিপদে ফেলতে পারে। তাই আজ থেকে অ্যান্টাসিড খাওয়ার ভুল শুধরে নিন। তার বদলে সমস্যায় পড়লে ভরসা রাখতে পারেন জিরের উপর। তাতেই একাধিক উপকার পাবেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

চলুন জেনে নিই জিরার যত উপকারিতা- 

গ্যাস,অ্যাসিডিটির যম: যুগের পর যুগ ধরে পেটের সমস্যাকে বশে রাখার কাজে ব্যবহৃত হয়ে আসছে জিরে। আসলে এই ভেষজতে এমন কিছু উপাদান রয়েছে যা পেটে ডায়জেস্টিভ এনজাইম বা হজমে সাহায্যকারী উৎসেচক ক্ষরণ বাড়ায়। শুধু তাই নয়, এই ভেষজের গুণে লিভার থেকে বাইলও বেশি পরিমাণে বেরিয়ে আসে। যার ফলে খাবার হজম হতে সময় লাগে না বলে জানাচ্ছে হেলথলাইন। তাই গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যাকে মাত দিতে চাইলে নিয়মিত জিরে খেতে ভুলবেন না যেন!

নিয়ন্ত্রণে থাকবে আইবিএস: আজকাল অনেকেই ইরিটেবল বাওয়েল সিনড্রোমে আক্রান্ত। আর এই রোগে ভুক্তভোগীদের গ্যাস, অ্যাসিডিটির সমস্যা লেগেই থাকে। এমনকী কথায় কথায় পিছু নেয় ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা। আর সেই কারণে তারা বেশ বিপদে পড়েন। তবে ভালো খবর হল, নিয়মিত জিরে খেলে কিন্তু অনায়াসে আইবিএস-কে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আর এই বিষয়টা ইতিমধ্যেই পাবমেডে প্রকাশিত একটি গবেষণায় প্রমাণিত হয়ে গিয়েছে। তাই আইবিএস-এ ভুক্তভোগীরা আজ থেকেই এই ভেষজ খেয়ে সুস্থ থাকার কাজে লেগে পড়ুন।

ডায়াবেটিসের দাওয়াই: কয়েক দশকে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। আর এদের মধ্যে অনেকেরই কিন্তু সুগার নিয়ন্ত্রণে নেই। যেই কারণে তাদের পিছু নেয় কিডনি ডিজিজ, নিউরোপ্যাথি সহ একাধিক জটিল সমস্যা। তবে ভালো খবর হল, নিয়মিত নিজের ওষুধ খাওয়ার পাশাপাশি জিরে সেবন করলে সুগার লেভেলকে অনায়াসে বশে আনতে পারবেন। এমনকি কিছুটা হলেও বাড়তে পারে ইনসুলিন হরমোনের কার্যকারিতা। তাই ডায়াবিটিস রোগীদের নিয়মিত এই ভেষজ সেবন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

স্বাভাবিক থাকবে কোলেস্টেরল: রক্তে কোলেস্টেরল লেভেল বাড়লে পিছু নিতে পারে ভয়াবহ সব হার্টের অসুখ। তাই যেভাবেই হোক এই সমস্যাকে বাগে আনতে হবে। আর সেই কাজে আপনার হাতের পাঁচ হতে পারে জিরের মতো একটি উপকারী ভেষজ। সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ মতো দিনে ২ বার করে ৭৫ মিলিগ্রাম জিরে সেবন করুন। তাহলেই এলডিএল কোলেস্টেরল কমবে। এমনকী বশে চলে আসবে ট্রাইগ্লিসারাইডস লেভেল। তাই হাইপারলিপিডিমিয়ায় ভুক্তভোগীরা আজ থেকেই এই ভেষজের সঙ্গে বন্ধুত্ব করে নিন।

ওজন কমবে দ্রুত: ঝটপট ওজন কমাতে চান? তাহলে সবার প্রথমে ফাস্টফুড এবং তেল সমৃদ্ধ খাবার খাওয়া ছাড়ুন। তার বদলে ডায়েটে জায়গা করে দিন শাক, সবজি, ফলের মতো সব ফাইবার রিচ উদ্ভিজ্জ খাবারকে। এর পাশাপাশি হাত ধরুন জিরের। এই কাজটা করলেই দেহে বিপাকের হার বাড়বে। ফলে দ্রুদ কমবে ওজন। তাই আজ থেকেই আপনার ওয়েট লস ডায়েটে এই ভেষজকে জায়গা করে দিন।

*কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Advertisement

জিরা যত উপকারিতা অ্যাসিডিটি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম