Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

কাঁচামরিচ ছাড়াও যে কয়েকটি উপায়ে রান্না করা যায়

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৪:৪৪ পিএম

কাঁচামরিচ ছাড়াও যে কয়েকটি উপায়ে রান্না করা যায়

Advertisement

কাঁচামরিচ ছাড়া রান্নার কথা ভাবাই যায় না। কিন্তু বর্তমানে নানা অজুহাতে দেশে কাঁচামরিচের দাম বেড়েই চলছে। আর কাঁচামরিচের এই ঊর্ধ্বগতির বাজারে এক পদ্ধতি উদ্ভাবন হয়েছে, যেখানে কাঁচামরিচ ছাড়াই রান্নার কিছু পদ্ধতি নিম্নে দেওয়া হলো। চলুন জেনে নিই কাঁচামরিচ ছাড়াই কীভাবে সুস্বাদু খাবার রান্না করা যায়। 

পেঁয়াজ ও রসুন দিয়ে রান্নায় মজাদার ঝাল স্বাদ আনা যায়। আদার ব্যবহারে রান্নায় সুগন্ধ ও স্বাদ বাড়াতে সাহায্য করে। আর সরিষা বাটা বা সরিষার তেল ব্যবহার করে ঝাল স্বাদ আনা যায়।

আপনি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করুন। এতে রান্নায় ঝালের স্বাদ পাবেন। এ ছাড়া এক ধরনের মিষ্টি মরিচ পাউডার পাওয়া যায়। ঝাল না চাইলে পাপ্রিকা বা মিষ্টি মরিচ পাউডার ব্যবহার করতে পারেন। আপনি চাইলে গরম মসলা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, আদা ও রসুন ব্যবহার করেও রান্নার স্বাদ বাড়াতে পারেন। আর ধনেপাতা কুচি কুচি করে কেটে রান্নার শেষে দিয়ে দিতে পারেন। এতে সুগন্ধ ও স্বাদ বাড়বে।

এ ছাড়া কারিপাতা দিয়ে রান্নায় ভিন্ন স্বাদ আনতে পারেন। খাবারে সুগন্ধি পাবেন। মেথিপাতা ব্যবহার করে রান্নায় ভিন্ন স্বাদ আনতে পারেন। আর টমেটো ব্যবহার করে রান্নায় টক-মিষ্টি স্বাদ আনতে পারেন। এবং লেবুর রস দিয়ে খাবারে টক-স্বাদ আনা যায়। এ ছাড়া কিছু কিছু রেসিপিতে আনারস ব্যবহার করে মিষ্টি স্বাদ যোগ করা যায়।

Advertisement

কাঁচামরিচ উপায়ে রান্না করা যায়

Advertisement

আরও পড়ুন

দাঁড়িয়ে কাজ করায় হাঁটু-কোমরে ব্যথা

দাঁড়িয়ে কাজ করায় হাঁটু-কোমরে ব্যথা

রাতে ঘুম না আসলে যা করবেন

রাতে ঘুম না আসলে যা করবেন

চোখের মেকআপে যে ভুলগুলো ডেকে আনতে পারে বিপদ

চোখের মেকআপে যে ভুলগুলো ডেকে আনতে পারে বিপদ

ত্বকে কালো দাগ দূর করবেন যেভাবে

ত্বকে কালো দাগ দূর করবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম